আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাবের নাম ও লগো অন্য কারো ব্যবহার বে-আইনী
নিউইয়র্ক : ২০০৮ সালে গঠিত ‘আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাব’ এর নাম ব্যবহার করে একটি গ্রুপ নিউইয়র্ক বাংলাদেশ কমিউনিটির বিভিন্ন ব্যবসায়ীর কাছে সুবিধা আদায় করছে বলে অভিযোগ করেছেন আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাব ইনক-এর সভাপতি দর্পণ কবীর ও সাধারণ সম্পাদক শওকত ওসমান রচি। এক বিবৃতিতে তারা জানান, আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাবের অভিষেক, আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হবে ৩০ এপ্রিল জ্যাকসন হাইটসের বেলোজিনো পার্টি হলে। এমনি সময়ে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিদের কাছে ৭ মে একই নামে একটি প্রেসক্লাবের অভিষেক অনুষ্ঠানে কার্ড বিতরণ করা হচ্ছে। ঐ কার্ডে লেখা রয়েছে, আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাব এবং লগোও একই ব্যবহার করা হয়েছে। যা বে-আইনী এবং অনৈতিকও। তারা আরো বলেন, লাবলু আনসারের নামে চলতি বছরের ৬ এপ্রিল নিবন্ধিত ক্লাবের নাম হচ্ছে, আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাব (এবিপিসি) ইনক। এই নাম পুরোপুরি উল্লেখ না করা এবং একইসঙ্গে আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাবের লগো ব্যবহার করা ষড়যন্ত্রমূলক। উল্লেখ্য, আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাবের লগোতে ক্লাবের জন্ম সাল উল্লেখ রয়েছে ২০০৮।
- নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু
- নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক
- Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review
- নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ