Saturday, 31 October 2026 |
শিরোনাম
দুই তরুণী রোগীকে যৌন নিপীড়নের অভিযোগ; নিউইয়র্কে বাংলাদেশি-আমেরিকান চিকিৎসক ডা. ফজলুল ইউসুফ গ্রেপ্তার, জামিনে মুক্ত বাংলাদেশে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধার প্রতিবাদ, ‘শিখা অনির্বাণ’ প্রজ্জ্বলিত রাখার দাবি নিউইয়র্কে শান্তি প্রতিষ্ঠায় সিদ্ধান্ত গ্রহণের সব পর্যায়ে নারীর অংশগ্রহণ জরুরি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির প্রচার সম্পাদক রিজুর পিতার ইন্তেকাল যুক্তরাষ্ট্রের ডিভি লটারি ফের স্থগিত, নিম্ন আদালতের আদেশে আপিল আদালতের বাধা যুক্তরাষ্ট্রে ডেলাইট সেভিং টাইমের অবসান, ১ নভেম্বর ঘড়ির কাঁটা এক ঘণ্টা পেছাবে নিউইয়র্কে ন্যাশনাল ইমিগ্র্যান্টস ডে উদ্‌যাপন; বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি, সাত বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা প্রদান জাতিসংঘে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য; এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ল আরও ৩ বছর নিউ জার্সিতে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত নিউইয়র্কের জেএমসির সম্প্রসারণ প্রকল্প রমজানের আগেই সম্পন্নের প্রত্যাশা, ফান্ডরেইজিংয়ে প্রায় ১০ লাখ ডলার সংগ্রহ, বাকি প্রয়োজন আরও ২০ লাখ
সব ক্যাটাগরি

ইউটিউব দেখা হয় প্রতিদিন এক বিলিয়ন ঘণ্টা

অনলাইন ডেস্ক পঠিত: 73 বার

প্রকাশিত: February 28, 2017 | 2:07 PM

বর্তমানে প্রতিদিন এক বিলিয়ন ঘণ্টার ইউটিউব কনটেন্ট দেখা হয় গুগলের মালিকায় থাকা অনলাইনে ভিডিও দেখার ভেন্যুটিতে। সোমবার এই তথ্য জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
ভিডিও-এর পরিমাণ ও গ্রাহকসংখ্যার দিক থেকে অনেক আগেই অনলাইনের অন্যান্য ভিডিও দেখার সাইটগুলোকে পেছনে ফেলেছে ইউটিউব। এবার নতুন ওই অর্জনে পৌঁছে একে ‘বৃহৎ মাইলফলক’ হিসেবে আখ্যা দিয়েছে তারা।
সোমবার এক অনলাইন পোস্টে এই তথ্য শেয়ার করেছেন ইউটিউবের ইঞ্জিনিয়ারিংয়ের ভাইস-প্রেসিডেন্ট ক্রিস্টোজ গুড্রো। তার ভাষ্য, ‘যদি ইউটিউবের এক বিলিয়ন ঘণ্টার কনটেন্ট দেখেন, তবে আপনার এক শতাব্দী লেগে যাবে।’
দিন দিন অনলাইনে ভিডিও দেখার সাইটের সংখ্যা বাড়ায় প্রতিযোগিতাও বাড়ছে পাল্লা দিয়ে। বর্তমানে এই প্রতিযোগিতায় এগিয়ে যেতে ফেসবুক-টুইটারের পাশাপাশি আরও বেশ কিছু সাইট চেষ্টা করে যাচ্ছে।
চলতি বছরের ফেব্রুয়ারি মাসে নিজেদের সাইটটিতে অনলাইনের জনপ্রিয় ভিডিও নির্মাতাদের মোবাইল থেকে কনটেন্ট সম্প্রচারের সুবিধা যোগ করে ইউটিউব। এতে প্রতিযোগিতার দৌড়ে চ্যালেঞ্জে পড়ে যায় ফেসবুক-টুইটার।
বছর ছয়েক আগে কম্পিউটার থেকে সরাসরি ভিডিও সম্প্রচারের আনে ইউটিউব। এছাড়াও তারা এখানে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্সিয়াল বিতর্কগুলোও সম্প্রচারের ব্যবস্থা করে। এসব চেষ্টাই সাইটটিকে অন্যান্য প্রতিদ্বন্দ্বীদের তুলনায় অনেক এগিয়ে দেয়। ইত্তেফাক
বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ