Monday, 7 September 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল New York Attorney General James Sues Amazon for Fraudulently Overcharging Advertisers More Than $20 Billion Irene Khan Takes Office as Bangladesh’s Permanent Representative to the United Nations
সব ক্যাটাগরি

ইউএসএনিউজঅনলাইন.কম’র ফেইসবুক লাইভ টকশো ‘ইউএসএনিউজঅনলাইন জার্নাল’ এর যাত্রা শুরু

অনলাইন ডেস্ক পঠিত: 184 বার

প্রকাশিত: December 22, 2017 | 10:28 AM

https://www.facebook.com/USANewsNY/videos/2005669899450799/

ইউএসএনিউজঅনলাইন.কম, নিউইয়র্ক : যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক থেকে প্রকাশিত জনপ্রিয় অনলাইন পত্রিকা ইউএসএনিউজঅনলাইন.কম ফেইসবুক লাইভ টকশো ‘ইউএসএনিউজঅনলাইন জার্নাল’ শুরু করেছে। ইউএসএনিউজঅনলাইন.কম-এর সম্পাদক সাখাওয়াত হোসেন সেলিমের উপস্থাপনায় টকশো ‘ইউএসএনিউজঅনলাইন জার্নাল’ এর ১ম পর্ব গত ২১ ডিসেম্বর বৃহস্পতিবার সন্ধ্যায় সরাসরি সম্প্রচারিত হয়। এ টকশো’র ১ম পর্বে আমন্ত্রিত অতিথি ছিলেন নিউইয়র্কের স্বনামখ্যাত এশিয়ান ড্রাইভিং স্কুলের প্রেসিডেন্ট অ্যান্ড সিইও এস আর লিংকন। অনুষ্ঠানটি ‘ইউএসএনিউজঅনলাইন.কম’ এর ফেইসবুকে সরাসরি সম্প্রচারিত হয়। টকশো অনুষ্ঠানে এশিয়ান ড্রাইভিং স্কুলের প্রেসিডেন্ট অ্যান্ড সিইও এস আর লিংকন সাইকেলে বিশ্ব ভ্রমণ, যুক্তরাষ্ট্রে ইমিগ্র্যান্ড হওয়াসহ তার জীবন সংগ্রামের নানা কাহিনী তুলে ধরেন। নিউইয়র্কের দেয়ালে বাংলাদেশের স্মৃতিসৌধ ও শহীদ মিনারের ঐতিহাসিক ’দ্য ম্যুরাল বাংলাদেশ’ সহ তার সামাজিক নানা কর্মকান্ডের কথাও ওঠে আসে টকশোতে। ড্রাইভিং স্কুলের কার্যক্রম, ড্রাইভিং শেখার কৌশল, নিয়ম-কানুন, বিধিমালা ইত্যাদি বিষয়ও তুলে ধরেন তিনি।টকশোতে এস আর লিংকন জানান, আগামী জানুয়রী থেকে নিউইয়র্কে ড্রাইভার্স লাইসেন্সের বিধিমালায় ব্যাপক পরিবর্তন আসছে। এ বিষয়ে বিস্তারিত রয়েছে টকশোতে।
উল্লেখ্য, সাংবাদিক সাখাওয়াত হোসেন সেলিমের উপস্থাপনায় ইউএসএনিউজঅনলাইন.কম এর ফেইসবুক লাইভ টকশো ‘ইউএসএনিউজঅনলাইন জার্নাল’ নিয়মিত সম্প্রচারের উদ্যোগ নেয়া হয়েছে। ভিজিট করুন : Web :  www.usanewsonline.com

Facebook: https://www.facebook.com/USANewsNY

Twitter: https://twitter.com/USAnewsNY

ফোন : ১-৬৪৬-২৪৪-৯৯২৯

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ