আলবেনির ক্যাপিটাল হিলে বাংলাদেশ ডে ২৫ মার্চ
ইউএসএনিউজঅনলাইন.কম – ব্রঙ্কস থেকে নির্বাচিত নিউইয়র্ক স্টেট সিনেটর রুবিন ডিয়াজ ও স্টেট অ্যাসেম্বলিম্যান লুইস সিপুলভেদার উদ্যোগে ব্যাপক আয়োজনে নিউইয়র্কের রাজধানী আলবেনির ক্যাপিটাল হিলের স্টেট সিনেট ও অ্যাসেম্বলি হলে আগামী ২৫ মার্চ বাংলাদেশের মহান স্বাধীনতা দিবস ‘বাংলাদেশ ডে’ হিসেবে পালন করা হবে। ক্যাপিটাল হিলে এটা হবে তৃতীয় আয়োজন। ২৬ মার্চ সিনেট এবং অ্যাসেম্বলিম্যান কার্যক্রম বন্ধ থাকায় এ বছর ২৫ মার্চ বাংলাদেশ ডে পালন করা হবে বলে জানা গেছে। বাংলাদেশী আমেরিকানদের এবং বাংলাদেশের স্বাধীনতাকে সম্মান জানাতে এ বছরও ২৫ মার্চ দিবসটি সিনেটে ‘বাংলাদেশ ডে’ হিসেবে পালিত হবে। ২৬ মার্চ সিনেট কার্যদিবস না থাকায় ২৫ মার্চ দিনটি নির্ধারিত হয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, বিগত দুবছরের মতো এবারো একজন বাংলাদেশী ইমামের কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সিনেট কার্যক্রম শুরু হবে। সিনেট অধিবেশন ‘বাংলাদেশ ডে’ কার্যক্রম শেষ হওয়ার পর অন্যান্য সিনেটর, অ্যাসেম্বলিম্যান এবং স্টেট প্রতিনিধিদের সাথে নিয়ে অংশগ্রহণকারী বাংলাদেশীদের সংবর্ধনার ব্যবস্থা থাকবে। অ্যাসেম্বলিতে বাংলাদেশ কার্যক্রম শেষ হওয়ার পর ক্যাপিটাল হিল ট্যুর এবং আপ্যায়নের ব্যবস্থা থাকবে অ্যাসেম্বলির পক্ষ থেকে।
এদিকে, সিনেটর ডিয়াজের নির্দেশনা মোতাবেক সর্বসম্মতিক্রমে ৭ সদস্যের কো-অর্ডিনেশন কমিটি গঠন করা হয়। উদযাপন কমিটির কো-অর্ডিনেটর হচ্ছেন : বাংলাদেশ আমেরিকান কমিউনিটি কাউন্সিলের প্রেসিডেন্ট মোহাম্মদ এন মজুমদার, বাংলাদেশ আমেরিকান ন্যাশনাল ডেমোক্রেটিক সোসাইটির প্রেসিডেন্ট আব্দুস শহীদ, বাংলাদেশ কালচারাল সোসাইটির প্রেসিডেন্ট নাসরিন আহমেদ, বাংলাদেশ একাডেমি অব ফাইন আর্টসের প্রেসিডেন্ট ফরিদা ইয়াসমিন, ব্রঙ্কস বাংলাদেশ সোসাইটির প্রেসিডেন্ট রেজাউল ইসলাম সেলিম এবং বাংলাদেশ ব্রঙ্কস সোসাইটি প্রেসিডেন্ট মোঃ শামীম মিয়া। চিফ কো-অর্ডিনেটরের দায়িত্বে থাকবেন কমিউনিটি এক্টিভিস্ট ও বিশিষ্ট রিয়েল এস্টেট ব্যবসায়ী জাকির খান।
সিনেটে ‘বাংলাদেশ ডে’ কার্যক্রম চলাকালীন সিনেট ফ্লোরে সরাসরি উপস্থিতির মাধ্যমে এবার ৭ জনকে সম্মানিত করা হবে। তারা হলেনÑ রিয়াজ উদ্দিন কামরান, নজরুল হক, আহবাব হোসেন চৌধুরী খোকন, নুর উদ্দিন, মোঃ সুলেমান আলী, তৌফিকুর রহমান ফারুক এবং শামীম আরা বেগম। কমিটি সর্বসম্মতিক্রমে নাম গ্রহণ করলে সিনেটর ডিয়াজ তাতে সম্মতি প্রদান করেন।
উল্লেখ্য, ২০১২ সালে স্টেট সিনেটে প্রথমবারের মতো ‘বাংলাদেশ ডে’ রেজ্যুলেশন পাস হয়। সিনেটর ডিয়াজ সিনেটে রেজ্যুলেশন উত্থাপন করেন। তৎকালীন অ্যাটর্নি লুইস সিপুলভেধা ‘বাংলাদেশ ডে’ রেজ্যুলেশন প্রস্তুতিতে সহায়তা করেন এবং বাংলাদেশ কমিউনিটির পক্ষে ‘বাংলাদেশ ডে’ পরিচালনা ও সমন্বয়কারী হিসেবে জাকির খান সহায়তা করেন। সে বছর ৩৬ জন বাংলাদেশী আলবেনির এ ঐতিহাসিক দিনটি প্রত্যক্ষ করার জন্য সিনেটে যোগ দেন।
২০১৩ সালে সিনেটের পাশাপাশি অ্যাসেম্বলিম্যান লুইস সিপুলভেদা অ্যাসেম্বলিতে রেজ্যুলেশন উত্থাপন করেন। সে বছর ১১২ জন বাংলাদেশী ক্যাপিটাল হিলে উপস্থিত হন।
- যুক্তরাষ্ট্রে ঈদুল ফিতর ২০ মার্চ শুক্রবার
- নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ : ড. খলিলুর রহমান
- নিইউয়র্কে টাইমস স্কয়ারের মঙ্গল শোভাযাত্রায় যোগ দিচ্ছেন ম্যানহাটান বরো প্রেসিডেন্ট ব্র্যাড হোয়েলম্যান
- নিউইয়র্কে স্ট্রিট ভেন্ডরদের জন্য নতুন আইন কার্যকর; জেল শাস্তি বাতিল, আরোপ করা হবে জরিমানা
- New York Attorney General James Leads Bipartisan Coalition Suing Predatory Lender OneMain for Scheme to Trap Consumers in Debt
- নিউইয়র্ক স্টেট সিনেট হাউসে ‘বাংলাদেশ ডে’ উদযাপন ২৩ মার্চ : আহ্বায়ক কমিটি গঠন
- বাংলাদেশে আওয়ামীলীগসহ সকল রাজনৈতিক দলের স্বাভাবিক রাজনীতির পরিবেশ সৃষ্টি করার দাবি নিউজার্সি স্টেট আওয়ামী লীগের
- নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি








