ইউটিউব হেড অফিসে বন্দুক হামলায় ৪ জন আহত, হামলাকারী নারীর আত্মহত্যা
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : ক্যালিফোর্নিয়ার সান ব্রুনোতে ইউটিউবের হেড অফিসে মঙ্গলবার এক নারীর বন্দুক হামলায় ৪ জন আহত হয়। পরে হামলাকারী নিজের বন্দুক দিয়েই আত্মহত্যা করেন।
স্থানীয় পুলিশ প্রধান এড বারবেরিনি জানায়, বিকেলের দিকে ঐ হামলাকারী নারীকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করা কয়। আমাদের ধারণা তিনি আত্মহত্যা করেছেন। আমরা এই ঘটনায় আহত চারজনকে হাসপাতেলে চিকিৎসার জন্যে পাঠিয়েছি।
হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক লিসা কিম জানান, চারজনকে চিকিৎসার জন্যে ভর্তি করা হয়েছে। তবে তাদের অবস্থা নিয়ে এখনও আমরা নিশ্চিত কিছু বলতে পারছি না।
এর আগে স্থানীয় সংবাদমাধ্যম ক্রোন নিউজ জানায়, গোলাগুলির শব্দ শুনেই ৯১১ এ ফোন দেয় ইউটিউবের কর্মকর্তারা। এসময় ২০ রাউন্ড গুলির আওয়াজ শোনা যায়।
ইউটিউবের এক কর্মকর্তা ভাদিম ল্যাভরাসিক একটি টুইট বার্তায় লেখেন, ইউটিউব হেডকোয়ার্টারে গোলাগুলি চলছে। আমি কিছু রাউন্ড গুলির শব্দ শুনেছি এবং অনেকজনকে দৌড়োতে দেখেছি। এখন আমি আমার সহকর্মীদের সঙ্গে একটি রুমে নিজেদের আটকে রেখেছি।
গুগল জানায়, প্রায় ১১০০ জন কর্মী কাজ করে বে এরিয়ার ইউটিউবের এই প্রধান কার্যালয়ে। সূত্র : বিবিসি, লস এঞ্জেলেস টাইমস
- নিউইয়র্কে ন্যাশনাল ইমিগ্র্যান্টস ডে উদ্যাপন; বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি, সাত বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা প্রদান
- জাতিসংঘে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য; এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ল আরও ৩ বছর
- নিউ জার্সিতে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত
- নিউইয়র্কের জেএমসির সম্প্রসারণ প্রকল্প রমজানের আগেই সম্পন্নের প্রত্যাশা, ফান্ডরেইজিংয়ে প্রায় ১০ লাখ ডলার সংগ্রহ, বাকি প্রয়োজন আরও ২০ লাখ
- New York Attorney General James Secures More Than $480,000 and Debt Relief for New York Homeowners
- এই জীবন চিরস্থায়ী নয়, একদিন মরে যাবো
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচন নিয়ে অনিশ্চয়তা আরও বেড়েছে; ১৭ ডিসেম্বর উভয় পক্ষকে তথ্য-উপাত্ত জমার নির্দেশ
- নিউইয়র্কে নৃত্যশিল্পী ও সাংস্কৃতিক সংগঠক তাহসিন ফেরদৌসের অকালমৃত্যু, বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া