আরও এক শীর্ষ রিপাবলিকান দাতার পক্ষ ত্যাগ : ‘ভোট দেবো হিলারিকে, ট্রাম্পকে প্রত্যাখ্যান করুন’
আরও একজন রিপাবলিকান শীর্ষ দাতা, যুক্তরাষ্ট্রের বিশিষ্ট ব্যবসায়ী নারী মারগারেট কাশিং ‘মেগ’ হুইটম্যান পক্ষ ত্যাগ করলেন। স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন, আমি হিলারি ক্লিনটনকেই ভোট দেবো। তার পক্ষে অর্থ সহায়তা দেবো। উল্লেখ্য রিপাবলিকান এই নারী মেগ হুইটম্যান নামেই বেশি পরিচিত। তিনি বিশ্বখ্যাত হিউলেট-প্যাকার্ডের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা। এর আগে পক্ষ ত্যাগের ঘোষণা দিয়ে দল ছেড়ে দেন জেব বুশের শীর্ষ এক নারী উপদেষ্টা স্যালি ব্রাডশ। তিনি তীব্র ভাষায় আক্রমণ করে বক্তব্য রাখেন রিপাবলিকান দল থেকে প্রেসিডেন্ট পদে প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে। বিশেষ করে ইরাক যুদ্ধে নিহত মুসলিম সেনা সদস্য ক্যাপ্টেন হুমায়ুন খানের পিতামাতাকে অবমাননা করে ট্রাম্প বক্তব্য রাখায় রিপাবলিকান দলের ভিতরে তীব্র অসন্তোষ দেখা দিয়েছে। এ নিয়ে দলের শীর্ষ নেতারা যেমন প্রেসিডেন্ট নির্বাচনে এর আগে পরাজিত প্রার্থী জন ম্যাককেইন, প্রতিনিধি পরিষদের স্পিকার পল রায়ান, নিউজার্সির গভর্নর ক্রিস ক্রিস্টি সহ অনেকে সমালোচনা করছেন, করেছেন। এর সঙ্গে যোগ হলেন মেগ হুইটম্যান। এবার নির্বাচনের মনোনয়ন লড়াইয়ের প্রাইমারিতে ক্রিস ক্রিস্টির জন্য অর্থ সংগ্রহ করেছিলেন তিনি। দলের ভিতর তার রয়েছে প্রচ- প্রভাব। ফলে তার মতো একজন রিপাবলিকান যখন ডোনাল্ড ট্রাম্পের পক্ষ ত্যাগ করে, দলের স্বার্থ ত্যাগ করে ডেমোক্রেট দলের প্রার্থী হিলারি ক্লিনটনকে সমর্থন করেন তখন ডেমোক্রেটদের আত্মতুষ্টির অনেক কারণই থাকতে পারে। মেগ হুইটম্যান দ্য নিউ ইয়র্ক টাইমসকে দেয়া এক সাক্ষাতকারে বলেছেন, ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য আমাদের জাতীয় যে চরিত্র তাকে খর্ব করেছে। এক্ষেত্রে ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যকে তিনি ইংরেজিতে ‘ডেমাগোগুয়েরি’ হিসেবে আখ্যায়িত করেন। এর অর্থ হলো মিথ্যা বক্তব্য দিয়ে জনপ্রিয়তা আদায় করা। হুইটম্যান সাক্ষাতকারে বলেছেন, আমেরিকার যেমন স্থিতিশীল ও উৎসাহমুলক নেতৃত্ব দরকার তা রয়েছে হিলারি ক্লিনটনের মধ্যে। এটাই হিলারির প্রতি তার প্রথম সমর্থন। হুইটম্যান তার বক্তব্য শেষ করেন হিলারির প্রতি সমর্থন দিয়ে এবং তার অনুসারী সব রিপাবলিকানদের প্রতি একটি অনুরোধ রেখে। তাতে তিনি বলেন, এই নভেম্বরের নির্বাচনে আমি সব রিপাবলিকানের প্রতি আহ্বান জানাচ্ছি আপনারা ডোনাল্ড ট্রাম্পকে প্রত্যাখ্যান করুন। উল্লেখ্য, মার্কিন রাজনীতিতে অকস্মাৎ হুইটম্যানের নাম উঠে আসে নি। তিনি অনেক দিন ধরে রিপাবলিকান বিভিন্ন পর্যায়ের নেতাদের জন্য অর্থ সহায়তা দিয়ে আসছেন। ক্যালিফোর্নিয়ায় গভর্নর নির্বাচন করার চেষ্টা করেছিলেন। কিন্তু ব্যর্থ হয়েছেন। তবে এবারের নির্বাচনে তিনি গভর্নর ক্রিস ক্রিস্টির সমর্থক ছিলেন। কিন্তু প্রাইমারি নির্বাচন শেষে যখন মূল লড়াই শুরু হয়ে গেছে তখন রিপাবলিকান দল থেকে মনোনীতি প্রার্থী ও তার সমর্থকদের বিরুদ্ধে অবস্থান নিলেন হুইটম্যান। গভর্নর ক্রিস্টি যখন ট্রাম্পকে সমর্থন দিয়েছিলেন তখন তাকে সুবিধাবাদের রাজনীতি বলে আখ্যায়িত করেছিলেন এই নারী। ওই সময় তিনি মন্তব্য করেছিলেন যে, প্রাইমারি নির্বাচনে ট্রাম্প বিজয়ী হয়ে বেরিয়ে আসুন এমনটি তিনি চান না। গত শুক্রবার তিনি সিএনবিসি টেলিভিশনকে বলেছেন, আমি ডোনাল্ড ট্রাম্পকে ভোট দেবো না। তিনি নারী, মুসলিম, সাংবাদিকদের নিয়ে যেসব মন্তব্য করেছেন সেদিকে একটু লক্ষ্য করুন। তার এসব মন্তব্য বেমানান। ট্রাম্প যখন রিপাবলিকান দলের মনোনয়ন নিশ্চিত করেছিলেন তখন তাকে হিটলার ও মুসোলিনির সঙ্গে তুলনা করেছিলেন হুইটম্যান। মানবজমিন
- নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু
- নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক
- Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review
- নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ