আসছে ১০ গিগাবাইট গতির ইন্টারনেট
গুগল তার ‘পরবর্তী প্রজন্মের ইন্টারনেট’ প্রকল্পে এবার নিয়ে আসছে আরও দ্রুতগতির ইন্টারনেট। ইন্টারনেটের এই গতি হবে প্রতি সেকেন্ডে ১০ গিগাবাইট। বর্তমানে গুগল ফাইবারসেবার মাধ্যমে প্রতি সেকেন্ডে ১ গিগাবাইট গতির ইন্টারনেট সংযোগ দেওয়া হচ্ছে। গুগল জানিয়েছে, এবার তারা এমন প্রযুক্তি নিয়ে কাজ করছে, যাতে তথ্য আদানপ্রদানের গতি আরও বাড়বে।
গুগলের প্রধান অর্থবিষয়ক কর্মকর্তা প্যাট্রিক পিচেট ইউএসএ টুডেকে জানান, ‘দ্রুতগতির ইন্টারনেট ব্যবস্থার উন্নয়নের লক্ষ্যে এটি গুগলের দীর্ঘদিনের একটি পরিকল্পনার অংশ। দ্রুতগতির ইন্টারনেট সেবা পেলে আগের চেয়েও ১০ গুণ দ্রুতগতিতে যেকোনো তথ্য স্থানান্তর করা যাবে। ফলে ব্যবহারকারীরা তাদের প্রয়োজনীয় অনেক কাজই দ্রুত করতে পারবে। তা ছাড়া দ্রুতগতির ইন্টারনেট চালু হলে অ্যাপলিকেশনের ব্যবহারও বাড়বে।’
তবে শুধু গুগলই এই দ্রুতগতির প্রযুক্তির জন্য কাজ করেনি। এর আগে গত বছর যুক্তরাজ্যের কয়েকজন গবেষক ঘোষণা দিয়েছিলেন, তাঁরা ‘লাই-ফাই’ নামে আলোকতরঙ্গ ব্যবহার করে তারহীন ইন্টারনেট প্রযুক্তির মাধ্যমে প্রতি সেকেন্ডে ১০ গিগাবাইট তথ্য আদানপ্রদানে সাফল্য পেয়েছেন। প্যাট্রিক পিচেট জানান, ‘আগামী তিন বছরের মধ্যে গুগল এই দ্রুতগতির ইন্টারনেট চালু করার ব্যাপারে চেষ্টা করছে।’
—টাইমস অব ইন্ডিয়া অবলম্বনে প্রদীপ সাহা/প্রথম আলো
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!