Thursday, 25 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
সব ক্যাটাগরি

আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাব আয়োজিত চতুর্থ নৌ-ভ্রমণ : ‘প্রবাসীরা দেশে আলাদা কোন মর্যাদা পান না’

অনলাইন ডেস্ক পঠিত: 157 বার

প্রকাশিত: October 5, 2017 | 8:44 PM

ইউএসএনিউজঅনলাইন.কম, নিউইয়র্ক : : প্রবাসীদের অধিকার ও নিরাপত্তা’ শীর্ষক সেমিনারে ঢাকা ও নিউইয়র্কের সাংবাদিক এবং নিউইয়র্ক কমিউনিটি নেতৃবৃন্দ বলেছেন, ৪৫ বছর পেরুলেও বাংলাদেশে নাগরিক অধিকার পুরোপুরি বাস্তবায়িত হচ্ছে না। সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোতে সিষ্টেম বা দায়বদ্ধতা চালু হয়নি বলে জনস্বার্থের গুরুত্বপূর্ণ অনেক দাবি উপেক্ষিত হয়ে আসছে। গত ৩০ সেপ্টেম্বর আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাব আয়োজিত চতুর্থ নৌ-ভ্রমণ অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। বক্তরা বলেন, এসব দাবি আদায়ে প্রবাসীদের চাপ সৃষ্টি করতে হবে। এর জন্য প্রবাসীদের মধ্যে ঐক্যবদ্ধ থাকাটাও জরুরী। তারা বলেন, প্রবাসীরা বাংলাদেশে আলাদা কোন মর্যাদা পান না। বরং বিমান বন্দরে হয়রানির শিকার হন। দেশে থাকাকালীন তাদের নিরাপত্তার বিষয়েও আইন শৃঙ্খলাবাহিনীর বাড়তি কোন উদ্যোগ দেখা যায় না। অথচ প্রবাসীরা জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। সেমিনারে বক্তারা সাংবাদিকদের দলীয় লেজুড়বৃত্তির বলয় থেকে বের হয়ে আসারও আহবান জানান। তারা বলেন, দলকানা সাংবাদিকতার প্রভাব বাড়লে জবাবদিহিতামূলক সরকার ব্যবস্থা আশা করা যাবে না। সেমিনারে সভাপতিত্ব করেন আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি দর্পণ কবীর এবং সভা পরিচালনা করেন, প্রবাস পত্রিকার সম্পাদক ও প্রেসক্লাবের নির্বাহী সদস্য মোহাম্মদ সাঈদ। সভায় অতিথি হিসাবে বক্তব্য রাখেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শাবান মাহমুদ, পরিচয় পত্রিকার সম্পাদক ও প্রেসক্লাবের সাবেক সভাপতি নাজমুল আহসান, বাংলাদেশ পত্রিকার সম্পাদক ও নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের আহবায়ক কমিটির আহবায়ক ডা. ওয়াজেদ এ খান, টাইম টিভির সিইও ও বাংলা পত্রিকার সম্পাদক আবু তাহের। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও আজকাল পত্রিকার নির্বাহী সম্পাদক শওকত ওসমান রচি। এছাড়া আলোচ্য বিষয়ের উপর বক্তব্য রাখেন নিউইয়র্ক বাংলাদেশ সোসাইটির সাবেক সভাপতি নার্গিস আহমেদ ও বর্তমান কমিটির কোষাধ্যক্ষ মোহাম্মদ আলী, জ্যাকসন হাইটস বাংলাদেশি বিজনেস এসোসিয়েশনর (জেবিবিএ) সাধারণ সম্পাদক তারেক হাসান খান, চিটাগাং এসোসিয়েশনের সভাপতি আব্দুল হাই জিয়া, বিশিষ্ট ব্যবসায়ী শাহ নেওয়াজ, বিএনপি নেতা ও ব্যবসায়ী পারভেজ সাজ্জাদ, বাংলাদেশি বিজনেস এলাইন্সের (এবিবিএ) সাধারণ সম্পাদক আমজাদ হোসেন সেলিম, নর্থ বেঙ্গল ফাউন্ডেশনের উপদেষ্টা ও ব্যবসায়ী হাসানুজ্জামান হাসান, নারায়ণগঞ্জ জেলা সমিতির সভাপতি অধ্যাপক রফিকুল ইসলাম, জনতার কণ্ঠের সম্পাদক শামসুল আলম ও কমিউনিটি এক্টভিষ্ট এ.এফ. মিজবা জামান। এদিন দুপুর থেকে বিকেল পর্যন্ত নিউইয়র্কের ইষ্ট ও হাডসন রিভারে ভ্রাম্যমান বিলাসবহুল জাহাজে এই সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনার ছাড়াও ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন দেশের প্রথিতযশা কণ্ঠশিল্পী কনক চাঁপা, শাহ মাহবুব এবং রনো নেওয়াজ। দেশ-প্রবাসের প্রায় ৩০০ চিত্তবিলাসী, সাংবাদিক-সুধী-কমিউনিটি নেতা অংশ নেন। রিভারক্রুজ চলাকালে তারা ম্যানহাটান ও স্টাচু অফ লিবার্টীসহ নয়নাভিরাম বিভিন্ন স্থাপনা পর্যবেক্ষণ করেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV