Tuesday, 23 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

আমেরিকায় নারী সাংবাদিকতায় বিশেষ কৃতিত্ব প্রদর্শনের জন্যে ‘গ্র্যাসিজ এওয়ার্ড’ পেলেন বাংলাদেশী বংশোদ্ভূত তাসমিন মাহফুজ

অনলাইন ডেস্ক পঠিত: 5 বার

প্রকাশিত: June 23, 2015 | 2:09 PM

নিউইয়র্ক: আমেরিকায় নারী সাংবাদিকতায় বিশেষ কৃতিত্ব প্রদর্শনের জন্যে ‘গ্র্যাসিজ এওয়ার্ড’ পেলেন বাংলাদেশী বংশোদ্ভূত তাসমিন মাহফুজ। আমেরিকায় নারী সাংবাদিকতায় এটি হচ্ছে শীর্ষস্থানীয় একটি এওয়ার্ড। ২২ জুন সোমবার নিউইয়র্ক সিটির হিল্টন হোটেলে ‘এলায়েন্স ফর উইমেন ইন মিডিয়া’র উদ্যোগে অনাড়ম্বর এক অনুষ্ঠানে এ এওয়ার্ড হস্তান্তর করা হয়। খবর এনআরবি।

নিউইয়র্ক : সেরা নারী সাংবাদিকের এওয়ার্ডসহ মায়ের সাথে তাসমিন মাহফুজ। ছবি-এনআরবি নিউজ।

এবিসি ফোর ইউটাহ’র ব্যুরো চীফ হিসেবে তাসমিন মাহফুজকে বিপুল করতালির মধ্যে এ এওয়ার্ড প্রদান করেন প্রখ্যাত টিভি সাংবাদিক ও প্রযোজক ট্যামরোন হল। উল্লেখ্য, ১৯৭৫ সাল থেকে এ এওয়ার্ড প্রবর্তন করা হয়েছে সংবাদপত্র, রেডিও এবং টেলিভিশনে আমেরিকার সেরা নারী সাংবাদিকদের জন্যে।

চট্টগ্রামের সন্তান আবুল ওয়াহিদ মাহফুজ ৩২ বছরের অধিক সময় যাবত ফ্লোরিডার ওয়েস্ট পামবীচে সপরিবারে বসবাস করছেন। তারই একমাত্র কন্যা তাসমিন মাহফুজ। তাসমিন জর্জিয়ার এমরয় ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েশন করেছেন আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে। এরপর মাস্টার্স করেছেন লিগেল স্টাডিজে। এবিসি চ্যানেল ফোর-এ যোগদানের আগে তিনি একটি ইন্টারন্যাশনাল নেটওয়ার্কের টিভি রিপোর্টার হিসেবে কাজ করেন। এওয়ার্ড গ্রহণের পর নিজের অনুভূতি ব্যক্তকালে তাসমিন এনআরবি নিউজকে বলেন, মূলধারার মিডিয়ায় নিজেকে বাংলাদেশীদের প্রতিনিধি হিসেবে দাঁড় করাতে পেরে যারপর নাই আনন্দ ও গৌরববোধ করছি। সে গৌরব আজ আরো মহিমান্বিত হলো ‘এলায়েন্স ফর উইমেন ইন মিডিয়া’র এ এওয়ার্ড গ্রহণের মধ্য দিয়ে। এটি অত্যন্ত সম্মানজনক এবং পেশাগতভাবে মর্যাদার এ এওয়ার্ড পেয়ে আমি মূলত প্রবাসী বাংলাদেশীদের প্রতি গভীর কৃতজ্ঞতা জানাচ্ছি। কারণ, সেই ছোট্টবেলা থেকেই আমি মা-বাবার সংস্কৃতির মধ্যে রয়েছি। কম্যুনিটির সকল অনুষ্ঠানে অংশ নিয়েছি। মিডিয়ার প্রতি আমার আকর্ষণ বেড়েছে মা-বাবার উৎসাহে।

দক্ষিণ এশিয়ার কোন নারী সাংবাদিক এ এওয়ার্ড পেয়েছে কিনা জানতে চাইলে তাসমিন বলেন, আমি যদ্দুর জানি, আর কেউ পাননি। শুধু তাই নয়, মার্কিন মূলধারার টিভি সাংবাদিকতায় গুটিকতক নারী রয়েছেন-যারা বাংলাদেশী বংশোদ্ভূত। তবে আমিই প্রথম বাংলাদেশী বংশোদ্ভূত নারী যিনি এমন মর্যাদাকর এওয়ার্ড পেলাম।

পরম করুণাময়ের প্রতি গভীর কৃতজ্ঞতা জানিয়ে তাসমিন বলেন, ‘আমি মার্কিন ধারায় বাংলাদেশের মুখ উজ্জ্বল করতে বদ্ধ পরিকর এবং সেটিই আমার বড় কামনা। কারণ, আমি দ্বিতীয় জেনারেশনের বাংলাদেশী হিসেবে আমার চেয়ে কম বয়েসীদের পথ সুগম করতে চাই। আমি যদি ভালো করতে পারি তাহলে অন্যেরাও উৎসাহ পাবে। মূলধারার মিডিয়ায় বাংলাদেশী প্রজন্ম সম্পর্কে উজ্জ্বল একটি ধারণা তৈরী করতে চাই।’

এওয়ার্ড গ্রহণ অনুষ্ঠানে ছিলেন তাসমিনের মা নাজমুন মাহফুজ। তিনি এনআরবি নিউজকে বলেন, আমি অনেক খুশী। অনেক ত্যাগ ও কঠোর পরিশ্রমের মধ্য দিয়ে সে এ এওয়ার্ড পেলো। আমি চাই সে যেন আরো বহুদূর এগুতে পারে।

একইসাথে মার্কিন সংবাদপত্র, রেডিও এবং টেলিভিশনের আরো কয়েকটি ক্যাটাগরিতে সেরা নারী সাংবাদিকদের এওয়ার্ড প্রদান করা হয় উৎসবমুখর পরিবেশে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV