Tuesday, 23 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

ইন্ডিয়ানাতে বাইসাইকেলের সাইরেন বন্ধ করতে বলায় ছুরি হামলা, আহত ৪

অনলাইন ডেস্ক পঠিত: 91 বার

প্রকাশিত: April 8, 2018 | 8:13 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, যুক্তরাষ্ট্র : ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের ইন্ডিয়ানাপোলিসে এক ছুরিধারীর হামলায় ৪ জন আহত হয়েছে। স্থানীয় পুলিশের বরাত দিয়ে এপির খবরে বলা হয়, একটি বাইসাইকেলের সাইরেনে নিয়ে শব্দ করছিলেন এই ছুরিধারী। এসময়ে তাকে শব্দ বন্ধ করতে বললে সে পাশের মানুষদের তেড়ে এসে ছুরি দিয়ে আঘাত করে। এতে হামলাকারী ছাড়াও আরও তিনজন আহত হয়।

ইন্ডিয়ানাপোলিস ফায়ার ডিপার্টমেন্ট ব্যাটালিয়নের প্রধান রিটা রেইথ জানান, শনিবার বিকেলের এই ঘটনায় সন্দেহভাজন ছাড়াও আরও চারজন এই ঘটনায় আহত হয়েছে। তাদেরকে তাৎক্ষণিকভাবে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে দুজনের অবস্থা আশংকাজনক, এবং বাকি দুজন গুরুতর অবস্থায় চিকিৎসাধীন রয়েছে।

৫৭ বছর বয়সী হামলাকারী গ্যারি ম্যাডিসন পূর্বেও এরকম প্রাণঘাতী অস্ত্র বহন করার জন্য জেল খেটেছেন।

এই ঘটনার প্রত্যক্ষদর্শী টেইলর জর্জ স্থানীয় সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ানাপোলিস স্টারকে জানান, এসময়ে তিনি তার পরিবারের সঙ্গেই বাইরে ছিলেন যখন একটি লোক তার বাইক নিয়ে তাদের সামনে আসে। এরপর সে ইচ্ছেমত তার বাইসাইকেলের সাইরেন বাজাতে থাকে। জর্জের একটি বান্ধবীর এপিলেপ্সি ছিল, যার জন্য যেকোনো জড়ালো শব্দে তার চরম খিঁচুনি উঠতো। এজন্য তিনি এই লোকটির কাছে গিয়ে তাকে শব্দ করা বন্ধ করতে বললে আচমকা তাদের ওপর হামলা করেএই লোকটি। সূত্র : এপি এবং ইয়াহু নিউজ

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV