আসন্ন ত্রি-বার্ষিক সম্মেলন কমিটি গঠনকল্পে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কার্যকরী কমিটির সভা ৯ অক্টোবর : কমিটি ভেংগে দেওয়া সংক্রান্ত খবর সন্পূর্ন অসত্য
ইউএসএনিউজঅনলাইন.কম : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের আসন্ন ত্রি-বার্ষিক সম্মেলন উপলক্ষে প্রস্তুতি কমিটি গঠনকল্পে আগামী ৯ অক্টোবর সোমবার অপরাহ্ন ৩টায় কার্যকরী কমিটির এক বৈঠক অনুষ্ঠিত হবে। ভার্জিনিয়ায় অবস্থানরত যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ জানান, এ বৈঠক আহবান করা হয়েছে সভানেত্রী শেখ হাসিনার নির্দেশক্রমে।
নিউইয়র্ক সিটির এস্টোরিয়ায় হোটেল হোমের কনফারেন্স রুমে এ সভায় কার্যকরী কমিটির সকল সদস্য-কর্মকর্তাকে উপস্থিত থাকার আহবান জানিয়েছেন সভাপতি ড. সিদ্দিকুর রহমান এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ।
যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের কমিটি ভেংগে দেওয়া সংক্রান্ত প্রকাশিত খবর সন্পূর্ন অসত্য -ড. সিদ্দিক
যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান জানান, আওয়ামীলীগের দফতর সম্পাদক ড.আব্দুস সোবহান গোলাপের উদ্ধৃতি দিয়ে একটি পত্রিকায় যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের কমিটি ভেংগে দেওয়া সংক্রান্ত যে খবর প্রকাশিত হয়েছে তা সন্পূর্ন অসত্য, বানোয়াট, উদ্দেশ্য প্রনোদিত। ড. সিদ্দিকুর রহমান বলেন, এ ব্যপারে ব্যক্তিগত ভাবে দফতর সম্পাদক ড.আব্দুস সোবহান গোলাপের সঙে আমার কথোপকথন
হয়েছে এবং উনি অত্যন্ত জোড়ালো ভাবে এ ব্যাপারে উনার কোন সংশ্লিষ্টতা নেই বলে জানিয়েছেন এবং বলেছেন কাউন্সিল করার লক্ষ্যে প্রস্ততি কমিটি করতে বলেছি এর বাহিরে কারো সঙে কোন কথা হয়নি। অসত্য সংবাদ প্রকাশের তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানাচ্ছি এবং অনুরোধ করছি ভবিষ্যতে এমন অসত্য খবর পরিবেশন থেকে বিরত থাকুন।
- নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু
- নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক
- Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review
- নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ