আর্জেন্টিনার হোর্হে মারিও বেরগোগলিও নতুন পোপ
নির্বাচিত হওয়ার পর সিস্টিন চ্যাপেলের বেলকনিতে দাঁড়িয়ে উপস্থিত জনতাকে শুভেচ্ছা জানাচ্ছেন নতুন পোপ হোর্হে মারিও বেরগোগলিও -ছবি : রয়টার্স IIIIII
আর্জেন্টিনার হোর্হে মারিও বেরগোগলিও (৭৬) রোমান ক্যাথলিকদের ২৬৬তম পোপ নির্বাচিত হয়েছেন। প্রথমবারের মতো লাতিন আমেরিকার কোনো ব্যক্তি ক্যাথলিক খ্রিষ্টানদের পোপ নির্বাচিত হলেন। নতুন পোপ ষোড়শ বেনেডিক্টের স্থলাভিষিক্ত হবেন। আজ বৃহষ্পতিবার বার্তা সংস্থা রয়টার্স ও বিবিসির অনলাইনের খবরে এ কথা জানানো হয়। গতকাল বুধবার স্থানীয় সময় বিকেলে ভ্যাটিকানের সিস্টিন চ্যাপেলের চিমনি দিয়ে সাদা ধোঁয়া বেরিয়েছে। ব্যালট পোড়ানোর এ সাদা ধোঁয়া বের হওয়ার অর্থ হলো, নতুন পোপ নির্বাচনের কাজ সম্পন্ন হয়েছে। এর মাধ্যমে নির্বাচিত হয়েছেন নতুন পোপ; ক্যাথলিক খ্রিষ্টানদের চার্চের প্রধান। এখন তিনি বিশ্ববাসীর কাছে ‘ফ্রান্সিস’ নামে পরিচিত হবেন। নির্বাচিত হওয়ার পর সেন্ট পিটার্স স্কয়ারের ব্যালকনিতে দাঁড়ান নতুন পোপ। এ সময় ওই প্রাঙ্গণে সমবেত লাখো জনতা তাঁকে হাত নেড়ে শুভেচ্ছা জানান। তিনি উপস্থিত জনতার উদ্দেশে আশীর্বাদ জানান। ভ্যাটিকানের একজন মুখপাত্রের বরাত দিয়ে বিবিসি জানায়, নতুন পোপ নির্বাচিত হওয়ার পর হোর্হে মারিও বেরগোগলিও সাবেক পোপ বেনেডিক্টের সঙ্গে ফোনে কথা বলেছেন। শিগগিরই তাঁর সঙ্গে সাক্ষাত্ করার কথা জানিয়েছেন তিনি। ৮৫ বছর বয়সী পোপ ষোড়শ বেনেডিক্ট স্বাস্থ্যগত কারণ দেখিয়ে গত মাসে পদত্যাগ করেন। তিনি আট বছর এই দায়িত্ব পালন করেন। ৬০০ বছরের মধ্যে বেনেডিক্টই প্রথম পোপ, যিনি পদত্যাগ করলেন। গতকাল সকালে পোপ নির্বাচনের লক্ষ্যে ভোট গ্রহণ শুরু হয়। মধ্যাহ্নভোজের আগেই কার্ডিনালরা দুবার ভোট দিলেও পোপ নির্বাচন করা সম্ভব হয়নি। ফলে ব্যালট পুড়িয়ে কালো ধোঁয়া তৈরি করা হয়। মধ্যাহ্নভোজের পর আবার ভোট গ্রহণ শুরু হয়। বিকেলে সিস্টিন চ্যাপেলের চিমনিতে সাদা ধোঁয়া দেখে সেন্ট পিটার্স স্কয়ারে অপেক্ষমাণ জনতা উল্লসিত হয়ে ওঠেন। সেন্ট পিটার্স ব্যাসিলিকার ঘণ্টাটিও বেজে ওঠে। এর এক ঘণ্টা পর নতুন পোপ হিসেবে হোর্হে মারিও বেরগোগলিওর নাম ঘোষণা করা হয়। এবার ১১৫ জন কার্ডিনাল পোপ নির্বাচনে অংশ নিয়েছেন।প্রথম আলো
- ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি
- Dr. Titumir calls for UN-led debt relief mechanism to safeguard investment in children and women
- Commerce Minister meets ECOSOC President and Vice-President to advance Bangladesh’s smooth LDC graduation
- নিউইয়র্কে ইকোসকের সভাপতি ও সহ-সভাপতির সঙ্গে বাণিজ্যমন্ত্রী মুক্তাদিরের বৈঠক: এলডিসি উত্তরণে আন্তর্জাতিক সমর্থন জোরদারের আহ্বান
- শিশু ও নারীর কল্যাণে বিনিয়োগ সুরক্ষায় ঋণসংকট মোকাবিলায় জাতিসংঘের নেতৃত্বে আন্তর্জাতিক ব্যবস্থা গড়ে তোলার আহ্বান ড. তিতুমীরের
- বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নিউইয়র্ক স্টেট কমান্ড ইউএসএ’র সাবেক কোষাধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা মজিবের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও স্মরণ সভা
- Trump Admin Rescinds Public Charge Rule
- BOROUGH PRESIDENT GIBSON ANNOUNCES SIGNIFICANT INVESTMENTS IN THE BRONX