Monday, 27 July 2026 |
শিরোনাম
DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
সব ক্যাটাগরি

ইনকাম ট্যাক্স রিটার্ন শুরু ২৯ জানুয়ারী : আর্নড ইনকাম ক্রেডিট বেড়েছে, রিফান্ড পেতে হবে দেরী :: ট্রাম্পের ’ট্যাক্স কাট অ্যান্ড জব এ্যাক্ট’ কার্যকর হবে আগামী ট্যাক্স সিজনে

অনলাইন ডেস্ক পঠিত: 142 বার

প্রকাশিত: January 7, 2018 | 3:34 PM

সাখাওয়াত হোসেন সেলিম, ইউএসএনিউজঅনলাইন.কম, নিউইয়র্ক :: আগামী ২৯ জানুয়ারী থেকে শুরু হতে যাচ্ছে ২০১৭ ট্যাক্স বছরের ট্যাক্স রিটার্ন। কোনো জরিমানা ছাড়াই Individule ট্যাক্স ফাইল করা যাবে আগামী ১৭ এপ্রিল পর্যন্ত। তবে আবেদনের মাধ্যমে ৬ মাসের অটোমেটিক বর্ধিত সময় পাওয়া যাবে। এই আবেদন ইলেকট্রনিক্যাল বা পেপার মাধ্যমে করা যাবে। তবে সারা বছরই ট্যাক্স ফাইল করার সুযোগ থাকে নির্ধারিত চক্রবৃদ্ধি হারে জরিমানা প্রদান করে। আইআরএস’র বরাত দিয়েইউএসএনিউজঅনলাইন.কমকে এতথ্য জানান নিউইয়র্কের জ্যাকসন হাইটসের কর্ণফুলী ট্যাক্স সার্ভিসেস’র প্রেসিডেন্ট ও আইআরএস লাইসেন্সড প্রেক্টিশনার, এনরোলমেন্ট এজেন্ট মোহাম্মদ হাসেম। তিনি জানান, সাধারণত ট্যাক্স সিজন শেষ হয় ১৫ এপ্রিল। কিন্তু এবছর ১৫ এপ্রিল রোববার এবং পরদিন ১৬ এপ্রিল সোমবার Emancipation day অর্থাৎ District of columbia ছুটির দিন থাকায় ১৭ই এপ্রিল মঙ্গলবার ট্যাক্স সিজনের শেষ দিন ধার্য্য করা হয়েছে।
মোহাম্মদ হাসেম ইউএসএনিউজঅনলাইন.কমকে জানান, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ’ট্যাক্স কাট অ্যান্ড জব এ্যাক্ট’ এ ট্যাক্স সিজনে কার্যকর হবে না। ’ট্যাক্স কাট অ্যান্ড জব এ্যাক্ট’ কার্যকর হবে ২০১৮ ট্যাক্স বছরের অর্থাৎ ২০১৯ সালে ইনকাম ট্যাক্স ফাইলিংয়ের সময়।
আইআরএস সূত্র উদ্বৃত করে তিনি জানান, এবার আর্নড ইনকাম ক্রেডিট বাড়ানো হয়েছে। এবছর অর্থাৎ ২০১৭ ট্যাক্স বছরে এক সন্তানের ক্ষেত্রে সর্বোচ্চ আর্নড ইনকাম ক্রেডিট প্রদান করা হবে ৩৪০০ ডলার। ২০১৬ ট্যাক্স বছরে এক সন্তানের ক্ষেত্রে সর্বোচ্চ আর্নড ইনকাম ক্রেডিট ছিল ৩৩৭৩ ডলার।
এ বছর দুই সন্তানের ক্ষেত্রে সর্বোচ্চ আর্নড ইনকাম ক্রেডিট হবে ৫৬১৬ ডলার। ২০১৬ ট্যাক্স বছরে দুই সন্তানের ক্ষেত্রে সর্বোচ্চ আর্নড ইনকাম ক্রেডিট ছিল ৫৫৭২ ডলার।
এ বছর তিন সন্তানের ক্ষেত্রে সর্বোচ্চ আর্নড ইনকাম ক্রেডিট প্রদান করা হবে ৬৩১৮ ডলার। আর ২০১৬ ট্যাক্স বছরে তিন বা অধিক সন্তানের ক্ষেত্রে সর্বোচ্চ আর্নড ইনকাম ক্রেডিট ছিল ৬২৬৯ ডলার।
আইআরএস এনরোলমেন্ট এজেন্ট মোহাম্মদ হাসেম আরো জানান, ২০১৭ ট্যাক্স বছরে চাইল্ড ট্যাক্স ক্রেডিট এক সন্তানের ক্ষেত্রে সর্বোচ্চ ১০০০ ডলার করা হয়েছে। যা আগামী বছর বৃদ্ধি পেয়ে হবে ২০০০ ডলার। ২০১৭ ট্যাক্স বছরে দুই সন্তানের ক্ষেত্রে সর্বোচ্চ চাইল্ড ট্যাক্স ক্রেডিট হবে ২০০০ ডলার। তিন বা অধিক সন্তানের ক্ষেত্রে সর্বোচ্চ চাইল্ড ট্যাক্স ক্রেডিট হবে ৩০০০ ডলার এবং আগামী ট্যাক্স বছরে প্রতি সন্তানের ক্ষেত্রে সর্বোচ্চ চাইল্ড ট্যাক্স ক্রেডিট প্রদান করা হবে ২০০০ ডলার করে।
তিনি জানান, এবারও গত বছরের মত রিফান্ড দেরীতে পাওয়া যাবে। যারা আর্নড ইনকাম এবং এডিশনাল চাইল্ড ট্যাক্স ক্রেডিট পাবে তাদের রিফান্ড পেতে দেরী হবে। অর্থাৎ মধ্য ফেব্রুয়ারীতে তারা রিফান্ড পাবে। যারা ডাইরেক্ট ডিপোজিট অথবা ডেবিট কার্ডের মাধ্যমে রিফান্ড নিবে তারা ২৭ ফেব্রুয়ারী প্রথম রিফান্ড পাবে।
এ ট্যাক্স বছরেও হেলথ ইন্সুরেন্স না থাকলে পেনাল্টি গুনতে হবে। এফোর্ডেবল কেয়ার এক্ট অনুযায়ী হেলথ ইন্সুরেন্স ছিল কিনা আইআরএসকে সেবিষয়ে রিপোর্ট করতে হবে। যদি কোন ট্যাক্স পেয়ারের ২০১৭ সালের হেলথ ইন্সুরেন্স না থাকে তাহলে তাকে পেনাল্টি পে করতে হবে। অবশ্য যাদের মেডিকেয়ার আছে তাদের ফাইন কিংবা পেনাল্টি দিতে হবে না। ২০১৭ তে যাদের ইন্সুরেন্স ছিল না তাদের ফাইলিং ট্রাশহোলের ওপর ভিত্তি করে ২.৫% করে পেনাল্টি দিতে হবে। সেক্ষেত্রে প্রাপ্ত বয়স্কদের জন প্রতি কমপক্ষে ৬৯৫ ডলার এবং প্রতি শিশুর জন্য ৩৪৭.৫০ ডলার করে পেনাল্টি দিতে হবে। তবে আগামী বছর থেকে হেলথ ইন্সুরেন্সের জন্য পেনাল্টি প্রথা থাকবে না।
তিনি বলেন, ট্যাক্স ফাইলিং করার সময় সঠিকভাবে আয়-ব্যয়ের হিসাবসহ নির্ভুল তথ্য প্রদান করা সবার কর্তব্য। অধিক অর্থ প্রাপ্তির প্রত্যাশায় লোভের বশবর্তী হয়ে ট্যাক্স ফাইলিংয়ের সময় ভুল তথ্য পরিবেশন করা কোন ভাবেই উচিত না। ট্যাক্স সিস্টেমে তথ্য গোপন করার কোনো সুযোগও নেই। সংশ্লিষ্টরা সঠিকভাবে আয়-ব্যয়ের হিসাবসহ নির্ভুল তথ্য প্রদান করছেন কিনা সেটা নিশ্চিত করার জন্য সরকারের পক্ষ থেকে রয়েছে বিশেষ অডিটের ব্যবস্থা। ভুল তথ্য পরিবেশনের বিষয়টি অডিটে উদঘাটিত হলে চরম মূল্য দিতে হতে পারে অভিযুক্তদের। এজন্য সংশ্লিষ্টদের বিরুদ্ধে অতিরিক্ত অর্থ ফেরত, ইন্টারেস্ট, জরিমানাসহ ইত্যাদি শাস্তিমূলক ব্যবস্থা নিতে পারে কর্তৃপক্ষ।
তিনি জানান, সহজভাবে ট্যাক্স ফাইলিং করার জন্য ট্যাক্স আইন আপডেট করার সাথে সাথে আইআরএস সিস্টেম, অ্যাপ্লিকেশন এবং ডাটাবেস আপডেট করতে হয় প্রতি বছরই। যা ট্যাক্স প্রস্তুতকারীদের নির্ভুল ট্যাক্স প্রিপেয়ার করতে সহায়তা করে থাকে। অভিজ্ঞ ট্যাক্স প্রস্তুতকারীরাই পারে নির্ভুল ট্যাক্স রিটার্নে সহায়তা করতে।
এবিষয়ে আরো বিস্তারিত জানতে যোগাযোগের অনুরোধ জানিয়েছে মোহাম্মদ হাসেম, আইআরএস লাইসেন্সড প্রেক্টিশনার, আইআরএস এনরোলমেন্ট এজেন্ট, আইআরএস সার্টিফাইয়িং একস্পেটেন্স এজেন্ট, এমবিএ ইন একাউন্টিং, ফোন :৭১৮-২০৫-৬০৪০,৭১৮-২০৫-৬০১০ এবং ৯১৭-৮২১-৪৮৯৭।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV