Wednesday, 24 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
সব ক্যাটাগরি

আহলে সুন্নাত ওয়াল জামাত ইউএসএ’র ঈদে মিলাদুন্নবী (সঃ) উদযাপন : নবীদ্রোহীদের অপপ্রচার সম্পর্কে সতর্ক থাকার আহবান

অনলাইন ডেস্ক পঠিত: 44 বার

প্রকাশিত: December 6, 2017 | 7:11 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : মহান রাসুলে পাক সাল্লাল্লাহু আলাইহে ওয়া সাল্লামের মহাপবিত্র শুভাগমন পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে মহা সমারোহে ”আজিমুশ^ান জশনে ঈদে মিলাদুন্নবী (সাঃ) কনফারেন্স ২০১৭” গত ৩রা ডিসেম্বর রবিবার বাদ মাগরিব নিউইয়র্ক উডসাইডস্থ গুলশান টেরেস হলে আহলে সুন্নাত ওয়াল জামাত ইউএসএ কেন্দ্রিয় কমিটির উদ্যেগে অনুষ্ঠিত হয়। সংগঠনের কেন্দ্রিয় প্রেসিডেন্ট আল্লামা সৈয়দ জুবায়ের আহমেদের সভাপতিত্বে ও মহাসচিব আলহাজ¦ মুহাম্মদ সেলিম উদ্দিনের পরিচালনায় উক্ত কনফারেন্সে প্রধান মেহমান আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন আলেমে দ্বীন শায়েখ আল্লামা আবু সুফিয়ান খান আবেদী আল কাদেরী ও প্রধান বক্তা বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফতি আল্লামা সৈয়দ আনসারুল করীম আল আজহারী মহান প্রিয়নবীর শুভাগমনের আনন্দ উৎসব করার প্রয়োজনীতা গুরুত্ব ও তাৎপর্য কোরআন সুন্নাহর আলোকে বিস্তারিত ব্যাখ্যা সহকারে বয়ান করেন। কনফারেন্স মাহফিলের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন হাফেজ মাওলানা ওয়াসিম সিদ্দিকী ও মহানবী (সাঃ) এর শানে না’ত শরীফ পরিবেশন করেন মুহাম্মদ ওমর ফারুক ও মুহাম্মদ শামীম তালুকদার প্রমুখ। উক্ত মাহফিলে আমন্ত্রিত হন ওলামায়ে কেরামবৃন্দঃ মাওলানা ইমাম নুরীশাহ, মাওলানা মাশহুদ ইকবাল, মাওলানা মর্তুজ আলী, মাওলানা ইকরামুল হক তফাদার, মাওলানা শাহান শাহ্ ইয়াহিয়া, মাওলানা আতাউর রহমান, হাফেজ মাওলানা আব্দুর রহিম মাহমুদ, মাওলানা সৈয়দ মঈনুল হক, হাফেজ  কারী মাওলানা ওয়াসিম সিদ্দীকি, মাওলানা আ: শুকুর চৌধুরী, মাওলানা মোস্তফা কামাল প্রমুখ, কমিটির বিশিষ্ট নেতৃবর্গঃ এটর্নি মইন চৌধুরী, আহমাদুল বারভূইয়া, খাজা সৈয়দ ওমায়ের হাসান, মুহাম্মদ হানিফ, আলহাজ্ব মীর হোসাইন, সৈয়দ জামিন আলী, জুয়েল চৌধুরী, মুহাম্মদ সিরাজী, কাজী শাখাওয়াত হোসেন আজম, মুহাম্মদ মাসুম চৌধুরী, জাফর আহমদ সাওদাগর, সফিউদ্দিন তালুকদার, মনির আহমেদ, মুহাম্মদ মিজানুর রহমান  চৌধুরী, মুহাম্মদ নাজিম, মুহাম্মদ নাদের, গিয়াস আহমেদ প্রমুখ ও বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দঃ মাওলানা আতাউর রহমান, হাফেজ মাওলানা আব্দুর রহিম মাহমুদ, আলহাজ¦ মোহাম্মদ ইকবাল হোসাইন, সৈয়দ হেলাল উদ্দিন মাহমুদ, মোহাম্মদ আসলাম হাবীব, শেখ মুহাম্মদ আলী, মুহাম্মদ মুজিবুর রহমান, মুহাম্মদ ওমর ফারুক, হাজী মুহাম্মদ এসকান্দর মিয়া, মোহাম্মদ আরিফ চৌধুরী, মুহাম্মদ দিদার, মুহাম্মদ মুরাদুল আলম চৌধুরী, মোহাম¥দ ইউসুফ আলী, মহাবুবুর রহমান, গিয়াস উদ্দীন আহমেদ চৌধুরী, শামীম তালুকদার, সফিকুল ইসলাম,  মুহাম্মদ শাহ আলম, মোঃ মুনিরুল হক চৌধুরী, শাহ জাকারিয়া, নাজমুল খান, বদরুল হক, সৈয়দ আকিকুর রহমান, মুহাম্মদ নাদের, আবু সালিক, মুর আহমেদ প্রমুখ।  নিউ ইয়র্ক সিটি ও স্টেট সহ পার্শবর্তী নিউ জার্সী, কানেক্টিকাট, পেন্সিলভেনিয়া, ম্যাসাচুসেট্স এর বিপুল সংখ্যক প্রতিনিধি, সংগঠক, কর্মী ও সমর্থক পুরুষ মহিলাগণ মাহফিলে উপস্থিত হন। বাদ মাগরিব থেকে শুরু হয়ে মধ্যরাত ব্যাপী অনাড়ম্বর এই মাহফিলে প্রধান মেহমান আল্লামা আবু সুফিয়ান খান আবেদী আল কাদেরী বলেন যে মহান আল্লাহ তায়ালা সর্বপ্রথম তাঁর হাবীব (সাঃ) এর এ দুনিয়ায় শুভাগমনের উপলক্ষকে সকল নবীদের নিয়ে ”মিসাক” এর সম্মেলনে উদযাপন ও বর্ণনা করেন যা পবিত্র কোরআনের সুরা আল ইমরানে উল্লেখ রয়েছে।এছাড়া হযরত ইব্রাহিম (আঃ) এর দোয়ায় মহান রাসুলে পাক (সাঃ) এর  শুভাগমনের অগ্রিম সংবাদ রয়েছে (সূরা বাকারা), যা তাঁর এই দুনিয়ায় আগে এসেও ঈদে মিলাদুন্নবী (সাঃ) তথা মহানবীর (সাঃ) শুভাগমন উদযাপনের দলিল। এছাড়া হযরত ঈসা (আঃ) মহান রাসুলে পাক (সাঃ) এর শুভাগমনের সংবাদ দিয়েছেন (২৮ পারা)। অতএব কোরআনের আলোকে এটা স্পষ্ট প্রমানিত যে মহান রাসুলে পাক (সাঃ) এর এই দুনিয়ায় শুভাগমনের বর্ননা, আলোচনা, সুসংবাদ, আনন্দ উদযাপন করা তথা এ মহান উপলক্ষকে গুরুত্ব দেয়া স্বয়ং আল্লাহ ও সকল নবীদের আদর্শ।উল্লেখ্য যে অসংখ্য হাদিস শরীফে বর্নিত রয়েছে যে ”নবীপ্রেমই ঈমানের মূল” তথা যে মহানবী (সাঃ) কে ভালবাসে, তাঁর শুভাগমনে খুশী হয়, আনন্দ উদযাপন করে, সেই প্রকৃত ঈমানদার। আর তাই পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) এর আনন্দ উদযাপন ঈমান, দ্বীন ও তাকওয়ার মূল যা ব্যাতিরেকে সকল ইবাদত প্রাণহীন ও মূল্যহীন। উল্লেখ্য যে পৃথিবীর প্রায় ১৫০ এরও বেশি দেশে মুমিনগণ স্বতস্ফুর্তভাবে সকল ঈদের সেরা ঈদ – ঈমানী ঈদ – নবীপ্রেমের ঈদ – ঈদে মিলাদুন্নবী (সাঃ) এর জশনে জুলুস তথা আনন্দ শোভাযাত্রা, সম্মেলন, যিকির মাহফিল, সালাতু সালাম মাহফিল, কিয়াম দরূদ ও তবারুক বিতরনের মধ্যমে উদযাপন করে থাকেন। শুধুমাত্র রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ থাকায়; যা আল্লাহ প্রদত্ত সার্বজনীন ধর্মীয় স্বাধীনতার লংঘন,  আরব উপসাগরীয় গুটি কয়েক রাজতান্ত্রিক দেশে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) প্রকাশ্যে উদযাপন হয়না, যদিও মুমিনগন ঘরোয়াভাবে সেখানেও ঈদে মিলাদুন্নবী (সাঃ) উদযাপন করেন। অত্র মাহফিলের পক্ষ থেকে মুসলিম জনতাকে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উদযাপনের বিরোধী বাতেল ফেরকা নবীদ্রোহীদের অপপ্রচার সম্পর্কে সতর্ক থাকার আহবান জানানো হয় এবং সকলকে প্রিয়নবী (সাঃ) এর প্রেমে ইসলামের প্রকৃত ধারা আহলে সুন্নাতের পতাকা তলে ঐক্যবদ্ধ হয়ে ঈমানী চেতনায় দ্বীন, মিল্লাত ও মানবতার খেদমত করার আবেদন করা হয়। সালাতু ও সালাম  তথা মিলাদ ক্বিয়াম দরুদ বিশেষ মুনাজাত ও তবারক বিতরনের মাধ্যমে ”আজিমুশ^ান জশনে ঈদে মিলাদুন্নবী (সাঃ) কনফারেন্স ২০১৭” সমাপ্ত হয়।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV