Saturday, 5 September 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল New York Attorney General James Sues Amazon for Fraudulently Overcharging Advertisers More Than $20 Billion Irene Khan Takes Office as Bangladesh’s Permanent Representative to the United Nations নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান
সব ক্যাটাগরি

আলবেনীতে বাগ’র লবি ডে ১৩ মার্চ : কমিউনিটি লীডারশীপ ইভেন্ট অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক পঠিত: 163 বার

প্রকাশিত: December 13, 2017 | 2:09 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : বাংলাদেশী-আমেরিকান এডভোকেসী গ্রুপ (বাগ) ইনক-এর উদ্যোগে বিগত বছরের আবারো লবি ডে আয়োজন করা হচ্ছে। আগামী ১৩ মার্চ মঙ্গলবার নিউইয়র্ক অঙ্গরাজ্যের রাজধানী আলবেনীতে দিনব্যাপী এই লবিং কর্মসূচী পালন করা হবে। আগামী লবি ডে সামনে রেখে বাগ-এর উদ্যোগে কমিউনিটি লীডারশীপ ইভেন্টের আয়োজন করা হয়।গত ৮ ডিসেম্বর শুক্রবার সন্ধ্যায় জ্যাকসন হাইটসের বেলোজিনো পার্টি হলে আয়োজিত ব্যতিক্রমী এই লীডারশীপ ইভেন্টে নতুন প্রজন্মের প্রতিনিধি সহ বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশী অংশ নেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে বাগ-এর কর্মকান্ড তুলে ধরে বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি ইঞ্জিনিয়ার কামাল ভূইয়া। সেক্রেটারী জয়নাল আবেদীন ও আতিয়া কাজী। খবর ইউএনএ’র।

নিউইয়র্ক ষ্টেট সিনেটর হোজে পরলটা সহ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাপ্তাহিক বাংলা পত্রিকা’র সম্পাদক ও টাইম টেলিভিশনের সিইও আবু তাহের, বাগ-এর উপদেষ্টা আরমান চৌধুরী সিপিএ, বাগ-এর বোর্ড অব ডাইরেক্টর মোশাররফ হোসেন ও সেবুল উদ্দিন, বিশিষ্ট রিয়েল এস্টেট ব্যবসায়ী রব চৌধুরী, ফার্মাসিস্ট হারুন অর রশীদ, কমিউনিটি লীডার মীর মাসুম আলী, আব্দুস শহীদ, কবীর চৌধুরী, আসিফ বারী টুটুল, মিসবাহ উদ্দিন মাহমুদ, মানবাধিকার নেত্রী কাজী ফৌজিয়া, আবুল কাশেম, ভলেন্টিয়ার সাইফুল ইসলাম, মোসাববিহ তানভির প্রমুখ।এর আগে ভিডিওতে বাগ-এর কর্মকান্ড তুলে ধরা হয় এবং পরে বাগ-এর কর্মকর্তাদের পরিচয় করিয়ে দেয়া হয়। অনুষ্ঠানে বক্তারা বাগ-এর কর্মকান্ডের প্রশংসা করেন এবং নিউইয়র্কের স্কুলগুলোতে হালাল ফুড, দুই ঈদে ছুটি প্রভৃতি আন্দোলনে বাগ-এর লবিং-এর কথা তুলে ধরেন। বক্তারা বলেন, অভিভাসীদের অধিকার আদায়ে মূলধরায় বিশেষ করে সকল অঙ্গরাজ্যের সিটি ও ষ্টেট প্রশাসন এবং ওয়াশিংটনে লবিং ছাড়া বিকল্প কিছুই নেই। এই দেশে লবিং ছাড়া সহজে দাবী-দাওয়া আদায় করা যায় না। পাশাপাশি মূলধারার রাজনীতির সাথে  সম্পৃক্ত হওয়াও জরুরী।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ