Friday, 20 March 2026 |
শিরোনাম
যুক্তরাষ্ট্রে ঈদুল ফিতর ২০ মার্চ শুক্রবার নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ : ড. খলিলুর রহমান নিইউয়র্কে টাইমস স্কয়ারের মঙ্গল শোভাযাত্রায় যোগ দিচ্ছেন ম্যানহাটান বরো প্রেসিডেন্ট ব্র্যাড হোয়েলম্যান নিউইয়র্কে স্ট্রিট ভেন্ডরদের জন্য নতুন আইন কার্যকর; জেল শাস্তি বাতিল, আরোপ করা হবে জরিমানা New York Attorney General James Leads Bipartisan Coalition Suing Predatory Lender OneMain for Scheme to Trap Consumers in Debt নিউইয়র্ক স্টেট সিনেট হাউসে ‘বাংলাদেশ ডে’ উদযাপন ২৩ মার্চ : আহ্বায়ক কমিটি গঠন বাংলাদেশে আওয়ামীলীগসহ সকল রাজনৈতিক দলের স্বাভাবিক রাজনীতির পরিবেশ সৃষ্টি করার দাবি নিউজার্সি স্টেট আওয়ামী লীগের নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি HUSBAND CHARGED WITH MURDER AND DISMEMBERMENT OF WIFE WHOSE REMAINS WERE FOUND IN SEPARATE LOCATIONS ALONG BROOKVILLE BLVD AND CROSS BAY BLVD নিউইয়র্কে জ্যাকসন হাইটসের গ্রাফিক্স ওয়ার্ল্ডে মাসব্যাপী ইফতার আয়োজন
সব ক্যাটাগরি

আস্থাভোটে টিকে গেলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী টেরেসা মে

অনলাইন ডেস্ক পঠিত: 176 বার

প্রকাশিত: December 13, 2018 | 5:09 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে বুধবার আস্থা ভোটে টিকে গেছেন। এর ফলে তিনি ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির প্রধান ও প্রধানমন্ত্রীর পদে বহাল থাকছেন। তবে আস্থা ভোটে তিনি তার এক তৃতীয়াংশ সহকর্মীর সমর্থন হারিয়েছেন। খবর বার্তা সংস্থা এএফপি’র।

কনজারভেটিভ পার্টির মোট ৩১৭ আইনপ্রণেতার (এমপি) মধ্যে ২শ’ জন থেরেসা মে’র পক্ষে ভোট দেন। বাকি ১১৭ জন ভোট দেন বিপক্ষে। এতে মে প্রধানমন্ত্রী ও দলীয় প্রধান হিসেবে টিকে গেলেও তার নেতৃত্বের বিরুদ্ধে যে তার নিজ দলের এমপিদের একটি বড় অংশের সমর্থন নেই, তা স্পষ্ট।

এর ফলে প্রধানমন্ত্রী হিসেবে তার অবস্থান আরও দুর্বল হয়ে পড়ল বলে বিশ্লেষকরা মনে করছেন।

এই এক তৃতীয়াংশ সহকর্মীর সমর্থন হারানোর ফলে সম্পাদিত ব্রেক্সিট চুক্তিটি পার্লামেন্টে পাস করানো এখন মে’র জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে। উদ্ভুত পরিস্থিতি এমনটাই ইঙ্গিত দিচ্ছে।

ফলাফল ঘোষণার পর মে তার ডাউনিং স্ট্রিট কার্যালয়ের বাইরে এসে বলেন, ‘আজকের ভোটাভুটিতে আমার সহকর্মীদের সমর্থন পেয়ে আমি সন্তুষ্ট।’

তিনি আরো বলেন, ‘উল্লেখযোগ্য সংখ্যক সহকর্মী আমার বিরুদ্ধে ভোট দিয়েছেন। কেন তারা আমার বিরুদ্ধে ভোট দিয়েছেন আমি তা শুনেছি।’

এখন তিনি ফের ব্রেক্সিট প্রক্রিয়া সম্পন্ন করার কাজে মনোযোগী হতে চান বলে এই ভোট পরবর্তী প্রতিক্রিয়ায় উল্লেখ করেন।

মে আরো বলেন, এই লক্ষ্য অর্জনে তিনি সব পক্ষের রাজনীতিকদের ঐক্যবদ্ধ সমর্থন চান।

স্থানীয় সময় বুধবার সন্ধ্যায় গোপন ব্যালটের মাধ্যমে এই ভোট অনুষ্ঠিত হয়।

মে’র বিজয়ী হওয়ার খবরে পার্লামেন্টের বাইরে অপেক্ষমান তার সমর্থকরা উল্লাস প্রকাশ করেন।

কিন্তু ব্রেক্সিট ইস্যুতে প্রধান বিরোধী জ্যাকব রিস মোগ আস্থাভোটের ফলাফলকে ‘ভয়াবহ’ হিসেবে অভিহিত করেন।

উল্লেখ্য, ২০১৬ সালে অনুষ্ঠিত এক গণভোটে যুক্তরাজ্যের মানুষ ব্রেক্সিটের পক্ষে রায় দেয়। পরাজয় মেনে নিয়ে পদত্যাগ করেন তৎকালীন প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। নতুন প্রানমন্ত্রী হন মে। আলোকিত বাংলাদেশ

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV