আল কায়েদাকে সমর্থন করায় মার্কিন নাগরিক ফারেকের ৪৫ বছর কারাদন্ড
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : মার্কিন নাগরিকদের হত্যার ষড়যন্ত্র এবং আল কায়েদাকে সমর্থন করার অপরাধে মুহানাদ মাহমুদ আল ফারেক নামের এক মার্কিন নাগরিককে ৪৫ বছরের কারাদন্ড দিয়েছে যুক্তরাষ্ট্রের একটি আদালত। দন্ডিত অপরাধী মুহানাদ মাহমুদ আল ফারেক পাকিস্তানের দূর্গম উপজাতি এলাকায় আল-কায়েদার হয়ে প্রশিক্ষণ নিয়েছিলেন।
জাতীয় নিরাপত্তা বিষয়ক মার্কিন সহকারী অ্যাটর্নি জেনারেল জন সি ডেমারস জানিয়েছেন ৩২ বছর বয়স্ক এই দন্ডিত অপরাধীকে বিদেশে গিয়ে আল কায়েদায় যোগদান, মার্কিন নাগরিকদের হত্যার ষরযন্ত্র এবং ২০০৯ সালে মার্কিন সেনা স্থাপনায় বিষ্ফোরনের পরিকল্পনার অভিযোগে তাকে এই শাস্তি প্রদান করা হয়েছে। ২০০৭ সালে আল কায়দায় যোগ দেবার উদ্দেশ্যে ফারেক পাকিস্তান যান। তার প্রধান উদ্দেশ্য ছিল আফগানিস্তানে নিজ দেশের সেনাবাহিনীর বিরুদ্ধেই যুদ্ধ করা। – ইয়ন নিউজ
সর্বশেষ সংবাদ
- নিউইয়র্কে ন্যাশনাল ইমিগ্র্যান্টস ডে উদ্যাপন; বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি, সাত বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা প্রদান
- জাতিসংঘে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য; এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ল আরও ৩ বছর
- নিউ জার্সিতে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত
- নিউইয়র্কের জেএমসির সম্প্রসারণ প্রকল্প রমজানের আগেই সম্পন্নের প্রত্যাশা, ফান্ডরেইজিংয়ে প্রায় ১০ লাখ ডলার সংগ্রহ, বাকি প্রয়োজন আরও ২০ লাখ
- New York Attorney General James Secures More Than $480,000 and Debt Relief for New York Homeowners
- এই জীবন চিরস্থায়ী নয়, একদিন মরে যাবো
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচন নিয়ে অনিশ্চয়তা আরও বেড়েছে; ১৭ ডিসেম্বর উভয় পক্ষকে তথ্য-উপাত্ত জমার নির্দেশ
- নিউইয়র্কে নৃত্যশিল্পী ও সাংস্কৃতিক সংগঠক তাহসিন ফেরদৌসের অকালমৃত্যু, বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া