Tuesday, 23 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

ইমিগ্রেশন ইস্যুতে মার্কিন প্রেসিডেন্ট ওবামার ঐতিহাসিক ঘোষণা : তিন বছর বসবাসের বৈধতা

অনলাইন ডেস্ক পঠিত: 91 বার

প্রকাশিত: November 21, 2014 | 1:46 AM

ইউএসএনিউজঅনলাইন.কম : আনডকুমেন্টেডদের বৈধতা দিতে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা নির্বাহী আদেশ জারি করেছেন। আনুমানিক ৫০ লাখ আন-ডকুমেন্টেড অভিবাসীর ৩ বছরের জন্য ডিপোর্টেশন বন্ধ রাখা ও ট্যাক্্র প্রদানের মাধ্যমে আইনগত বৈধতার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। বৃহস্পতিবার রাতে হোয়াইট হাউজে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে প্রেসিডেন্ট ওবামা ইমিগ্রেশন ইস্যুতে সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে এবং রিপাবলিকানদের বাধা ও আপত্তির মুখে শর্তসাপেক্ষে এই বৈধতার ঘোষণা দেন। শর্তসাপেক্ষ ও সীমিত সুযোগের এই ঘোষণায় তিনি বলেন, আন-ডকুমেন্টেড যাদের কোনো অপরাধের রেকর্ড নেই, যারা অব্যাহতভাবে এদেশে ৫ বছর ধরে সন্তানাদি নিয়ে বসবাস করছেন, নির্ধারিত ট্যাক্স প্রদানের মাধ্যমে এদেশে ডিপোর্টেশনের ভীতিমুক্ত হয়ে অন্তত তিন বছর বসবাস করতে পারবেন। কিন্তু এই বসবাসের অধিকার নাগরিকত্ব লাভের কোনো সুযোগ সৃষ্টি করবে না।
ইতিমধ্যে তিনি কংগ্রেসকে ইমিগ্রেশন রিফর্মের পূর্র্ণাঙ্গ বিল পাশের অনুরোধ জানান। যাতে লাখ লাখ আন-ডকুমেন্টেড ইমিগ্র্যান্টের স্থায়ী ও বৈধভাবে নাগরিকত্বের পথ সৃষ্টি হয়।
উল্লেখ্য, প্রেসিডেন্ট ওবামা তাঁর নির্বাহী আদেশের মাধ্যমে বৈধতার যে আইন করতে যাচ্ছেন, তার সেই প্রস্তাবিত আইনে মূলত: ৩ বছরের জন্য ডিপোর্টেশন বন্ধ রাখার মাধ্যমে আন-ডকুমেন্টেডদের নির্ভয় দান করতে যাচ্ছেন। আসন্ন স্প্রিং থেকে তারা আবেদন করার সুযোগ পাবেন। তবে তিনি বলেন, ব্যাপক হারে এমনেস্টির কোনো সুযোগ নেই। আর যাদের ক্রিমিনাল রেকর্ড আছে তারা ডিপোর্টশনের আওতামুক্ত হবে না।
এছাড়া যে সব ছেলেমেয়ের এদেশে জন্মসূত্রে নাগরিকত্ব রয়েছে তাদের পিতামাতা ডিপোর্টেশনের আওতামুক্ত হবেন ট্যাক্স প্রদানের মাধ্যমে। নতুন গাইড লাইন অনুসারে আনুমানিক ৩৭ লাখ আন-ডকুমেন্টেড অভিবাসী এদেশে নতুন আইন না হওয়া পর্যন্ত অনন্ত ৩ বছর বসবাসের আইনী অধিকার পাবেন। সেই সঙ্গে ২০১২ সালের আইনে শিশু-তরুণ যারা ডিপোর্টেশন মুক্ত ছিলো, তাদের বয়সসীমা বাড়িয়ে দেবেন। তাতেও ৬ লাখ শিশু-কিশোর অবাধে থাকতে পারবে। নতুন করে আরো আড়াইলাখ এতে অন্তর্ভুক্ত হবে।
ওবামা তার ভাষণে সীমান্তে আরো কড়া নজরদারীর মাধ্যমে অবৈধদের প্রবেশ বন্ধ করারও ঘোষণা দেন।
ওবামার এই ঐতিহাসিক ভাষণ ছিলো মাত্র ১৫ মিনিটের। পূর্ব ঘোষণা অনুযায়ী শুক্রবার সকালে লাস ভেগাসে তার নির্বাহী আদেশের বিস্তারিত গাইড লাইন তুলে ধরার কথা।
এদিকে, মিড-টার্ম নির্বাচনে কংগ্রেসের উভয় কক্ষে বিজয়ী সংখ্যাগরিষ্ঠ রিপাবলিকানরা প্রেসিডেন্টের এই নির্বাহী আদেশের বিরোধিতা করেন এবং হুমকি দেন যে তারা ডিসেম্বরে সরকারের বাজেট বরাদ্দের অধিবেশনে অচলাবস্থা সৃষ্টি করবেন। কট্টরপন্থিরা প্রেসিডেন্টের বিরুদ্ধে ইমপিচমেন্টেরও হুমকি দিয়েছেন।
উল্লেখ্য, আগামী জানুয়ারী থেকে রিপাবলিকান বিজয়ীরা কংগ্রেসের নতুন অধিবেশনে ইমিগ্রেশনে তাদের নিজেদের বিল পাশ করে ওবামার নির্বাহী আদেশের বিরুদ্ধে অবস্থান নিতে পারেন বলে কেউ কেউ ধারনা দিচ্ছেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV