আমেরিকা-বাংলাদেশ মানবহিতৈসী মহিলা সমিতি (আভা)’র বাংলাদেশে দু:স্থ অসহায়দের সাহায্য
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : আমেরিকা-বাংলাদেশ মানবহিতৈসী মহিলা সমিতি (আভা)’র প্রেসিডেন্ট মেহের চৌধুরী প্রতি বছরের মত এবারও গত জুন মাসে বাংলাদেশে নিজ এলাকায় এক অসাধারণ কার্য সম্পন্ন করেছেন। গ্রামের অসংখ্য অসুস্থ, বৃদ্ধ ও গরীব মহিলা এসে ভীড় জমায় মেহের চৌধুরীর পৈতৃক বাড়ী ও জন্মস্থান বি. বাড়িয়ার শিমরাইলকান্দির বড় বাড়ীতে। তিনি নিউইয়র্কের বাসিন্দা হলেও বৎসরের ঐ দিনটির জন্য অপেক্ষায়
থাকেন। এতে নষ্টালজিয়া যেমন কাজ করে, তেমনি পৈতৃক ভিটাতে বসে বাড়ীর সকলকে নিয়ে একবেলা ভোজনের আনন্দটা ও ভুলতে পারেন না। সংগে সংগে গ্রামের দু:স্থ অসহায় মহিলাদের কুশলাদি জানার সাথে সাথে মুঠি করে আর্থিক সাহায্য এবং দেশী-বিদেশী শাড়ী বিতরনের যে আনন্দ তিনি উপভোগ করেন, সেটা চোখে না দেখিলে অবিশ্বাস্য বলে মনে হবে। ঢাকা থেকে বোন ও বাচ্চাদের নিয়ে মাইক্রোবাস ভাড়া করে ছুটে চলেন, বি. বাড়ীয়া অভিমুখে। বড় বাড়ীর সিংহ দরজায় পৌঁছাতেই শুধু আত্মীয়-স্বজন নয় যেন সারা গ্রামের মহিলারা এসে ভীড়
জমায়। বাড়ীর পাশেই বাবা-মা সহ চৌদ্দ পুরুষ ঘুমিয়ে আছে শেখ ফাজিলের কবরস্থানে বাড়ীতে না ঢুকে সবাইকে নিয়ে কবরস্থানে কবর জিয়ারত শেষ করে এবং কবর বাসীদের সালাম জানিয়ে বাড়ীতে পা রাখেন। তিনি প্রচার চান না কিন্তু এটা চান যেন, সকল বাংলাদেশী প্রবাসীরা এভাবে নিজ নিজ গ্রামের দু:স্থ অসহায়দের সাহায্য করেন, তাহলে দেশের মুষ্ঠিমেয় গ্রামই এর আওতায় পড়বে বলে বিশ্বাস। দেশের অনেক গরীব-দু:খীরা একটা স্বস্তির নি:শ্বাস ফেলতে পারবে এবং বিদেশে আমাদের কষ্টার্জিত টাকার কিছুটা হলেও কাজে লাগবে।
- দুই তরুণী রোগীকে যৌন নিপীড়নের অভিযোগ; নিউইয়র্কে বাংলাদেশি-আমেরিকান চিকিৎসক ডা. ফজলুল ইউসুফ গ্রেপ্তার, জামিনে মুক্ত
- বাংলাদেশে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধার প্রতিবাদ, ‘শিখা অনির্বাণ’ প্রজ্জ্বলিত রাখার দাবি নিউইয়র্কে
- শান্তি প্রতিষ্ঠায় সিদ্ধান্ত গ্রহণের সব পর্যায়ে নারীর অংশগ্রহণ জরুরি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির প্রচার সম্পাদক রিজুর পিতার ইন্তেকাল
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারি ফের স্থগিত, নিম্ন আদালতের আদেশে আপিল আদালতের বাধা
- যুক্তরাষ্ট্রে ডেলাইট সেভিং টাইমের অবসান, ১ নভেম্বর ঘড়ির কাঁটা এক ঘণ্টা পেছাবে
- নিউইয়র্কে ন্যাশনাল ইমিগ্র্যান্টস ডে উদ্যাপন; বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি, সাত বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা প্রদান
- জাতিসংঘে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য; এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ল আরও ৩ বছর