আমেরিকায় বিয়ে করলেন প্রীতি জিনতা
এক বছর ধরেই শোনা যাচ্ছিল শিগগিরই বিয়ে করছেন বলিউডের আবেদনময়ী অভিনেত্রী প্রীতি জিনতা। সর্বশেষ তারিখও ঘোষণা হয়েছিল যে, চলতি বছরের ফেব্রুয়ারির মাঝামাঝিতে আমেরিকায় বিয়ে করছেন তিনি। কিন্তু নিজের বিয়ের এমন গুঞ্জনে রীতিমত মিডিয়ার উপর ক্ষোভ ঝেড়ে সেসময় সবার উদ্দেশ্যে প্রীতি বলেছিলেন ‘আমার বিয়েটা আমাকেই করতে দিন’। শেষ পর্যন্ত সেটাই করলেন প্রীতি। কাউকে না জানিয়ে গোপনে আমেরিকায় গিয়ে নিজের বিয়ের কাজটি সেরে ফেললেন। দীর্ঘদিনের প্রেমিক জেনে গুডেনাফকে বিয়ে করেছেন ৪১ বছর বয়সী এই তারকা। ২৯শে ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রে লস অ্যাঞ্জেলসের একটি গির্জায় খ্রিস্টান রীতিতে বিয়ে হয় তাদের। ভারতীয় সংবাদমাধ্যমগুলো এ খবর নিশ্চিত করেছে। বিয়েতে উপস্থিত ছিলেন দুই পরিবারের সদস্যরা, তাদের আত্মীয়স্বজন, কাছের বন্ধুরা এবং বলিউড অভিনেতা হৃতিক রোশনের প্রাক্তন স্ত্রী ইন্টেরিয়ার ডিজাইনার সুজান খান ও ডিজাইনার সুরিলি গোয়েল। বিয়ের খবরে প্রীতিকে শুভেচ্ছা জানিয়েছেন বলিউড তারকারা। বর্ষীয়ান অভিনেতা কবির বেদি টুইটারে লিখেছেন, ‘অনেক শুভেচ্ছা রইলো আমার বন্ধু। আশীর্বাদ করি জেনেকে নিয়ে সুখী হও’। টুইটারেই নৃত্য পরিচালক ফারাহ খান লিখেছেন, ‘প্রীতি, তোমার বিয়েতে মধুর অভিনন্দন রইলো। ভারত থেকে জানাচ্ছি অনেক ভালোবাসা ও শুভকামনা’। আগামী মাসে মুম্বইয়ে হিন্দু রীতিতে আবার বিয়ে করবেন প্রীতি-জেনে। রাজপুত ঢঙে সংগীত, মেহেদি ও বিয়েসহ গোটা আয়োজন সাজানো হবে টানা তিন দিনের জন্য। এরপর তাদের বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠান হবে জমকালোভাবে। এখানে নিমন্ত্রণ করা হবে বলিউড তারকাদের। জেনের আগে শিল্পপতি নেস ওয়াদিয়ার সঙ্গে কয়েক বছর চুটিয়ে প্রেম করেছেন প্রীতি। দু’জনই আইপিএলের দল কিংস ইলেভেন পাঞ্জাবের মালিক হলেও তাদের ছাড়াছাড়ি হয়ে গেছে। জেনে হলেন যুক্তরাষ্ট্রের এনলাইন এনার্জি নামের একটি জলবিদ্যুৎ প্রতিষ্ঠানের সহ-সভাপতি (ফিন্যান্স)। আমেরিকায় ভাইয়ের বাসায় বেড়াতে গিয়ে তার সঙ্গে পরিচয় হয় প্রীতির। এরপর ধীরে ধীরে তাদের মধ্যে মন দেয়া-নেয়ার সম্পর্ক গড়ে ওঠে। এর সফল সমাপ্তি হলো বিয়ের মধ্য দিয়ে। মানবজমিন
- নিউইয়র্কে ন্যাশনাল ইমিগ্র্যান্টস ডে উদ্যাপন; বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি, সাত বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা প্রদান
- জাতিসংঘে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য; এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ল আরও ৩ বছর
- নিউ জার্সিতে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত
- নিউইয়র্কের জেএমসির সম্প্রসারণ প্রকল্প রমজানের আগেই সম্পন্নের প্রত্যাশা, ফান্ডরেইজিংয়ে প্রায় ১০ লাখ ডলার সংগ্রহ, বাকি প্রয়োজন আরও ২০ লাখ
- New York Attorney General James Secures More Than $480,000 and Debt Relief for New York Homeowners
- এই জীবন চিরস্থায়ী নয়, একদিন মরে যাবো
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচন নিয়ে অনিশ্চয়তা আরও বেড়েছে; ১৭ ডিসেম্বর উভয় পক্ষকে তথ্য-উপাত্ত জমার নির্দেশ
- নিউইয়র্কে নৃত্যশিল্পী ও সাংস্কৃতিক সংগঠক তাহসিন ফেরদৌসের অকালমৃত্যু, বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া