Saturday, 31 October 2026 |
শিরোনাম
শান্তি প্রতিষ্ঠায় সিদ্ধান্ত গ্রহণের সব পর্যায়ে নারীর অংশগ্রহণ জরুরি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির প্রচার সম্পাদক রিজুর পিতার ইন্তেকাল যুক্তরাষ্ট্রের ডিভি লটারি ফের স্থগিত, নিম্ন আদালতের আদেশে আপিল আদালতের বাধা যুক্তরাষ্ট্রে ডেলাইট সেভিং টাইমের অবসান, ১ নভেম্বর ঘড়ির কাঁটা এক ঘণ্টা পেছাবে নিউইয়র্কে ন্যাশনাল ইমিগ্র্যান্টস ডে উদ্‌যাপন; বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি, সাত বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা প্রদান জাতিসংঘে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য; এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ল আরও ৩ বছর নিউ জার্সিতে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত নিউইয়র্কের জেএমসির সম্প্রসারণ প্রকল্প রমজানের আগেই সম্পন্নের প্রত্যাশা, ফান্ডরেইজিংয়ে প্রায় ১০ লাখ ডলার সংগ্রহ, বাকি প্রয়োজন আরও ২০ লাখ New York Attorney General James Secures More Than $480,000 and Debt Relief for New York Homeowners এই জীবন চিরস্থায়ী নয়, একদিন মরে যাবো
সব ক্যাটাগরি

ইংলিশ চ্যানেল বিজয়ী বাংলাদেশের স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত সাতারু মোশারফ লসএ্যাঞ্জেলেসে সড়ক দুর্ঘটনায় মারাত্মক আহত

অনলাইন ডেস্ক পঠিত: 170 বার

প্রকাশিত: December 19, 2016 | 6:16 AM

নিউইয়র্ক : সড়ক দুর্ঘটনায় মারাত্মক আহত হয়ে নীবিড় চিকিৎসায় ইংলিশ চ্যানেল বিজয়ী বাংলাদেশের স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত সাতারু মোশারফ হোসেন। মাথায় ও কোমরে ম্পাইনাল কর্ডের ডিস্কে আঘাত প্রাপ্ত হয়ে রয়েছেন ডাক্তারের পর্যবেক্ষণে। চলছে থেরাপি। হাঁটা চলা করতে পারেন না। শক্ত মনোবলের মোশারফ হোসেন বলেন, মানুষের দোয়ায় এখনো বেঁচে আছি। হাঁটতে পারছি না, আমার কাছে অবিশ্বাস্য মনে হচ্ছে। স্ত্রী আনিলা মোশারফ জানালেন, ৩ ডিসেম্বর সন্ধ্যায় বাসায় ফিরছিলো সে। লসএ্যাঞ্জেলেসের ১১০ ফ্রি ওয়ে হাইওয়েতে প্রথমে পেছন থেকে একটি গাড়ি ধাক্কা দেয়। মুহূর্তেই জ্ঞান হারায় মোশারফ। গাড়ি ঘুরতে থাকে। পরক্ষণেই আরো দুটি গাড়ি হিট করে। মিডল ডিভাইডারে গিয়ে গাড়ি আটকে যায়। ফায়ার ফাইটাররা এসে গাড়ি কেটে উদ্ধার করে রক্তাক্ত জ্ঞানহীন মোশারফকে। নিয়ে যায় সেন্ট ভিনসেন্ট হাসপাতালে। দুই মেয়ে মুশায়রা, সায়রা ও এক ছেলে আসিফের পিতা মোশারফ হোসেন অনেক দিন থেকেই বসবাস করছিলেন লসএ্যাঞ্জেলেসে। বাংলাদেশের ৭০/৮০ দশকের পুল কাঁপানো সুইমার মোশারফ ৮৬ সালে অর্জন করেছিলেন রাষ্ট্রীয় সর্বোচ্চ সম্মান স্বাধীনতা পুরস্কার। আন্তর্জাতিক অঙ্গনে তিনি পরিচিত ইংলিশ চ্যানেল বিজয়ী সাতারু হিসাবে। তিনি তার সুস্থ্যতার জন্য সকল বাংলাদেশীর কাছে দোয়া চেয়েছেন।এনা

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ