Tuesday, 23 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

আল কোরান ও হাদিসের আলোকে নামায

অনলাইন ডেস্ক পঠিত: 117 বার

প্রকাশিত: May 17, 2018 | 4:20 PM

মুফতী লুৎফুর রহমান ক্বাসিমী :

আল-কোরান ও ছহিহ হাদিসের আলোকে নামায

হাত উঠানো ও হাত বাধার পদ্ধতি

মুফতি লুৎফুর রহমান কাসিমী

তাকবীরেতাহরীমার সময় হাত উঠানোর পদ্ধতি

হাদিস-১

إذا صلى كبر ورفع يديه

তিনি (সঃ) যখন নামাজ পড়তেন, তখন তাকবীর দিতেন এবং হাত উঠাতেন….

বুখারী-৭৩৭

হাদিস-২

كان رسول الله صلى الله عليه وسلم إذا قام إلى الصلاة استقبل القبلة ورفع يديه وقال الله أكبر

তিনি (স) যখন নামাযে দাড়াতেন তখন কিব্লামুখী হয়ে হাত উঠাতেন এবং আল্লাহ আকবর বলতেন।

সুনান ইবনু মাজাহ- ৮০৩

হাদিস-৩

كَانَ يَرْفَعُ يَدَيْهِ حَذْوَ مَنْكِبَيْهِإِذَا افْتَتَحَ الصَّلاةَ

তিনি (স) যখন নামাজ শুরু করতেন তখন কাধ পর্যন্ত দু’হাত উঠাতেন……

বুখারী-৭৩৫

হাদিস-৪

قام إلى الصلاة رفع يديه حتى كانتا بحيال منكبيهوحاذى بإبهاميه أذنيه ثم كبر

তিনি (স)যখন নামাজ পড়তেন তখন হাত দু’টি  কাঁদের উপরে উঠাতেন এবং বদ্ধাংগুলি কান পর্যন্ত পোছাতেন..

আবু দাউদ-৬২১

হাদিস-৫

إذاكبر رفع يديه حتى يحاذي بهما أذنيهوإذا ركع رفع يديه حتى يحاذي بهما أذنيه وإذا رفع رأسه من الركوع فقال سمع الله لمن حمده

তিনি (স) যখন তাকবীর দিতেন তখন কান পর্যন্ত দু’হাত ঊঠাতেন …

মুসলিম-৩৯৩/৩৯৪

হাদিস-৬

كان إذا افتتح الصلاة رفع يديه على قريب من أذنيه ثم لا يعود

তিনি (স) যখন তাকবীর দিতেন তখন হাত দু’টি কানের কাছাকাছি উঠাতেন…

আবু দাউদ-৬৪০

হাদিস-৭

إذا كبر لا فتتاح الصلوت رفع يديه حتي يكون ابها ما ه شحمتي اذنيه

যখন তিনি (সঃ) নামায শুরু করার জন্য তাকবীর দিতেন এবং দু’হাত উঠাতেন তখন তাঁর দু’টি বদ্ধাংগুলি কানের লতি পর্যন্ত উঠে যেত …

আবু দাউদ-৬২৭

হাদিস-৮

بهما فروع أذنيه  إذا كبر رفع يديه حتى يحاذي

তিনি (স) যখন তাকবীর দিতেন তখন দু’হাত কানের উপরি ভাগ পর্যন্ত উঠাতেন

মুসলিম-৮৬৫

হাদিস-৯

يرفع يديه إذا كبر وإذا ركع وإذا رفع رأسه من الركوع حتى يبلغ بهما فروع أذنيه

যখন তাকবীর (তাহরীমা) দিতেন এবং রুকু থেকে মাথা উঠাতেন তখন দু’টি হাত কানের উপরি ভাগ পর্যন্ত উঠাতেন।

আবু দাউদ-৬৩৫

হাদিস-১০

إذا قمتم إلي الصلوت فارفعو ايديكم و لا تخا لفوا إذا نكم ثم قولو ا الله اكبر …..و إن لم تزدو ا علي التكبير أجزاتكم

মহানবীর নির্দেশ; তোমরা যখন নামায পড় তখন তোমদের হাতগুলো কান বরাবর উঠাও…।

তাবরানী-৩/২১৮

পর্যালোচনাঃ

১। উপরের হাদিস ১ ও ২ তে শুধুমাত্র হাত উঠানোর কথা এসেছে। (হাত শব্দের আরাবি শব্দটি হাইলাট করা আছে)।

২। পরবর্তী (৩-১০) হাদিসগুলো থেকে প্রমানিত হলো যে তাকবীরে তাহরীমার সময় মহানবী (সঃ) তিন ভাবে হাত উঠিয়েছেনঃ

এক. কাধ পর্যন্ত (হাদিস ৩ ও ৪ এর হালাইটেড শব্দ)

দুই. কানের কাছাকাছি অথবা কানের লতি পর্যন্ত (হাদিস ৫, ৬ ও ৭ এর হালাইটেড শব্দ) এবং

তিন. কানের উপরি ভাগ পর্যন্ত (হাদিস ৮,৯ ও ১০ এর হালাইটেড শব্দ)।

৩। হাদিস বিশারদগন উপরোক্ত হাদিস সমূহকে ছহিহ হিসেবে গ্রহণ করেছেন।

৪। হানাফি মাজহাবে কানের লতি থেকে উপর পর্যন্ত হাত উঠানো সবচেয়ে গ্রহনযোগ্য সুন্নাত পদ্ধতি। তাতে একি সাথে বেশীর ভাগ হাদিসের (হাদিস ৪-১০) উপর আমল হচ্ছে।

৫। অন্যান্য মাজহাবে কেউ শুধু কাঁধ বা কানের লতি পর্যন্ত হাত উটানোকে সুন্নাত হিসেবে গ্রহন করেছেন।

৬। শেখ আলবানিসহ যারা কোন মাযহাবের অনুসারী নন তারা কাঁধ ও কান পর্যন্ত হাত উটানোর দু’টি পদ্ধতিকেই সঠিক মনে করেন।  (দেখুন শেখ আলবানির ‘রাসুলের নামাজ-৩৫)

হাত বাধার পদ্ধতি

নির্দেশনা

১। নীচের হাদিস সমূহ দু’ভাগে বিভক্ত;

১ম ভাগের হাদিস সমূহে শুধুমাত্র মহানবী (স) কিভাবে হাত বাধতেন তার বর্ণনা।

২য়  ভাগে রয়েছে হাত কোথায় রাখতেন তার বর্ণনা। এবং ২য় ভাগের হাদিস সমূহের প্রত্যেকটিই উছূলে হাদিসের মানদণ্ডে ছহিহ হিসেবে সকলের (মুহাদ্দিসগন) নিকট গ্রহণযোগ্য নয়। অর্থাৎ এ হাদিস সমূহের উপর দুর্বলতার অভিযোগ রয়েছে। কেউ বলেছেন গ্রহণ করা যাবে আবার কেউ বলেছেন গ্রহণ করা যাবেনা। হাদিসের (সনদের) দুর্বলতা বেশী হলে গ্রহণ করা যাবেনা বরং তলনামুলক ভাবে যে হাদিসটি সনদের দিক থেকে বিশুদ্ধ সেটি গ্রহণ করতে হবে।

হাদিস-১

عن سهل بن سعد قال

كان ناس يؤمرون أن يضع الرجل اليد اليمنى على ذراعه اليسرى في الصلاة قال أبو حازم لا أعلمه

إلا ينمي ذلك إلى النبي صلى الله عليه وسلم قال إسماعيل ينمى ذلك ولم يقل ينمى

নামাযে লোকদেরকে ডান হাত বাম বাহুরউপর রাখার নির্দেশ দেয়া হত …।

বুখারী-২১০, নাসায়ী-১/১৪১, দারকুতনী-১০৭, বায়হাকী-২/২৮, ১/২১০

হাদিস-২

আ’ছিম ইবনু কোলাইব (রা) বলেন;

رأيت النبي صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يصلي ، فأخذ شماله بيمينه . ولفظ مسلم

ثم وضع يده اليمنى على اليسرى … الحديث

আমি মহানবীকে (স) দেখেছি যে, নামাযে ডান হাত দিয়ে বাম হাত ধরেছেন। মুসলিমের বর্ণনায়; তিনি (স) ডান হাত বাম হাতের উপর রেখেছেন।

 আহমাদ-৫/৩৩৬, মুওয়াত্তা-১/১৭৪, আবু উয়ানাহ-২/৯৭, বায়হাকী-২/২৮,১৭৮

হাদিস-৩

وائل بن حُجر رضي الله عنه قال عن

قلت : لأنظرن إلى صلاة رسول الله صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كيف يصلي ؛ فنظرت إليه : فقام ، فكبَّر ،ورفع يديه حتى حاذتا أذنيه ، ثم وضعيده اليمنى على ظهر كفه اليسرى والرسغ والساعد

ওয়াইল ইবনু হুজর (রা) বলেন, অবশ্যি আমি রাসুলুল্লাহ (স) কিভাবে নামায পড়েন তা প্রতক্ষ্য করতাম। অতপর আমি দেখলাম যে, তিনি নামাযে দাড়ালেন, তাকবীর দিলেন, হাত দু’টি কানের কাছাকাছি ঊঠালেন অতপর ডান হাত বাম হাতের পিঠ, কব্জি ও বাহুর উপর রাখলেন……।   আবু দাউদ-১/১১৫, নাসায়ী-১/১৪১, দারিমী-১/৩১৪, ইবনু খুজাইমাহ-২/৫৪, ৪৮০,২৪৩, ইবনু হাব্বান-৪৮৫, বায়হাকী-২/২৭,২৮,১৩২, আহমাদ-৩১৮

হাদিস-৪

كان صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يضع اليمنى على ظهر كفه اليسرى والرسغ والساعد

واضعاً يمينه على شماله

وقد أخرجه ابن أبي شيبة عن وكيع بزيادة

تحت السرة

তিনি (স) ডান হাত বাম হাতের পিঠ, কব্জি এবং বাহুর উপর রাখতেন।

উমদাতুর রিআয়াহ -১/১৩৫

হাদিস-৫

زائدة عن عاصم بن كليب عن أبيه عن وائل بلفظ

وضعيده اليمنى على ظهر كفه اليسرى والرسغ والساعد…

ওয়াইল থেকে বর্ণীত,  তিনি (স) ডান হাত বাম হাতের পিঠ, কব্জি এবং বাহুর উপর রাখতেন।

আহমাদ-৪/৩১৯, বায়হাকী-২/৩০, ১/২১২

হাদিস-৬

قَبِيْصَةَ بن هُلْب عن أبيه قال

كان رسول الله صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَؤُمُّنا ، فيأخذ شماله بيمينه

কাবিছা বিন হুলব তার পিতা থেকে বর্ণনা করেন; রাসুলুল্লাহ (স) নামাজ পড়াতেন এবং ডান হাত দিয়ে বাম হাত ধরতেন।

তিরমিজী-২/৩২, ইবনু মাজাহ-১/২৭০, আহ মাদ-৫/২২৫ এই হাদিসটি ‘হাসান’

হাদিস-৭

وقد رواه سفيان الثوري عن سماك بلفظ

সুফিয়ান সাউরী সিমাক থেকে বর্ণনা করেন;

واضعاً يمينه على شماله

ডান হাত বাম হাতের উপর রাখতেন।

বায়হাকী-২/২৯, দারকুতনী-১০৭

হাদিস-৮

عن عبد الله بن مسعود

أن النبي صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كان يأخذ شماله بيمينه في الصلاة

আব্দল্লাহ ইবনু মাসুউ’দ (রা) থেকে বর্ণিত; মহানবী (স) নামাজের মধ্যে ডান হাত দিয়ে বাম হাত ধরতেন।

দারকুতনী-১০৬

দেখুন, উপোরক্ত হাদিস সমূহে কোথায় হাত রাখতে হবে, বুকের উপর, না নাভীর উপর অথবা নাভীর নীচে তার কোন উল্লেখ নাই। কিন্তু এ কথা সুস্পষ্ট যে মহানবী (স) ডান হাত দিয়ে বাম হাতের তালু, কব্জি ও বাহু ধরতেন তথা ডান হাতের উপর বাম হাত রাখতেন।

হাত কোথায় রাখবেন?

১। নাভীর নিচে ২। নাভীর উপরে ৩। বুকের উপর (দুর্বল)

নাভীর নীচে হাত বাধার দলিল

হাদিস-১

عن علي رضي الله عنه قال

إن من السنة في الصلاة وضعَ الكَفِّ على الكف تحت السُّرَّة

নিশ্চয় নামাজের মধ্যে সুন্নাত হল নাভির নীচে কব্জির উপর কব্জি রাখা।

আবু দাউদ-১/২০, দারকুতনী-১০৭, বায়হাকী-২/৩১, আহমাদ; ফিমাসাইল ইবনু আব্দুল্লাহ-১/১১০

হাদিস-২

عن علي رضي الله عنه قال

من سنة الصلوت وضع اليمين علي الشمال تحت السرة

নামাজের মধ্যে সুন্নাত হল নাভির নীচে ডান হাত বাম হাতের উপর রাখা।

মুসনাদ আহমাদ ১/১১০, দা্নকুত্নী-১/২৮৬, সুনানুল কুবরা লিল বায়হাকী-২/৩১, মুছান্নাফ ইবনু আবি শায়বাহ-১/৩৯১

হাদিস-৩

عن وايل بن حجر عن ابيه قال رايت النبي صلي الله عليه وسلم وضع يمينه علي شماله في الصلوت تحت سرته

ওয়াইল ইবনু হুজর  (রা) থেকে বর্ণিত, তিনি বলেন; আমি দেখেছি মহানবী (স) নামাজের মধ্যে নাভীর নীচে ডান হাত বাম হাতের উপর রাখলেন।

 মুছান্নাফ ইবনু আবি শায়বাহ-৩৯৫৯ ১ম/২৯০পষ্টা

এই হাদিসের সকল বর্ণনাকারী ‘সিকাহ’-বিশস্ত।

১। তিরমিজী শরিফের ভাষ্যকার আবুত তায়্যিব সিন্দি (র) বলেছেন, এই হাদিস ‘সনদ’ ও মতনের দিক দিয়ে ছহীহ। তাই এ হাদিস দলিল হিসেবে অবশ্যি গ্রহণযোগ্য।

২। শায়খ আবিদ সিন্দি (র) ‘তাওয়ালিউল আনওয়ার’ নামক কিতাবে লিখেছেন যে, এই হাদিসের সকল বর্ণনাকারী ‘সিকাত’-বিশস্ত।

৩। আল্লামা জা’ফর আহমদ উসমানী (র) বলেছেন, এই হাদিসের সকল বর্ণনাকারী মুসলিম শ রীফের বর্ণনাকারী, একমাত্র মুসা বিন উমাইর নাসায়ী শরীফের বিশস্ত বর্ণনাকারীদের একজন। দেখুন- ই’লাউস সুনান  ২/১৯৯

৪। কাসিম বিন কুতলুবুগা বলেছেন, এই হাদিসের সনদ অত্যন্ত মজবুত (দুর্বলতা মুক্ত)।

৫। আল্লামা কায়িম সিন্দি (র) বলেছেন, যারা এই হাদিসে ‘তাহতাস সুররাহ’ –নাভীর নিচে কথাটি অতিরিক্ত বলেন, তা অবশ্যই ইনসাফ বিরোধী। কারন, আমি নিজে ‘মুসান্নাফ ইবনু আবি শায়বাহ’ এর সহীহ নুসখাতে তা পেয়েছি। শুধু তাই নয় বেশির ভাগ নুসখাতে এটি রয়েছে বিধায় আল্লামা নিমভী স্বীকার করেছেন সবকটি ছহীহ নুসখাতে এই কথাটি বিদ্যমান। মক্কা শরীফের ইমাম শেখ মুফতি আব্দুল কাদির এর নুসখাতেও তা সংরক্ষিত রয়েছে। ই’লাউস সুনান-২/১৯৯ পষ্টা।

৬। শায়খুল হিন্দ মাহমদুল হাসান (র) প্রমান করেছেন যে আব্দুল খালিক আফগানীই প্রথম মুসান্নাফে ইবনু আবি শায়বার পাক-ভারতের নুসখাহ সমূহ থেকে নতুন সংস্করণে ‘তাহতা ছুররাতিহী’ – নাভীর নীচে কথাটি হাদিস থেকে উঠিয়ে নিয়েছেন।

হাদিস-৫

عن إنس قال من اخلاق إلنبو ت ثعجيل ألافطار و تاخير ألسحور و ضع يمينك علي شمالك في الصلوت تحت ألسرت

আনাছ (রা) থেকে বর্ণীত, নবুওয়াতী চরিত্রের বেশিষ্ট হল; তাড়াতাড়ি ইফতার করা, সেহরি দেরীতে করা ও নামাজের মধ্যে ডান হাত বাম হাতের উপর রাখা নাভীর নীচে বাধা।

সুনানুল কুব্রা লিল বায়হাকী ১/৩৮৩,  ইবনু হাজম ফিল মুহাল্লা-২/৩০

হাদিস-৬

عن ابي هريرة رض قال أخذ الأكف علي الأكف في الصلوت تحت السرة

আবু হুরায়রাহ (রা) নামাজের মধ্যে নাভির নীচে কব্জির উপর কব্জি রাখতে হবে।

আবু দাউদ-৭৫৮।

১। উপরোক্ত হাদিস সমূহে মারফু’ হাদিসের হুকুম প্রযোজ্য। তাদরীবুর রাওয়ী-৬২।

২। জমহুর মুহাদ্দিসগনের সুস্পষ্ট কথা হল ছাহাবাদের কথা যদি ‘মিনাস সুন্নাতি’, ‘নুহীনা আ’ন কাজা’,  ‘ঊ’মিরনা বিকাজা’ ও ‘মিন আখলাকিন নবুওয়াতি’ বলে বর্ণিত হয় তা হলে সে হাদিস সমূহ ‘মারফু’ হিসেবে গন্য।

৩। যদিও নীচের দু’টি হাদিসের সনদে আব্দুর রাহমান বিন ইসহাককে ইমাম আহমদ (র)দুর্বল বলেছেন তবুও এটি অন্যান্য সাওয়াহিদ (সমর্থিত হাদিস)এর কারনে ‘হাসান’ হাদিসের অন্তর্ভুক্ত।

৪। হাফিয ইবনু হাজার আ’স্কালানী (র) বলেছেন মুসনাদে আহমদের হাদিস নির্ভরযোগ্য।

৫। আল্লামা সুয়ুতী (র) বলেছেন, মুসনাদে আহমদের সকল হাদিস গ্রহণযোগ্য।

৬। আল্লামা হাইছামী (র) বলেছেন, ‘জাওয়াইদে মুসনাদে আহমদে’র হাদিস আছাহুছ ছাহীহান- সবচেয়ে ছহীহ।

৭। আল্লামা আহমদ ইবনে আব্দুল্লাহ ঈ’জলী বলেছেন, আব্দুর রাহমান ইবনু ইসহাকের হাদিস নেয়া যাবে – জা’ইজুল হাদিস । তাই হাদিসটি ‘হাসান’ এর অন্তর্ভুক্ত।

৮। ইমাম ইবনুল কায়্যিম (র) ইবনু আবী শায়বাহ থেকে হযরত আলী (রা) এর হাদিসকে ‘ছিহাহ’ বলেছেন। দেখুন- খাজাইনুস সুনান – ৩৩৬

হাদিস-৭

عن الحجاج بن حسان قال سمعت أبا مجلذ إو سالته كيف يضع؟ قال يضع با طن كف يمينه علي ظاهر كف شماله و يجعلهما أسفل عن سرة

হাজ্জাজ বিন হাসসান থেকে বর্ণিত, তিনি বলেন; আমি শুনেছি অথবা জিজ্ঞেস করেছি যে, কিভাবে হাত রাখতে হবে? তিনি বললেন, ডান হাতের তালু বাম হাতের পিঠের উপর রেখে নাভীর নীচে হাত বাধবে।

এ হাদিসটির সনদ ছহিহ। এ হাদিসটির সকল বর্ণনাকারী বিশশ্ত।  ইবনু আবি শায়বাহ-১/৯০,৯১,৩৯৬৩

হাদিস-৮

عن ربيع عن أبي معشر عن ابراهيم قال يضع يمينه علي شماله في الصلوت تحت السرة

ইব্রাহিম থেকে বর্ণিত; তিনি বলেন, নামাজের মধ্যে নাভির নীচে ডান হাত বাম হাতের উপর রাখবে। ‘ইস্নাদুহু হাসান’ –হাদিসের সনদটি সুন্দর- উত্তম ।  আসার আসসুনান-১/৭১, আসারু মুহাম্মাদ ইবনুল হাসান-২৫, ইলাউস সুনান-২/৯২

নাভীর উপরে / বুকের উপর হাত বাধার দলিল

কোন ছহিহ হাদিসে বুকে হাত বাধার কথা প্রমানিত নয়। যে হাদিস সমূহ দলিল হিসেবে উপস্থাপন করা ১) তা হয়ত বুকে হাত বাধার দলিলই নয় ২) অথবা হাদিস সমূহ অত্যন্ত দুর্বল। এ জন্য চার মাজহাবের কোন ইমাম বুকের উপর হাত বাধা সুন্নাত বলেন নাই।  নিম্নে নাভীর উপরে ও বুকে হাত বাধার দলিল সমূহ পর্যালোচনা সহ পেশ করা হলঃ

দলিল -১

كان الناس يؤمرون أن يضع الرجل يده اليمنى على ذراعه اليسرى في الصلاة

নামাজের মধ্য ডান হাত বাম হাতের বাহুর উপর রাখার জন্য লোকদেরকে নির্দেশ দেয়া হত। বুখারী – ২১০  

লক্ষ্য করুন, এ হাদিসের কোথাও বুকে হাত বাধার কথা নেই। যদিও এ হাদিসটি বুকে হাত বাধার প্রমান হিসেবে উল্লেখ করা হয়। বুখারী শরীফের ব্যাখ্যাকার ইবনে হাজার আস্কালানী (র) ফাতহুল বারীতে বলেছেন; বাহুর কোন জায়গায় হাত রাখতেন তা হাদিসে অস্পষ্ট। আবু দাউদ ও ওয়াইল ইবনু হুজর এবং নাসায়ী বর্ণীত হাদিস স্পষ্ট করেছে যে মহানবী (স) ডান হাত বাম হাতের পিঠ, কব্জি ও বাহুর উপর রাখতেন। একই কথা আল্লামা শাওকানী (র) ‘নাইলুল আওতার’ গ্রন্থে উল্লেখ করেছেন।

(মুফতী লুৎফুর রহমান ক্বাসিমী, প্রেসিডেনট, ইউনাইটেড উলামা কাউন্সিল অফ ইউএসএ ইনক । নিউইয়র্ক, আমেরিকা ।
২১২-২০৩-৮৬৯৫, Email : unitedulamacouncilusa@gmail.com, www.unitedulamacouncilofusainc.com)

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV