Thursday, 19 March 2026 |
শিরোনাম
যুক্তরাষ্ট্রে ঈদুল ফিতর ২০ মার্চ শুক্রবার নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ : ড. খলিলুর রহমান নিইউয়র্কে টাইমস স্কয়ারের মঙ্গল শোভাযাত্রায় যোগ দিচ্ছেন ম্যানহাটান বরো প্রেসিডেন্ট ব্র্যাড হোয়েলম্যান নিউইয়র্কে স্ট্রিট ভেন্ডরদের জন্য নতুন আইন কার্যকর; জেল শাস্তি বাতিল, আরোপ করা হবে জরিমানা New York Attorney General James Leads Bipartisan Coalition Suing Predatory Lender OneMain for Scheme to Trap Consumers in Debt নিউইয়র্ক স্টেট সিনেট হাউসে ‘বাংলাদেশ ডে’ উদযাপন ২৩ মার্চ : আহ্বায়ক কমিটি গঠন বাংলাদেশে আওয়ামীলীগসহ সকল রাজনৈতিক দলের স্বাভাবিক রাজনীতির পরিবেশ সৃষ্টি করার দাবি নিউজার্সি স্টেট আওয়ামী লীগের নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি HUSBAND CHARGED WITH MURDER AND DISMEMBERMENT OF WIFE WHOSE REMAINS WERE FOUND IN SEPARATE LOCATIONS ALONG BROOKVILLE BLVD AND CROSS BAY BLVD নিউইয়র্কে জ্যাকসন হাইটসের গ্রাফিক্স ওয়ার্ল্ডে মাসব্যাপী ইফতার আয়োজন
সব ক্যাটাগরি

আল-কায়েদাকে সহযোগিতা, মার্কিনির ১৮ বছর জেল

অনলাইন ডেস্ক পঠিত: 46 বার

প্রকাশিত: October 1, 2013 | 10:54 AM

ডেস্ক: যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের এক সফল অ্যাকাউট্যান্ট সাবিরহান হাসানফকে শীর্ষ জঙ্গি সংগঠন আল-কায়েদাকে অর্থ ও রসদ সরবরাহের মাধ্যমে সহযোগিতার অভিযোগে ১৮ বছর কারাদণ্ড দেয়া হয়েছে। এ খবর দিয়েছে বার্তা সংস্থা পিটিআই। ৩৭ বছর বয়সী হিসাব-রক্ষক সাবিরহান যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়ার যৌথ নাগরিক। ম্যানহাটন ফেডারেল আদালত আজ এ রায় দিয়েছে। অন্য কেউ যাতে এ ধরনের কাজ করার দুঃসাহস না পায়, তা প্রতিরোধে এ রায় ঘোষণা অপরিহার্য ছিল বলেও বিচারক মন্তব্য করেন। আল-কায়েদাকে সহযোগিতা ও অন্যদের সঙ্গে ষড়যন্ত্রে লিপ্ত থাকার অভিযোগে গত বছর সাবিরহানকে দোষী সাব্যস্ত করা হয়েছিল। একই সঙ্গে জরিমানা হিসেবে ৭০ হাজার ডলার দেয়ার নির্দেশ দিয়েছিল আদালত। ২০০৭ থেকে ২০১০ সাল পর্যন্ত তিনি আল-কায়েদাকে অর্থ ও রসদ সরবরাহের মাধ্যমে সহযোগিতা করেছিলেন। এর মধ্যে বিস্ফোরক হামলার একটি অত্যাধুনিক রিমোট কন্ট্রোলও কিনেছিলেন সাবিরহান। ২০১০ সালে যখন তাকে গ্রেপ্তার করা হয়, তখন তিনি দুবাইয়ের একটি নামকরা প্রতিষ্ঠানে চিফ ফিন্যানশিয়াল অফিসার হিসেবে কাজ করতেন। তাকে গ্রেপ্তার করে দুবাই থেকে যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়া হয়েছিল। সাবিরহান নিজেও তার অপরাধ স্বীকার করেছেন এবং অতীত কর্মকাণ্ডের জন্য দুঃখ প্রকাশ করেছেন।মানবজমিন 

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV