আসন্ন মৌলভীবাজার জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী আজিজুর রহমানের সমর্থনে নিউইয়র্কে মত বিনিময় সভা
ইউএসএনিউজঅনলাইন.কম : আসন্ন মৌলভীবাজার জেলা পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়াামীলীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী বিশিষ্ট রাজনীতিক, সমাজসেবক, সাবেক সংসদ সদস্য, কেন্দ্রীয় আওয়ামীলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক জেলা পরিষদ প্রশাাসক বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমানের সমর্থনে মত বিনিময় সভা নিউইয়র্কে অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সময় ২৫ ডিসেম্বর রোববার রাতে এস্টোরিয়া জালালাবাদ এসেসিয়েশন অব আমেরিকা ইনক কার্যালয়ে যুক্তরাষ্ট্র প্রবাসী মৌলভীবাজারবাসীর আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সৈয়দ সিদ্দিকুল হাসানের সভাপতিত্বে এবং আহমেদ জিলুর পরিচালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বদরুল হোসেন খান, আব্দুল মোছাব্বির, শাহীন আজমল, সিরাজ উদ্দীন সোহাগ, অজয় ভট্টাচার্য ও নুরে আলম জিকো।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন নজরুল রহমান, মিজহাজ আহমেদ শাম্মু, তজম্মুল হোসেন, মুজিবুর রহমান মুজিব, সোহান আহমদ টুটুল, শামীম আহমেদ চৌধুরী, সৈয়দ মামুন ও শাহান খান।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আজাদুর রহমান, তুতিউর রহমান, ময়েজ উদ্দীন, মুহিদুল ইসলাম, আনকার মিয়া, গিয়াস উদ্দীন, নজরুল ইসলাম, সৈয়দ ছাদিক, আম্বিয়া মিয়া, মোহন ইসলাম, শাহীন হাছনাত, জাহাঙ্গীর আলম, শামীম আহমদ, রমজান আলী, সৈয়দ রুহেল, সৈয়দ জিলাদসহ বিপুল সংখ্যক মৌলভীবাজারবাসী।
সমাবেশে বক্তারা আসন্ন মৌলভীবাজার জেলা পরিষদ নির্বাচনে জেলার উন্নয়নের ধারা অব্যাত রাখতে চেয়ারম্যান প্রার্থী আজিজুর রহমানকে ভোট দেয়ার জন্য ভোটারদের প্রতি বিশেষ আহ্বান জানান।
- শান্তি প্রতিষ্ঠায় সিদ্ধান্ত গ্রহণের সব পর্যায়ে নারীর অংশগ্রহণ জরুরি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির প্রচার সম্পাদক রিজুর পিতার ইন্তেকাল
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারি ফের স্থগিত, নিম্ন আদালতের আদেশে আপিল আদালতের বাধা
- যুক্তরাষ্ট্রে ডেলাইট সেভিং টাইমের অবসান, ১ নভেম্বর ঘড়ির কাঁটা এক ঘণ্টা পেছাবে
- নিউইয়র্কে ন্যাশনাল ইমিগ্র্যান্টস ডে উদ্যাপন; বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি, সাত বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা প্রদান
- জাতিসংঘে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য; এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ল আরও ৩ বছর
- নিউ জার্সিতে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত
- নিউইয়র্কের জেএমসির সম্প্রসারণ প্রকল্প রমজানের আগেই সম্পন্নের প্রত্যাশা, ফান্ডরেইজিংয়ে প্রায় ১০ লাখ ডলার সংগ্রহ, বাকি প্রয়োজন আরও ২০ লাখ