ইউএসএনিউজঅনলাইন.কম’র ফেইসবুক লাইভ টকশো ‘ইউএসএনিউজঅনলাইন জার্নাল’ : সন্ত্রাসীরা মানবতার শত্রু
https://www.facebook.com/USANewsNY/videos/2013473872003735/
ইউএসএনিউজঅনলাইন.কম, নিউইয়র্ক : যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক থেকে প্রকাশিত জনপ্রিয় অনলাইন পত্রিকা ইউএসএনিউজঅনলাইন.কম ফেইসবুক লাইভ টকশো ‘ইউএসএনিউজঅনলাইন জার্নাল’র ২য় পর্ব সম্প্রচারিত হয়েছে। ইউএসএনিউজঅনলাইন.কম-এর সম্পাদক সাখাওয়াত হোসেন সেলিমের উপস্থাপনায় ‘ইউএসএনিউজঅনলাইন জার্নাল’ এর ২য় পর্ব গত ২৭ ডিসেম্বর বুধবার সন্ধ্যায় সরাসরি সম্প্রচারিত হয়। এ পর্বে আমন্ত্রিত অতিথি ছিলেন নিউইয়র্কের পার্কচেস্টার জামে মসজিদের খতীব মুফতি মাওলানা মোহাম্মদ মঈনুল ইসলাম এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবী বিভাগের প্রফেসর ও শাহজালাল দারুস সুন্নাহ জামে মসজিদের খতিব ড. এটিএম ফখরুদ্দিন। অনুষ্ঠানটি ‘ইউএসএনিউজঅনলাইন.কম’ এর ফেইসবুকে সরাসরি সম্প্রচারিত হয়।
টকশো অনুষ্ঠানে সন্ত্রাাস প্রতিরোধে কুরআন-হাদিসের আলোকে ইসলামের দিক নির্দেশনা তুলে ধরে হয়। মসজিদ পরিচালনাসহ এ সংক্রান্ত কর্মকান্ডের কথাও ওঠে আসে টকশোতে।
টকশোতে আলোচকরা বলেন, ‘ইসলাম শান্তির ধর্ম, সহমর্মিতার ধর্ম। সন্ত্রাসবাদের সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই। সন্ত্রাস ও নৈরাজ্যবাদের মোকাবেলায় ইসলামে কঠোর নির্দেশনা রয়েছে। সন্ত্রাস এবং সন্ত্রাসী কর্মকান্ডকে ইসলাম মোটেও প্রশ্রয় দেয় না।
তারা বলেন, ইসলামের নামে মুসলমান নামধারী সন্ত্রাসকারীরা ইসলামের দুষমন। মানবতার শত্রু। সন্ত্রাসির কোনো ধর্ম নেই। সন্ত্রাসির পরিচয়, কেবলই সন্ত্রাসি। সন্ত্রাসের সাথে ইসলাম কিংবা মুসলমানের কোনো সম্পর্ক নেই। কোনো ধরণের সন্ত্রাসী কর্মকান্ডকে ইসলাম সমর্থন করে না। মুসলমান নামধারী সন্ত্রাসীরা ইসলামের কেউ নন।
টকশোতে আলোচকরা বলেন, মসজিদের ইমামগণ সন্ত্রাসের বিরুদ্ধে কথা বলে আসছে। সকল ধর্মের মানুষেরই জানলমালের নিরাপত্তার বিধান দিয়ে রেখেছে ইসলাম। সন্ত্রাসী, মানুষ হত্যাকারীরা জাহান্নামী। জুমার খুতবায় রাষ্ট্রীয় নিরাপত্তা এবং সামাজিক সচেতনতার বিষয়ে আরো বেশি করে বক্তব্য রাখার আহ্বান জানান তারা।
টকশোতে কোরআন এবং হাদিসের আলোকে বলা হয়, আল্লাহ বলেছেন, ‘কেউ যদি একজন মানুষকে অন্যায়ভাবে হত্যা করে, সে যেনো গোটা মানবতাকেই হত্যা করল’। ইসলাম কখনো কোনো অবস্থাতেই মানুষ হত্যা সমর্থন করতে পারে না।
টকশোতে আলোচকরা মসজিদ পরিচালনা, নির্বাচন ইত্যাদি বিষয়েও কথা বলেন। তারা বলেন, নির্বাচন আসলেই মসজিদে দলাদলি শুরু হয়ে যায়। এক পক্ষ আরেক পক্ষকে ঘায়েল করার চরম কাদা ছোড়া-ছুড়িতে লিপ্ত হয়। অভিযোগ পাল্টা অভিযোগ ছাড়াও ব্যক্তিগত চরিত্র হননেও প্রতিপক্ষরা সকল সীমা ছাড়িয়ে যায়। নির্বাচনকে ঘিরে মসজিদের পবিত্রতা হুমকির মুখে পড়ে যায়। তারা মসজিদের পত্রিতা রক্ষা ও সুন্দর পরিবেশের জন্য ইলেকশান পরিহার করে সিলেকশনের মাধ্যমে কমিটি গঠনের পরামর্শ রাখেন।
উল্লেখ্য, সাংবাদিক সাখাওয়াত হোসেন সেলিমের উপস্থাপনায় ইউএসএনিউজঅনলাইন.কম এর ফেইসবুক লাইভ টকশো ‘ইউএসএনিউজঅনলাইন জার্নাল’ নিয়মিত সম্প্রচারের উদ্যোগ নেয়া হয়েছে। ভিজিট করুন :
Web : www.usanewsonline.com
Facebook: https://www.facebook.com/USANewsNY
Twitter: https://twitter.com/USAnewsNY
ফোন : ১-৬৪৬-২৪৪-৯৯২৯
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!