আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের ট্রাম্পের বিপক্ষে ৭০ শতাংশ আমেরিকান : জরিপ
যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের মনোনীত ডোনাল্ড ট্রাম্পের বিপক্ষে দেশটির ৭০ শতাংশ মানুষ। স্থানীয় সময় গত মঙ্গলবারের নতুন এক জরিপের ফলাফলে এ তথ্য জানা গেছে।
ওয়াশিংটন পোস্ট ও এবিসি নিউজ পরিচালিত এ জরিপে দেখা গেছে, প্রতি ১০ জন প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিকের মধ্যে সাতজন ডোনাল্ড ট্রাম্পকে রিপাবলিকান দল থেকে মনোনয়ন দেওয়ার বিপক্ষে। কয়েক সপ্তাহ আগে ট্রাম্পের পক্ষে সমর্থনের মাত্রার ঠিক উল্টোটা দেখা গেছে এই জরিপে। তখনকার জরিপগুলোতে ট্রাম্পের সমর্থকের সংখ্যা বাড়ছিল। নতুন জনমত জরিপে ট্রাম্পের পক্ষে মাত্র ২৯ শতাংশ মতামত দিয়েছে। ট্রাম্পের বিপক্ষে মতামত প্রদানকারীদের মধ্যে হিস্পানিকদের সংখ্যাই ৮৯ শতাংশ।
চলতি মাসে ট্রাম্প যখন তাঁর নিজের দল থেকে বা ডেমোক্র্যাটদের সমালোচনা ছাড়া ভালো সময় কাটাচ্ছিলেন, তখনই নতুন জনমত জরিপে তাঁর সমর্থনের অবনতি দেখা দিল।
অন্যদিকে ডেমোক্রেটিক পার্টির মনোনীত হিলারি ক্লিনটনের বিপক্ষে ৫৫ শতাংশ আমেরিকান মতামত জানিয়েছে। ৪৩ শতাংশ তাঁর পক্ষে মতামত জানিয়েছেন।
ওয়াশিংটন পোস্ট ও এবিসি নিউজ গত ৮ থেকে ১২ জুন টেলিফোনের মাধ্যমে এক হাজার প্রাপ্তবয়স্ক নাগরিকের মতামত নেয়। নয়া দিগন্ত
- নিউইয়র্কে ন্যাশনাল ইমিগ্র্যান্টস ডে উদ্যাপন; বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি, সাত বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা প্রদান
- জাতিসংঘে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য; এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ল আরও ৩ বছর
- নিউ জার্সিতে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত
- নিউইয়র্কের জেএমসির সম্প্রসারণ প্রকল্প রমজানের আগেই সম্পন্নের প্রত্যাশা, ফান্ডরেইজিংয়ে প্রায় ১০ লাখ ডলার সংগ্রহ, বাকি প্রয়োজন আরও ২০ লাখ
- New York Attorney General James Secures More Than $480,000 and Debt Relief for New York Homeowners
- এই জীবন চিরস্থায়ী নয়, একদিন মরে যাবো
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচন নিয়ে অনিশ্চয়তা আরও বেড়েছে; ১৭ ডিসেম্বর উভয় পক্ষকে তথ্য-উপাত্ত জমার নির্দেশ
- নিউইয়র্কে নৃত্যশিল্পী ও সাংস্কৃতিক সংগঠক তাহসিন ফেরদৌসের অকালমৃত্যু, বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া