আসন্ন নির্বাচনে নিউইয়র্ক সিটির কাউন্সিলম্যান পদে মুসলিম প্রার্থী আবুহেইকেল বাংলাদেশী কম্যুনিটির সহযোগিতা চান
ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে আগামী সেপ্টেম্বরে অনুষ্ঠিতব্য সিটি কাউন্সিল নিবার্চনে ব্রঙ্কসে ডিস্ট্রিক্ট ১৩ (ওয়েস্টচেস্টার স্কয়ার-ইস্ট ট্রেমন্ট) থেকে কাউন্সিলম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মুসলিম প্রার্থী মুহাম্মদ আবুহেইকেল। তার নির্বাচনী এলাকায় বাঙালীসহ সকল ভাষা-ভাষীর নিকট অবিরাম নির্বাচনী প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন তিনি। বাংলাদেশীসহ সকল কম্যুনিটির সহযোগিতা চান মুহাম্মদ আবুহেইকেল।

আসন্ন নির্বাচনে নিউইয়র্ক সিটি কাউন্সিলম্যান পদপ্রার্থী মুহাম্মদ আবুহেইকেলের নির্বাচনী ইশতেহার ঘোষণা উপলক্ষে গত ২০ ফেব্রুয়ারী এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ওয়েস্টচেস্টার স্কয়ার সিভিক এসোসিয়েশনের উদ্যোগে কাউন্সিলম্যান পদপ্রার্থী মুহাম্মদ আবুহেইকেলের ব্রঙ্কসের নির্বাচনী কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে কমিউনিটির বিভিন্ন সমস্যা, বিশেষ করে ইমিগ্রেশ্যান ইস্যু এবং রিক্রিয়েশন সেন্টার, সিনিয়র সিটিজেন সেন্টার স্থাপন, হাউজিং সমস্যা, চাকুরী সহায়তাসহ প্রভৃতি বিষয় তুলে ধরা হয়।
অনুষ্ঠানে কাউন্সিলম্যান প্রার্থী মুহাম্মদ আবুহেইকেল ছাড়াও অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বিশিষ্ট আইনজীবী বাংলাদেশ-আমেরিকান কমিউনিটি কাউন্সিলের প্রেসিডেন্ট ও ব্রঙ্কস কমিউনিটি বোর্ডের ফাস্ট ভাইস চেয়ারম্যান মূলধারার রাজনীতিক মোহাম্মদ এন মজুমদার মাস্টার অব ল, কুইন্স থেকে বাংলাদেশী কাউন্সিলম্যান প্রার্থী হেলাল আবু শেখ সহ আরো অনেকে।
অনুষ্ঠানে সাংবাদিক ও টিভি উপস্থাপক ইউএসএনিউজঅনলাইন ডটকম সম্পাদক সাখাওয়াত হোসেন সেলিম, ইউএসএ বালাদেশী অর্গানাইজেশন ইনক্রে সভাপতি ইকবাল আহমেদ মাহবুব, কমিউনিটি এক্টিভিস্ট আবদুর রউফসহ বিভিন্ন পেশাজীবী, ব্যবসায়ী, কমিউনিটির নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যক প্রবাসী উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে মোহাম্মদ এন মজুমদার মুসলিমদের কন্ঠস্বর হিসেবে ভূমিকা রাখার জন্য সিটি কাউন্সিলম্যান পদে মুসলিম প্রার্থী মুহাম্মদ আবুহেইকেলকে নির্বাচিত করার আহ্বান জানান।
কমিউনিটি নেতৃবৃন্দ আগামী সেপ্টেম্বরে অনুষ্ঠেয় নির্বাচনে কাউন্সিলম্যান প্রার্থী মুহাম্মদ আবুহেইকেলকে নিউইয়র্ক সিটির কাউন্সিলম্যান হিসেবে নির্বাচিত করার আহ্বান জানিয়ে বলেন, তিনি নির্বাচিত হলে কমিউনিটির অধিকার আদায়ে জোরালো ভূমিকা রাখতে সক্ষম হবেন। আসুন আমরা সকলে তার পাশে দাঁড়াই। তাকে সর্বাত্মক সহযোগিতা করি।
অনুষ্ঠানে কাউন্সিলম্যান পদপ্রার্থী মুহাম্মদ আবুহেইকেল তাকে সমর্থনের জন্য কমিউনিটি নের্তৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, আমি নির্বাচিত হলে নিউইয়র্ক সিটি কাউন্সিলে মুসলিম-আমেরিকানদের কন্ঠস্বর হিসেবে ভূমিকা রাখব। সবসময় পাশে থাকব। নির্বাচনে তিনি বাংলাদেশীসহ সকল কম্যুনিটির সার্বিক সহযোগিতা কামনা করে বলেন, সময় এসেছে পরিবর্তনের। তাই একটি চমৎকার কম্যুনিটি গড়ে তুলতে সকলের সমর্থন চাই।
- নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু
- নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক
- Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review
- নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ