আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি লাবলু ও সেক্রেটারি শহীদুল
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশি-আমেরিকান সাংবাদিকদের সংগঠন ‘আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাব’ (এবিপিসি)এর ২০১৯-২০২০ সালের কার্যকরী পরিষদের নির্বাচনে লাবলু আনসার (বাংলাদেশ প্রতিদিন এবং এনআরবি নিউজ) সভাপতি এবং শহীদুল ইসলাম (ইত্তেফাক ও সাপ্তাহিক বাঙালি) সাধারণ সম্পাদক হিসাবে পুনরায় নির্বাচিত হয়েছেন। কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় গত বৃহস্পতিবার নির্বাচন কমিশন কার্যকরি পরিষদের ১১টি পদে সবাইকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করেন।
নির্বাচিত অন্য কর্মকর্তারা হলেন সিনিয়র সহ-সভাপতি-মীর ই. ওয়াজিদ শিবলী (বাংলা টিভি), সহ-সভাপতি- আকবর হায়দার কিরণ (ভয়েস অব আমেরিকা), যুগ্ম সম্পাদক রিজু মোহাম্মদ (বাংলা টিভি), কোষাধ্যক্ষ-মো. আবুল কাশেম (বাংলাদেশ প্রতিদিন), সাংগঠনিক সম্পাদক-কানু দত্ত (এটিএন বাংলা) এবং নির্বাহী সদস্যরা হলেন: শিব্বির আহমেদ (খবর ডটকম), আজিম উদ্দিন অভি (বাংলা ভিশন), ফারহানা চৌধুরী (এখন সময়) ও তপন চৌধুরী (নারী, ইউএসএ)। গত ২২ ডিসেম্বর নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। তফসিল অনুযায়ী ২৯ ডিসেম্বর শনিবার নির্বাচন হওয়ার কথা ছিল। ২৬ ডিসেম্বর মনোনয়নপত্র প্রত্যাহার ও বাছাই শেষে কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় প্রধান নির্বাচন কমিশনার মুক্তিযোদ্ধা রাশেদ আহম্মেদ (চ্যানেল আই) আনুষ্ঠানিকভাবে সবাইকে নির্বাচিত ঘোষণা করেন।
উল্লেখ্য, গত ২২ ডিসেম্বর অনুষ্ঠিত সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে রাশেদ আহম্মেদকে প্রধান করে তিন সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশন গঠন করা হয়। নির্বাচন কমিশনের অন্য দুই সদস্য হলেন মিশুক সেলিম (বাংলা টিভি) ও জাহেদ শরীফ (নোঙর টিভি)। এনআরবি নিউজ
- যুক্তরাষ্ট্রে ঈদুল ফিতর ২০ মার্চ শুক্রবার
- নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ : ড. খলিলুর রহমান
- নিইউয়র্কে টাইমস স্কয়ারের মঙ্গল শোভাযাত্রায় যোগ দিচ্ছেন ম্যানহাটান বরো প্রেসিডেন্ট ব্র্যাড হোয়েলম্যান
- নিউইয়র্কে স্ট্রিট ভেন্ডরদের জন্য নতুন আইন কার্যকর; জেল শাস্তি বাতিল, আরোপ করা হবে জরিমানা
- New York Attorney General James Leads Bipartisan Coalition Suing Predatory Lender OneMain for Scheme to Trap Consumers in Debt
- নিউইয়র্ক স্টেট সিনেট হাউসে ‘বাংলাদেশ ডে’ উদযাপন ২৩ মার্চ : আহ্বায়ক কমিটি গঠন
- বাংলাদেশে আওয়ামীলীগসহ সকল রাজনৈতিক দলের স্বাভাবিক রাজনীতির পরিবেশ সৃষ্টি করার দাবি নিউজার্সি স্টেট আওয়ামী লীগের
- নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি








