Tuesday, 23 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

ইমিগ্রেশন ইস্যুতে ওবামার আদেশ বন্ধে রিপাবলিকানদের বিল পাস

অনলাইন ডেস্ক পঠিত: 77 বার

প্রকাশিত: January 15, 2015 | 5:05 PM

রিমন মাহফুজ : শিশুকালে মা-বাবার সাথে আমেরিকায় আসার পর যারা অভিবাসনের রীতি অনুসরণ করতে পারেনি তেমন অবৈধ অভিবাসীদের যুক্তরাষ্ট্রে আইনানুগভাবে বসবাসের অভিপ্রায়ে ২০১২ সালে প্রেসিডেন্ট বারাক ওবামা যে নির্দেশ জারি করেছিলেন তার বিরুদ্ধে কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে রিপাবলিকানরা একটি বিল পাস করলো। ১৪ জানুয়ারি ২১৮-২০৯ ভোটে পাস হওয়া এ বিল সিনেটের অনুমোদন পেলে ওবামার ওই আদেশ স্থগিত হয়ে যাবে এবং ১৭ লক্ষাধিক যুবক-যুবতী আবারো কর্মহীন হয়ে পড়বেন। শুধু তাই নয়, যুক্তরাষ্ট্র থেকে বহিস্কারের ঝুঁকিতে পড়তে হবে। এনআরবি নিউজ
উল্লেখ্য, অবৈধভাবে বসবাসরত সোয়া কোটি অভিবাসীকে বৈধতা প্রদানের জন্যে প্রেসিডেন্ট ওবামা গত ৭ বছর থেকেই কংগ্রেসের প্রতি অনুরোধ জানিয়ে আসছেন। এ অনুরোধে সাড়া দিয়ে কংগ্রেসের উচ্চকক্ষ ইউএস সিনেট ২০১৩ সালের জুন মাসে ‘কমপ্রিহেনসিভ ইমিগ্রেশন রিফর্ম বিল’ পাস করেছে। কিন্তু প্রতিনিধি পরিষদ সে ধরনের কোনো বিল পাস করেনি। এ অবস্থায় প্রেসিডেন্ট ওবামা কংগ্রেসকে পাশ কাটিয়ে একটি নির্বাহী আদেশ জারি করেছেন। ওই আদেশ অনুযায়ী, ১৫ বছর বয়স হওয়ার আগে মা-বাবা-অভিভাবকের সাথে যুক্তরাষ্ট্রে এসেছে এবং অভিবাসনের বৈধতা পায়নিÑ এমন যুবক-যুবতীরা আমেরিকায় লেখাপড়া করছে বা কোনো অপরাধে লিপ্ত হয়নি-তাদের বিরুদ্ধে জারিকৃত বহিষ্কারাদেশ স্থগিত করে ওয়ার্ক পারমিট প্রদান করা হয়েছে। গত নভেম্বরের নির্বাচনে রিপাবলিকানরা কংগ্রেসের উভয় কক্ষে সংখ্যাগরিষ্ঠতা পাওয়ায় ওবামার ওই আদেশের বিরুদ্ধে এটি হচ্ছে প্রথম প্রতিবাদ। একইসাথে রিপাবলিকানরা নভেম্বরের আরেকটি বিল পাস করেছেন প্রেসিডেন্ট ওবামার জারিকৃত আরেকটি নির্বাহী আদেশকে অকার্যকর করার। এ আদেশ অনুযায়ী প্রায় ৪৫ লাখ অবৈধ অভিবাসীর বিরুদ্ধে জারিকৃত বহিষ্কারাদেশ স্থগিত, ওয়ার্ক পারমিট প্রদান এবং দেশ ভ্রমণের সুবিধাও পাবেন। কিন্তু রিপাবলিকানরা এ আইনকে ঠেকানোর জন্য হাউসে বিল পাস করলো। এই বিলের ব্যাপারে নাখোশ ডেমোক্র্যাটরা। তারা ঘোষণা দিয়েছে যে, সিনেটে কোনোভাবেই তা পাস করতে দেবেন না। অপরদিকে, প্রতিনিধি পরিষদের স্পিকার জন বয়েহনার বলেছেন, ‘আমেরিকানদের প্রত্যাশার প্রতিফলন ঘটাতেই রিপাবলিকানরা কাজ করছেন। এছাড়া, প্রেসিডেন্ট তার কর্তৃত্বের সীমা অতিক্রম করেছেন এবং কংগ্রেসকে অবজ্ঞা করেছেন। এর মাসুল তাকে দিতেই হবে।’

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV