Friday, 20 March 2026 |
শিরোনাম
যুক্তরাষ্ট্রে ঈদুল ফিতর ২০ মার্চ শুক্রবার নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ : ড. খলিলুর রহমান নিইউয়র্কে টাইমস স্কয়ারের মঙ্গল শোভাযাত্রায় যোগ দিচ্ছেন ম্যানহাটান বরো প্রেসিডেন্ট ব্র্যাড হোয়েলম্যান নিউইয়র্কে স্ট্রিট ভেন্ডরদের জন্য নতুন আইন কার্যকর; জেল শাস্তি বাতিল, আরোপ করা হবে জরিমানা New York Attorney General James Leads Bipartisan Coalition Suing Predatory Lender OneMain for Scheme to Trap Consumers in Debt নিউইয়র্ক স্টেট সিনেট হাউসে ‘বাংলাদেশ ডে’ উদযাপন ২৩ মার্চ : আহ্বায়ক কমিটি গঠন বাংলাদেশে আওয়ামীলীগসহ সকল রাজনৈতিক দলের স্বাভাবিক রাজনীতির পরিবেশ সৃষ্টি করার দাবি নিউজার্সি স্টেট আওয়ামী লীগের নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি HUSBAND CHARGED WITH MURDER AND DISMEMBERMENT OF WIFE WHOSE REMAINS WERE FOUND IN SEPARATE LOCATIONS ALONG BROOKVILLE BLVD AND CROSS BAY BLVD নিউইয়র্কে জ্যাকসন হাইটসের গ্রাফিক্স ওয়ার্ল্ডে মাসব্যাপী ইফতার আয়োজন
সব ক্যাটাগরি

‘আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাব’র নির্বাচন ২৯ ডিসেম্বর

অনলাইন ডেস্ক পঠিত: 199 বার

প্রকাশিত: December 23, 2018 | 12:44 AM

https://www.facebook.com/USANewsNY/videos/352945938838219/

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক:  ২৯ ডিসেম্বর ‘আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাব’ (এবিপিসি)’র নির্বাচন। ২২ ডিসেম্বর শনিবার এবিপিসির সাধারণ সভায় এ সিদ্ধান্ত গ্রহণের সময়েই ৩ সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশনও গঠন করা হয়েছে। কমিশনের প্রধান হলেন চ্যানেল আই-এর উত্তর আমেরিকা প্রতিনিধি মুক্তিযোদ্ধা রাশেদ আহমেদ। কমিশনের অপর সদস্যরা হলেন কবি মিশুক সেলিম এবং নোঙর টিভির মহাপরিচালক জাহেদ শরিফ। দু’বছর মেয়াদি এ কমিটির সদস্য সংখ্যা ৯ থেকে বাড়িয়ে ১১ সদস্য করা হলো এ সাধারণ সভায়। এ সময় সকলে দিপ্ত প্রত্যয়ে ঘোষণা করেন নিউইয়র্কসহ আমেরিকায় কর্মরত সাংবাদিকদের পেশাগত ঐক্য অটুট রাখতে সাধ্যমত চেষ্টা চালাবেন। একইসাথে প্রবাসে সাংবাদিকদের মধ্যে অনৈক্য সৃষ্টির কারিগর হিসেবে পরিচিতদের ব্যাপারে সকলকে সজাগ থাকার আহবান জানানো হয়।
এবিপিসির সভাপতি ও মুক্তিযোদ্ধা লাবলু আনসারের সভাপতিত্বে সম্প্রীতির আবহে নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটসে পালকি পার্টি সেন্টারের এ সভা সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম। গত দু’বছরের যাবতীয় কর্মকান্ডের ফিরিস্তি উপস্থাপনকালে সাধারণ সম্পাদক বলেন, ‘আমাদের এ ক্লাবের প্রতিটি সদস্য সৎ, নিষ্ঠাবান ও পেশাদার সাংবাদিক। এটাই আমাদের অহংকারের মূল জায়গা। আর এ কারণে আমাদের প্রতিটি অনুষ্ঠানে বাংলাদেশী কমিউনিটিকে স্বতস্ফুর্তভাবে পাশে পেয়েছি। সংকট ও নানা সীমাবদ্ধতা সত্বেও আমরা ঐক্যবদ্ধ থেকেছি।’ এনআরবি নিউজ

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV