ইন্টারনেটে সময় কাটানোই যখন পড়াশোনা!
যুক্তরাষ্ট্রের নামকরা একটি আইভি লিগ বিশ্ববিদ্যালয়ে চালু হচ্ছে ‘ওয়াস্টিং টাইম অন দ্য ইন্টারনেট’ নামের একটি বিশেষ কোর্স, যেখানে শিক্ষার্থীকে শুধু কম্পিউটার, মোবাইল বা ল্যাপটপের স্ক্রিনে তাকিয়েই সময় কাটাতে হবে, প্রচলিত পড়াশোনার পরিবর্তে ইন্টারনেটের জগতে ইচ্ছামাফিক যেমন খুশি সামাজিক যোগাযোগের মাধ্যম বা চ্যাট রুমের মাধ্যমে যোগাযোগ করতে হবে। মোট কথা, এই কোর্স ভালোভাবে সম্পন্ন করতে হলে ইন্টারনেটে সময় কাটাতেই হবে।
পেনসিলভানিয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ ২০১৫ সালে স্প্রিং সেমিস্টারে ইন্টারনেটে সময় নষ্ট করার এই বিশেষ কোর্সটি চালু করেছে।
কোর্সের বর্ণনায় বলা হয়েছে, ‘‘আমরা এখন আমাদের জীবনের অনেক সময় স্ক্রিনের সামনে কাটাই। সামাজিক যোগাযোগের মাধ্যম, বিড়ালের ভিডিও দেখা, চ্যাট করা কিংবা অনলাইনে কেনাকাটা করে আমরা বেশির ভাগ সময় নষ্ট করি। যদি ক্লিক করা, এসএমএস পাঠানো, স্ট্যাটাস আপডেট করা কিংবা ওয়েব ব্রাউজিং করার মতো বিষয়গুলো সাহিত্য সৃষ্টির মতো কাজে ব্যবহার করা যায়?
আমরা কি শুধু ফেসবুক দিয়ে আমাদের অটোবায়োগ্রাফি বানাতে পারব? আমাদের টুইটার ফিড জড়ো করে কি একটা উপন্যাস তৈরি করা সম্ভব? ইন্টারনেট ব্যবহারকে কাজে লাগিয়ে সবচেয়ে সুন্দর কবিতা কি লেখা যাবে?
ল্যাপটপ ও ওয়াই-ফাই সংযোগকে আমাদের কাজের উপাদান হিসেবে ব্যবহার করে ইন্টারনেট ব্যবহারকারীদের উদ্দেশ্যহীন ব্রাউজিংকে সাহিত্য সৃষ্টির করার লক্ষ্য নিয়েই এই কোর্সটি চালু হচ্ছে।
এই কোর্স সম্পন্ন করতে শিক্ষার্থীদের সপ্তাহে এক দিন তিন ঘণ্টার সেমিনারে অংশ নিতে হবে এবং চ্যাট রুম, বট কিংবা সামাজিক যোগাযোগের সাইটের মাধ্যমে যোগাযোগ করতে হবে। এর জন্য মাল্টিটাস্কিং, চিত্তবিনোদন ও এলোমেলো লেখার বিষয়টি বাধ্যতামূলক।প্রথম আলো
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!