Sunday, 6 September 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল New York Attorney General James Sues Amazon for Fraudulently Overcharging Advertisers More Than $20 Billion Irene Khan Takes Office as Bangladesh’s Permanent Representative to the United Nations
সব ক্যাটাগরি

আর্ন্তজাতিক যুব সংগঠন রোটারেক্ট ক্লাব অব নিউইয়র্ক কুইন্সের প্রথম অভিষেক এবং চার্টার সেলিব্রেশন “এডভান্স ১৭”

অনলাইন ডেস্ক পঠিত: 178 বার

প্রকাশিত: October 12, 2017 | 6:53 AM

ইউএসএনিউজঅনলাইন.কম, নিউইয়র্ক : রােটারেক্টররা সারা বিশ্বে কাজ করছে সমাজ এবং কমিউনিটির কল্যাণে। সেবার মাধ্যমে বন্ধৃত্ব এই স্লােগানকে লালন করে তারা সময়কে কাজে লাগাচ্ছে নিজেদের কল‌্যাণে, দেশের কল্যাণে। গত ১০ অক্টোবর মঙ্গলবার নিউইয়র্কের এলমাষ্ট হসপিটাল করফারেন্স রুমে রােটারি আর্ন্তজাতিক জেলা ৭২৫৫ ইউএসএ এর সাবেক গভর্ণর রোটারিয়ান পিপি রোবি ডোনো রোটারেক্ট ক্লাব অব নিউইয়র্ক কুইন্সের প্রথম অভিষেক অনুষ্ঠান এবং চার্টার সেলিব্রেশন “এডভান্স ১৭” অনুষ্ঠানে একথা বলেন। তিনি আরো বলেন, রোটারেক্টররা আগামীর দেশ নায়ক। এখান থেকেই গড়ে উঠবে আগামীর যোগ্য নেতৃত্ব। তাই নিজেদের মধ্যে ঐক্যবদ্ধ থেকে রোটারেক্টরদের উচিত মানবতার কল‌্যাণে কাজ করা।
প্রোগ্রাম চেয়ারম্যান রোটারেক্টর ইমতিয়াজ রিফাত এবং প্রোগ্রাম সেক্রেটারি রোটারেক্টর দেওয়ান মেহরাব চৌধুরীর যৌথ পরিচালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্লাব প্রেসিডেন্ট রোটারেক্টর সরেকওম সারওয়াত। অনুষ্ঠানে মূখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন, রোটারি ক্লাব অব ব্রংকসের পাষ্ট প্রেসিডেণ্ট, বিশিষ্ট আইনজীবি রোটারিয়ান মোহাম্মদ এন মজুমদার পিএইচএফ। তিনি তার রোটারেক্ট ক্লাব অব নিউইয়র্ক কুইন্সের সকল সদস্য, কর্মকর্তাদের অভিনন্দন জানিয়ে বলেন, রোটারিয়ান আর রোটারেক্টররা হলো কমিউনিটির যোগ্য নেতৃত্ব তৈরির একটি অন্যতম প্লাটফরম। এখানে নেতৃত্বের চর্চা হয়।
গণতন্ত্রের চর্চা হয়। কমিউনিটির কল্যাণের চিন্তা করা হয়। তিনি রোটারেক্ট ক্লাব অব নিউইয়র্ক কুইন্সের উত্তোরত্তর সফলতা কামনা করে ক্লাবের সকল কার্যক্রমে পাশে থাকার আশ্বাস প্রদান করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, রোটারি ক্লাব অব জ্যাকসন হাইটস এনওয়াই এর সাবেক সভাপতি এবং রোটারেক্ট ক্লাব অব নিউইয়র্ক কুইন্সের আরসিসি রোটারিয়ান পিপি হেনরি হারনানন্দেজ, রোটারিয়ান হুগো লেন, বিশিষ্ট সাংবাদিক এবং টিভি উপস্থাপক সাখাওয়াত হোসেন সেলিম।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, ক্লাবের সদ্য প্রাক্তণ সভাপতি রোটারেক্টর মোহাম্মদ মাহফুজুর রহমান মাহফুজ আদনান। রোটারেক্ট প্রত্যয় পাঠ করেন. রোটারেক্টর তানজিম রায়হান । বক্তব্য রাখেন, রোটারেক্টর শাওন রহমান, রোটারেক্টর সাব্বির আহমদ, রোটারেক্টর আরাফাত হোসাইন, রোটারেক্টর মাহবুব কোরেশি, রোটারেক্টর নুরুল হক কানন, রোটারেক্টর এমদাদুল রাজ্জাকী প্রমুখ।
এদিকে রোটারেক্ট ক্লাব অব নিউইয়র্ক কুইন্সের প্রথম অভিষেক অনুষ্ঠান এবং চার্টার সেলিব্রেশন “এডভান্স ১৭” অনুষ্ঠানের সফলতা কামনা করে শুভেচ্ছা দিয়েছেন, বাংলাদেশের বিশিষ্ট রাজনীতিবিদ লুৎফুর রহমান চৌধুরী হেলাল, রোটারি ক্লাব অব সিলেট মিডটাইনের পাষ্ট প্রেসিডেন্ট প্রফেসর আমিনুল হক চুন্নু, রোটারি ক্লাব অব সিলেট নিউ সিটির পাষ্ট প্রেসিডেণ্ট এডভোকেট শেখ মকলু মিয়া, রোটারেক্ট ডিষ্ট্রিক্ট ৩২৮২ এর ডিষ্ট্রিক্ট রোটারেক্ট রিপ্রেজেনটেটিভ রোটারেক্টর পিপি জিয়া উদ্দিন হায়দার শাকিল, রোটারেক্ট ক্লাব অব সিলেট গ্রিণ বাডসের চার্টার প্রেসিডেন্ট রোটারেক্টর আবদুল হাকিম, রোটারেক্ট ক্লাব অব সিলেট লিডিং ইউনিভার্সিটির পাষ্ট প্রেসিডেন্ট রোটারেক্টর উমর ফারুক সামি প্রমুখ ।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ