Sunday, 1 November 2026 |
শিরোনাম
দুই তরুণী রোগীকে যৌন নিপীড়নের অভিযোগ; নিউইয়র্কে বাংলাদেশি-আমেরিকান চিকিৎসক ডা. ফজলুল ইউসুফ গ্রেপ্তার, জামিনে মুক্ত বাংলাদেশে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধার প্রতিবাদ, ‘শিখা অনির্বাণ’ প্রজ্জ্বলিত রাখার দাবি নিউইয়র্কে শান্তি প্রতিষ্ঠায় সিদ্ধান্ত গ্রহণের সব পর্যায়ে নারীর অংশগ্রহণ জরুরি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির প্রচার সম্পাদক রিজুর পিতার ইন্তেকাল যুক্তরাষ্ট্রের ডিভি লটারি ফের স্থগিত, নিম্ন আদালতের আদেশে আপিল আদালতের বাধা যুক্তরাষ্ট্রে ডেলাইট সেভিং টাইমের অবসান, ১ নভেম্বর ঘড়ির কাঁটা এক ঘণ্টা পেছাবে নিউইয়র্কে ন্যাশনাল ইমিগ্র্যান্টস ডে উদ্‌যাপন; বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি, সাত বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা প্রদান জাতিসংঘে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য; এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ল আরও ৩ বছর নিউ জার্সিতে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত নিউইয়র্কের জেএমসির সম্প্রসারণ প্রকল্প রমজানের আগেই সম্পন্নের প্রত্যাশা, ফান্ডরেইজিংয়ে প্রায় ১০ লাখ ডলার সংগ্রহ, বাকি প্রয়োজন আরও ২০ লাখ
সব ক্যাটাগরি

আরাফা ইসলামিক সেন্টার এবং মসজিদ কমপ্লেক্সের নির্মান কাজ শুরু ৫ মে

অনলাইন ডেস্ক পঠিত: 178 বার

প্রকাশিত: April 23, 2017 | 12:09 AM

নিউইয়র্ক : আরাফা ইসলামিক সেন্টার এবং মসজিদ কমপ্লেক্সের নির্মান কাজ আগামী ৫ই মে শুরু হচ্ছে। এ উপলক্ষে ২৯ এপ্রিল শনিবার আয়োজন করা হয়েছে নির্মান প্রকল্পের ফান্ড রেইজিং ডিনার। জ্যামাইকার ৮৮-৪৯ ১৭৯ পেলেইসে নির্মান হচ্ছে সাড়ে ৫ মিলিয়ন ডলার ব্যয়  বাজেট এর নিউইয়র্ক সিটির অন্যতম বৃহৎ অত্যাধুনিক সুদৃশ্য এই মসজিদ কমপ্লেক্স।  ৮ হাজার ৭শ স্কয়ার ফিট জমির উপর ৫তলা বিশিস্ট কমপ্লেক্স এর প্রথম ধাপের ৩লার নির্মান কাজকে সামনে রেখে আয়োজিত ফান্ড রেইজিং ডিনারের প্রধান অতিথি আমির খান, বিশেষ অতিথি ড. মোহাম্মদ ওয়াহিদুর রহমান, নাজি আলমনতাসির। স্পীকার হিসেবে থাকবেন মুফতি ফারহান, মাওলানা মোহাম্মদ মুকিত, মাওলানা শুয়াইব শেখ। মসজিদের তহবিলে উল্লেখ করার মত অর্থ রয়েছে। নির্মান কাজ শেষ করার জন্য আরো অর্থ প্রয়োজন। প্রয়োজন আর্থিক সহায়তার। মহৎ উদ্যেগে শরীক হওয়ার জন্য আরাফা ইসলামিক সেন্টার কর্তপক্ষ বিশেষ ফান্ড রেইজিং ডিনারে সপরিবারে সবাইকে উপস্থিত হওয়ার জন্য আহ্বান জানিয়েছেন। সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেছেন মসজিদের নির্মান কাজ শেষ হলে এটি হবে ইতিহাসের পাতায় অনন্য সংযোজন, ঐতিহ্যের  প্রতীক এছাড়া মুসলিম সভ্যতা আর আধুনিকতার নিদর্শন। এর মাধ্যমে মুসলিম কমিউনিটিতে নতুন একদিগন্তের সূচনা হবে। মসজিদকে কেন্দ্র করে মুসলিম আবাসনসহ আর্থিক এবং সামাজিক সমৃদ্ধি ঘটবে। বহুমাত্রিক কাম্য পরিবর্তনের ফলে আশপাশ এলাকায় মুসলিম বান্ধব একটি পরিবেশ সৃস্টি হবে বলে আশা করছেন তারা।
আমেরিকা জুড়ে রয়েছে দৃষ্টিনন্দন অনেক মসজিদ। এসব মসজিদ মুসলমানদের জন্য এবাদাতের, আনন্দের এবং প্রেরনার । সর্বোপরী মসজিদের পরিবেশ মুসলমানদের মনে এনে দেয় অন্যরকম এক প্রশান্তি। । এছাড়া ধর্মীয় চর্চাকে অব্যাহত রাখার পাশাপাশি ভবিষ্যত মুসলিম প্রজন্মের জন্য প্রেরনাসহ ইসলামী মূল্যবোধ সৃস্টি আর উৎসাহের উপাদান। এছাড়া মসজিদকে কেন্দ্রকরে মুসলমানদের আবাস বৃদ্বির নজির রয়েছে আমেরিকার বিভিন্ন জনপদে। এক পরিসংখ্যানে জানা যায় ৪০টি মসজিদ রয়েছে শুধু জামাইকা এলাকায়।এই ধারাবাহিকতায় জামাইকায় উদ্যেগ নেয়া হয়েছে ৫তলা বিশিস্ট দৃস্টিনন্দন একটি মসজিদ নির্মানের। এতে ব্যয় হবে সাড়ে ৫মিলিয়ন ডলার, এমন তথ্য দিয়ে মসজিদ পরিচালনা কমিটির কর্মকর্তারা বলেন কোন ব্যতিক্রম না হলে ৫ই মে শুরু হবে গ্রউন্ডব্রেকিং বা নির্মান কাজ। নির্মান কাজ শেষ হতে দু বছর সময় লাগবে বলে ধারনা করছেন তারা। দু দফায় নির্মান কাজ সম্পন্ন করা হবে, প্রথম দফায় প্রথম, দ্বিতীয়তলা এবং তৃতীয় তলার কাজ শেষ হবে। মসজিদটির পুরো নাম হবে আরফা ইসলামিক সেন্টার। সংশ্লিস্টরা আশা করছেন এই মসজিদ হবে আমেরিকার মসজিদের ইতিহাসে নিজস্ব জমিতে ধর্মীয় স্থাপনা প্রতিষ্টায় সফলতার নতুন গল্প।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ