Friday, 5 June 2026 |
শিরোনাম
Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের ঐতিহাসিক বিজয় নিউইয়র্কে ‘বাংলাদেশ জাতীয়তাবাদী পরিবার নিউইয়র্ক সিটি’র উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী পালন নিউইয়র্ক স্টেট এসেমব্লি ডিস্ট্রিক্ট ৮৭’র নির্বাচনে কারিনা-জাকির মুখোমুখি NYIC Action Endorses Immigrant Champions and New Voices for NYS Legislature নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা ২০২৬ সম্পন্ন, ২০২৭ সালের বইমেলা ২১-২৪ মে নিউ জার্সিতে এস্টোরিয়া ওয়েলফেয়ার সোসাইটি ইউএসএ’র সাধারণ সম্পাদক জাবেদ উদ্দিনকে বিশেষ সম্মাননা প্রদান
সব ক্যাটাগরি

আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি লাবলু ও সেক্রেটারি শহীদুল

অনলাইন ডেস্ক পঠিত: 132 বার

প্রকাশিত: December 29, 2018 | 12:42 AM


ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশি-আমেরিকান সাংবাদিকদের সংগঠন ‘আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাব’ (এবিপিসি)এর ২০১৯-২০২০ সালের কার্যকরী পরিষদের নির্বাচনে লাবলু আনসার (বাংলাদেশ প্রতিদিন এবং এনআরবি নিউজ) সভাপতি এবং শহীদুল ইসলাম (ইত্তেফাক ও সাপ্তাহিক বাঙালি) সাধারণ সম্পাদক হিসাবে পুনরায় নির্বাচিত হয়েছেন। কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় গত বৃহস্পতিবার নির্বাচন কমিশন কার্যকরি পরিষদের ১১টি পদে সবাইকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করেন। 

নির্বাচিত অন্য কর্মকর্তারা হলেন সিনিয়র সহ-সভাপতি-মীর ই. ওয়াজিদ শিবলী (বাংলা টিভি), সহ-সভাপতি- আকবর হায়দার কিরণ (ভয়েস অব আমেরিকা), যুগ্ম সম্পাদক রিজু মোহাম্মদ (বাংলা টিভি), কোষাধ্যক্ষ-মো. আবুল কাশেম (বাংলাদেশ প্রতিদিন), সাংগঠনিক সম্পাদক-কানু দত্ত (এটিএন বাংলা) এবং নির্বাহী সদস্যরা হলেন: শিব্বির আহমেদ (খবর ডটকম), আজিম উদ্দিন অভি (বাংলা ভিশন), ফারহানা চৌধুরী (এখন সময়) ও তপন চৌধুরী (নারী, ইউএসএ)। গত ২২ ডিসেম্বর নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। তফসিল অনুযায়ী ২৯ ডিসেম্বর শনিবার নির্বাচন হওয়ার কথা ছিল। ২৬ ডিসেম্বর মনোনয়নপত্র প্রত্যাহার ও বাছাই শেষে কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় প্রধান নির্বাচন কমিশনার মুক্তিযোদ্ধা রাশেদ আহম্মেদ (চ্যানেল আই) আনুষ্ঠানিকভাবে সবাইকে নির্বাচিত ঘোষণা করেন। 

উল্লেখ্য, গত ২২ ডিসেম্বর অনুষ্ঠিত সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে রাশেদ আহম্মেদকে প্রধান করে তিন সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশন গঠন করা হয়। নির্বাচন কমিশনের অন্য দুই সদস্য হলেন মিশুক সেলিম (বাংলা টিভি) ও জাহেদ শরীফ (নোঙর টিভি)। এনআরবি নিউজ

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV