Friday, 26 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
সব ক্যাটাগরি

আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাবের জরুরি সাধারণ সভা, নির্বাচন কমিশন গঠন

অনলাইন ডেস্ক পঠিত: 29 বার

প্রকাশিত: December 30, 2016 | 1:26 AM

নিউইয়র্ক : আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাবের জরুরি সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে গত ২৮ ডিসেম্বর। জ্যাকসন হাইটসের পালকি পার্টি সেন্টারে অনুষ্ঠিত এই জরুরি সভায় প্রেসক্লাবের আসন্ন নির্বাচন সম্পন্ন করার লক্ষ্যে তিন সদস্য বিশিষ্ট একটি নির্বাচন কমিশন গঠন করা হয়। এই নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনার হয়েছেন কাজী শামসুল হক এবং অপরাপর দুই সদস্য হয়েছেন রাশেদ আহমেদ ও আকবর হায়দার কিরণ।

এই সভায় সাধারণ সদস্যদের মতামতের ভিত্তিতে কার্যকরী কমিটির মেয়াদ ৯০দিন বাড়ানো হয়। এই সময়ের মধ্যে নির্বাচন সম্পন্ন করতে হবে বলে সিদ্ধান্ত গৃহীত হয়। এবারের নির্বাচনে ৫৭ সদস্য প্রেসক্লাবের নিবন্ধিত হয়েছে।

এই জরুরি সাধারণ সভায় সভাপতিত্ব করেন আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি নাজমুল আহসান এবং সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক দর্পণ কবীর। মঞ্চে উপবিষ্ট ছিলেন সহ-সভাপতি মোহাম্মদ সাঈদ, যুগ্ম-সম্পাদক মোঃ শহীদুল ইসলাম, কোষাধ্যক্ষ রিজু মোহাম্মদ, নির্বাহী সদস্য সৈয়দ ওয়ালি-উল আলম, লাবলু আনসার ও কানু দত্ত।

সভায় সাধারণ সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন কাজী শামসুল হক, জাকারিয়া মাসুদ জিকো, শওকত ওসমান রচি, মশিউর রহমান মজুমদার, শামীম আহমেদ, ইশতিয়াক আহমেদ বাবর, নিহার সিদ্দিকী, ফজলে রাব্বী রাজীব, শাহাদাত হোসেন সবুজ, শামছুল আলম লিটন, তোফাজ্জল লিটন, টিপু আলম, এস.এম. সারোয়ার হোসেন, পাপিয়া বেগম,স্যামুয়েল স্টিফেন পিনারু, বেলাল আহমেদ, মনজুরুল হক, আবুল কাশেম, অভিজিৎ রায়, মোহাম্মদ আজিম উদ্দিন (অভি), মীর-ই-ওয়াজেদ শিবলী, শারমিন রেজা ইভা, আকবর হায়দার কিরণ, মিজানুর রহমান, আশরাফুল হাসান বুলবুল, ফারহানা চৌধৃুরী, মোহাম্মদ আমজাদ হোসেন, সাজ্জাদ হোসেন, শিহাব উদ্দিন সাগর, সামসুন্নাহার নিম্মি, রাশেদ আহমেদ, মোহাম্মদ হোসেন দিপু, আবু বকর সিদ্দিকী, তপন চৌধুরী, পপি চৌধুরী, শামীম আল আমীন, রফিকুল ইসলাম রফিক, সোহেল রানা (সুমন), রেজাউল করিম রাজু ও জাহেদ শরীফ।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV