ইমাম সহ বাংলাদেশী ২ নাগরিক নিহত হওয়ায় যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের প্রতিবাদ
নিউইয়র্ক : নিউইয়র্কস্থ কুইন্সের ওজনপার্কে সন্ত্রাসী হামলায় স্থানীয় মসজিদের ইমাম সহ বাংলাদেশী ২জন নাগরিক নিহত হওয়ায় যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উদ্দ্যোগে জ্যাকসন হাইটস এর ডাইভার সিটি প্রাজায় এক প্রতিবাদ সভার আয়োজন করা হয় । যুক্তরাস্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক আব্দুস সামাদ আজাদ এর পরিচলনায় প্রতিবাদ অনুঠিত হয় .উক্ত প্রতিবাদ সভায় যুক্তরাস্ট্র আওয়ামী লীগ, যুক্তরাস্ট্র মহিলা আওয়ামী লীগ, যুক্তরাস্ট্ যুবলীগ. স্বেচ্ছাসেবকলীগ, জাতীয শ্রমীক লীগ, ছাত্রলীগ সহ সহযোগী সংগঠনের সকল স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রতিবাদ সভায় ড. সিদ্দিকুর রহমান বলেন, ওজনপার্কে মসজিদের ইমাম ও তাঁর সহকারীকে অজ্ঞাতনামা বন্দুকধারী নির্মমভাবে হত্যা করেছে এ নৃশংস হত্যাকান্ডের তীব্র নিন্দা ও দ্রুত হত্যাকারীকে ধরে শাস্তি দেয়ার দাবী জানাই। সাথে সাথে আমেরিকায় এধরণের ঘটনার যাতে পুণরাবৃত্তি না ঘটে সে ব্যবস্থা গ্রহণের জন্য নিউইয়র্ক সিটি প্রশাসনকে অনুরোধ করেন। উল্লেখ্য, গত ১৩ আগস্ট শনিবার দুপুর দুইটার দিকে নিউইয়র্ক এর ওজোন পার্ক এলাকায় 79 স্ট্রিট এবং লিবার্টি এভেন্যুয়ের সামনে মসজিদ আল ফুরকান এর ইমাম আলাউদ্দিন আকুঞ্জী ও তার সঙ্গী 85 বছর বয়সী তারা মিয়া সন্ত্রাসীর গুলিতে নিহত হন। এক বছর পূর্বে দুর্বৃত্তের গুলিতে নিহত হয়েছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ নেতা নাজমুল ইসলাম।
- নিউইয়র্কে ন্যাশনাল ইমিগ্র্যান্টস ডে উদ্যাপন; বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি, সাত বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা প্রদান
- জাতিসংঘে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য; এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ল আরও ৩ বছর
- নিউ জার্সিতে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত
- নিউইয়র্কের জেএমসির সম্প্রসারণ প্রকল্প রমজানের আগেই সম্পন্নের প্রত্যাশা, ফান্ডরেইজিংয়ে প্রায় ১০ লাখ ডলার সংগ্রহ, বাকি প্রয়োজন আরও ২০ লাখ
- New York Attorney General James Secures More Than $480,000 and Debt Relief for New York Homeowners
- এই জীবন চিরস্থায়ী নয়, একদিন মরে যাবো
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচন নিয়ে অনিশ্চয়তা আরও বেড়েছে; ১৭ ডিসেম্বর উভয় পক্ষকে তথ্য-উপাত্ত জমার নির্দেশ
- নিউইয়র্কে নৃত্যশিল্পী ও সাংস্কৃতিক সংগঠক তাহসিন ফেরদৌসের অকালমৃত্যু, বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া