আশরাফ ও মাইনুদ্দীনের ফাঁসির রায়
চৌধুরী মাইনুদ্দীন ও আশরাফুজ্জামানের বিরুদ্ধে দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় ফাঁসির আদেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। অভিযুক্ত দুই আলবদর নেতাই দেশের বাইরে পলাতক রয়েছেন। ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে ট্রাইব্যুনাল-২ এ ১৫৪ পৃষ্ঠার রায়ের ৪০ পৃষ্ঠা পড়া হয়। এ দুই বদর নেতার বিরুদ্ধে আনা ১১টি অভিযোগের সব কটি প্রমাণিত হয়েছে বলে রায়ে উল্লেখ করা হয়। এসব অভিযোগের প্রত্যেকটিতে তাদের মৃত্যুদণ্ড দেয়া হয়।
রায় ঘোষণাকে কেন্দ্র করে ট্রাইব্যুনাল এলাকায় কড়া নিরাপত্তাব্যবস্থা নেয়া হয়। ট্রাইব্যুনালের দুটি প্রবেশপথে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়।
চলতি বছরের ২৮শে এপ্রিল রাষ্ট্রপক্ষ মুঈনুদ্দীন ও আশরাফের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে। পলাতক এই দুজনকে হাজির হওয়ার নির্দেশ দিয়ে ট্রাইব্যুনাল দুটি পত্রিকায় বিজ্ঞাপন দেন। এর পরও তাঁরা হাজির না হওয়ায় তাঁদের পলাতক ঘোষণা করে বিচারিক কার্যক্রম শুরু করেন ট্রাইব্যুনাল। তাঁদের পক্ষে সুপ্রিম কোর্টের দুজন আইনজীবী নিয়োগ দেয়া হয়। ২৫শে জুন মুঈনুদ্দীন ও আশরাফের বিরুদ্ধে ১১টি অভিযোগ গঠন করে বিচার শুরু করেন ট্রাইব্যুনাল। রাষ্ট্রপক্ষের সাক্ষ্য গ্রহণ ১৫ই জুলাই শুরু হয়ে শেষ হয় ২২শে সেপ্টেম্বর। আসামিপক্ষে কোনো সাক্ষী না থাকায় ২৩শে সেপ্টেম্বর রাষ্ট্রপক্ষের যুক্তি উপস্থাপন শুরু হয়। মামলাটির কার্যক্রম শেষে গত ৩০শে সেপ্টেম্বর রায়ের জন্য অপেক্ষমান রাখা হয়।মানবজমিন
- যুক্তরাষ্ট্রে ঈদুল ফিতর ২০ মার্চ শুক্রবার
- নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ : ড. খলিলুর রহমান
- নিইউয়র্কে টাইমস স্কয়ারের মঙ্গল শোভাযাত্রায় যোগ দিচ্ছেন ম্যানহাটান বরো প্রেসিডেন্ট ব্র্যাড হোয়েলম্যান
- নিউইয়র্কে স্ট্রিট ভেন্ডরদের জন্য নতুন আইন কার্যকর; জেল শাস্তি বাতিল, আরোপ করা হবে জরিমানা
- New York Attorney General James Leads Bipartisan Coalition Suing Predatory Lender OneMain for Scheme to Trap Consumers in Debt
- নিউইয়র্ক স্টেট সিনেট হাউসে ‘বাংলাদেশ ডে’ উদযাপন ২৩ মার্চ : আহ্বায়ক কমিটি গঠন
- বাংলাদেশে আওয়ামীলীগসহ সকল রাজনৈতিক দলের স্বাভাবিক রাজনীতির পরিবেশ সৃষ্টি করার দাবি নিউজার্সি স্টেট আওয়ামী লীগের
- নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি








