Saturday, 27 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
সব ক্যাটাগরি

আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাব নির্বাচন ২০১৭: লাভলু-শহীদুল প্যানেল বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত

অনলাইন ডেস্ক পঠিত: 15 বার

প্রকাশিত: February 28, 2017 | 10:36 PM

নিউইয়র্ক: আমেরিকা বাংলাদেশ প্রেসক্লাবের নির্বাচন ২০১৭’এর মনোনয়নপত্র জমা ও প্রত্যাহারের প্রক্রিয়া সমাপ্ত হয়েছে ২৮ ফেব্রুয়ারী সোমবার মধ্যরাত পর্যন্ত। তিন সদস্যের নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়ন জমাদানকারীদের প্রার্থীতা প্রত্যাহার ও বাছাই করার পর প্রতিটি পদের জন্য একজন করে প্রার্থী পাওয়া যায়। প্রত্যাহার ও বাছাই করার পর এই নির্বাচনে প্রতিদ্বন্দিতা না থাকায় গৃহীত মনোনয়নত্রের প্রার্থীদের বেসরকারীভাবে নির্বাচিত ঘোষণা করেছে নির্বাচন কমিশন। প্রথমবারের মত অনুষ্ঠেয় এ নির্বাচনে সভাপতি, সাধারণ সম্পাদকসহ ৯ জন কর্মকর্তা বিনা প্রতিদ্বন্দি¦তায় নির্বাচিত হন।

নির্বাচিতরা হলেন সভাপতি লাবলু আনসার, সম্পাদক সাপ্তাহিক ঠিকানা ও বিবিসি বাংলার যুক্তরাষ্ট্র প্রতিনিধি, সহ-সভাপতি মীর-ই ওয়াজিদ শিবলী, মহাপরিচালক, বাংলা টিভি, সাধারণ সম্পাদক পদে শহীদুল ইসলাম, সাপ্তাহিক বাঙালী ও দৈনিক ইত্তেফাকের যুক্তরাষ্ট্রের বিশেষ প্রতিনিধি, যুগ্ম সম্পাদক পদে রিজু মোহাম্মদ, বাংলা টিভির বিশেষ প্রতিনিধি, কোষাধ্যক্ষ পদে মোহাম্মদ আবুল কাশেম, বিশেষ প্রতিনিধি সাপ্তাহিক ঠিকানা, কার্যকরী সদস্য পদে যথাক্রমে আরটিভি যুক্তরাষ্ট্রের আবাসিক প্রতিনিধি আশরাফুল হাসান বুলবুল, সাপ্তাহিক ও এখনসময়ের ফটো এডিটর নিহার সিদ্দিকী, এটিএন বাংলা ইউএসএ’র বার্তা সম্পাদক কানু দত্ত এবং বাংলাভিশনের যুক্তরাষ্ট্রের বিশেষ প্রতিনিধি মো. আজিম উদ্দিন অভি।

উল্লেখযোগ্য যে গত ২৮ ডিসেম্বর, ২০১৬ আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাবের এক বিশেষ সাধারণ সভায় সাধারণ সদস্যরা সর্বসম্মতভাবে নির্বাচন কমিশন গঠন করেন। তিন সদস্যের কমিশনে প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা আহ্বায়ক কাজী শামসুল হক প্রধান নির্বাচন কমিশনার এবং প্রতিষ্ঠাতা সদস্য আকবর হায়দার কিরণ ও রাশেদ আহমেদকে নির্বাচন কমিশনার করা হয়।

গত মেয়াদের কার্যকরী কমিটি যথাসময়ে নির্বাচন করতে না পারায় ২৮ ডিসেম্বরের জরুরী সাধারণ সভায় বর্তমান কমিটির মেয়াদও ৩১ মার্চ ২০১৭ পর্যন্ত বর্ধিত করার অনুমোদন দিয়েছেন সাধারণ সদস্যরা। নির্বচনের তফশিল অনুযায়ী আগামী ১১ মার্চ ভোটগ্রহণ অনুষ্ঠিত হবার যে ঘোষণা ছিল, বিনা প্রতিদ্বন্দি¦তায় কমিটির সকল কর্মকর্তা নির্বাচিত ঘোষণার ফলে এখন আর ভোট গ্রহণ অনুষ্ঠিত হবেনা। তবে মেয়াদ বর্ধিত কার্যকরী কমিটির ক্ষমতা ৩১ মার্চ, ২০১৭ পর্যন্ত বলবৎ থাকবে। এই সময়ের মধ্যে বর্তমান কমিটি যদি নব নির্বাচিত কমিটিকে ক্ষমতা হস্তান্তর করতে চায় তাতেও কোন বাধা নেই।

কাজী শামসুল হক প্রধান নির্বাচন কমিশনার
আকবর হায়দার কিরণ : নির্বাচন কমিশনার
রাশেদ আহমেদ : নির্বাচন কমিশনার
তারিখ : ২/২৮/২০১৭

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV