আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাবের নতুন কমিটি গঠন : সভাপতি সাঈদ, সম্পাদক রচি
নিউইয়র্ক : আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাবের নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। এই কমিটির সভাপতি হয়েছেন নিউইয়র্ক থেকে প্রকাশিত প্রবাস পত্রিকার সম্পাদক মোহাম্মদ সাঈদ এবং সাধারণ সম্পাদক হয়েছেন আজকাল পত্রিকার নির্বাহী সম্পাদক শওকত ওসমান রচি। ৯ সদস্য বিশিষ্ট কমিটির অপরাপর কর্মকর্তারা হলেন : সহ-সভাপতি দর্পণ কবীর (এটিএন বাংলা), সহ-সম্পাদক মনজুরুল হক (টিবিএন-২৪ টিভি). কোষাধ্যক্ষ মশিউর রহমান মজুমদার (সাপ্তাহিক বর্ণমালা) এবং নির্বাহী সদস্য নাজমুল আহসান (সম্পাদক-পরিচয়), সৈয়দ ওয়ালী উল আলম (প্রবাস), এবিএম সিদ্দিক (আজকাল) ও রফিকুল ইসলাম রফিক (টিবিএন ২৪টিভি)।
গত ২৬ ফেব্রুয়ারি আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাবের জরুরি সাধারণ সভায় উপস্থিত সাধারণ সদস্যদের কণ্ঠভোটে এই কার্যকরী কমিটি গঠন করা হয়। এই কমিটির মেয়াদ বহাল থাকবে ২০১৮ সাল পর্যন্ত। এদিন ক্লাবের জরুরি সাধারণ সভায় সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি নাজমুল আহসান এবং সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক দর্পণ কবীর। সভায় উপস্থিত অধিকাংশ সদস্য কমিটি গঠনের দাবি উত্থাপন করেন। তারা বলেন-ক্লাব গঠনের পর থেকে এ পর্যন্ত সাধারণ সভায় কণ্ঠভোটে কার্যকরী কমিটি গঠিত হয়েছে। আজকের সভায়ও কমিটি গঠন করার গঠনতান্ত্রিক বিধি রয়েছে। সদস্যদের কণ্ঠভোটে নতুন কমিটি গঠন করা হয়। একইসঙ্গে ক্লাবের স্বার্থ বিরোধী কর্মকান্ড এবং শৃঙ্খলা নষ্ট করার সুনির্দিষ্ট অভিযোগ প্রমাণিত হওয়ায় ৩জন ক্লাব সদস্যের প্রাথমিক সদস্য পদ বাতিল করা হয় সদস্যদের সম্মতিতে। তারা নির্বাচন কমিশনের দায়িত্বপ্রাপ্ত থেকে সংগঠনে বিশৃঙ্খলা সৃষ্টি করায় তাদের সদস্য পদ বাতিল করা হয়। এ সভায় বক্তব্য রাখেন আজকাল পত্রিকার প্রধান সম্পাদক জাকারিয়া মাসুদ জিকো, সৈয়দ ওয়ালি উল আলম, নাজমুল আহসান, দর্পণ কবীর, শওকত ওসমান রচি, জনতার কণ্ঠের সম্পাদক শামসুল আলম, শামছুল আলম লিটন, তোফাজ্জল লিটন, এবিএম সিদ্দিক, জাকির হোসেন জাহিদ প্রমুখ। উল্লেখ্য, আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাবের আসন্ন নির্বাচন প্রক্রিয়া কোন্দলে জর্জরিত হওয়ায় কার্যকরী কমিটির কর্মকর্তারা এদিন জরুরি সাধারণ সভার আয়োজন করে নতুন কমিটি গঠনের সিদ্ধান্ত নেয়া হয়। এ সভায় নতুন সদস্য পদের আবেদনকারীদের আবেদন অনুমোদন করা হয়। প্রেস বিজ্ঞপ্তি
- নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন
- New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams
- Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan
- ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ
- নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল
- New York Attorney General James Sues Amazon for Fraudulently Overcharging Advertisers More Than $20 Billion