ইমিগ্র্যান্ট বিরোধী কোন নীতি আমি সমর্থন করি না: ফ্লোরিডায় ২৪তম এশিয়ান ট্রেড ফুডফেয়ার এন্ড কালচারাল শো’র উদ্বোধনী অনুষ্ঠানে কংগ্রেসওম্যান লুইস ফ্রানকেল
ফ্লোরিডা: ইমিগ্র্যান্টদের নিয়ে গড়া যুক্তরাষ্ট্রে ইমিগ্র্যান্ট বিরোধী কোন নীতি আমি সমর্থন করিনা। সরকার যখন দেশের সংবিধানের পরিপন্থী কোন সিদ্ধান্ত গ্রহন করে সেই সিদ্ধান্তের বিরুদ্ধে জনগনকে রুখে দাঁড়াতে হয়। ১৮ মার্চ শনিবার ওয়েষ্ট পাম বীচের সাউথ ফ্লোরিডা ফেয়ারগ্রাউন্ড (এক্সপো) সেন্টারে দুদিনব্যাপী ২৪তম এশিয়ান ট্রেড ফুড ফেয়ার এন্ড কালচারাল শো’র জমকালো উদ্বোধনী অনুষ্ঠানে উক্ত কথাগুলো বলেন অনুষ্ঠানের উদ্বোধক ও প্রধান অতিথি যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা রাজ্যের ২১ ডিষ্ট্রিকের কংগ্রেসওম্যান লুইস জে ফ্রানকেল। তিনি বলেন, ট্রাম্প প্রশাসন ইমিগ্রেসন বিরোধী যে বিল গ্রহন করেছে তা ইসলাম ধর্ম বিদ্বেষী এবং এই বিল যুক্তরাষ্ট্রের সংবিধানের পরিপন্থী। এই বিল আমি সমর্থন করিনা। তিনি বলেন, ফ্লোরিডা ইমিগ্র্যান্টেদের শহর। এই শহরে সকল ধর্মের সকল বর্ণের মানুষের সম্মিলিত বসবাস। হিন্দু, মুসলিম বৌদ্ধ খ্রীষ্টান সবাই মিলেই এই শহর নির্মানে যার যার অবস্থান থেকে ভুমিকা রাখছে। সুতরাং মুসলিম বিরোধী, ধর্ম বিরোধী এবং আমেরিকার সংবিধানের পরিপন্থী কোন বিলকেই আমি সমর্থন করতে পারিনা। এ সময় প্রধান অতিথির সাথে মঞ্চে উপস্থিত ছিলেন ২৪তম এশিয়ান ট্রেড ফুড ফেয়ার এন্ড কালচারাল শো’র কনভেনার এম রহমান জহির, সদস্য সচিব ফারুক সরকার, সাংস্কৃতিক কমিটির চেয়ারম্যান গোলাম মোস্তফা, প্রধান উপদেষ্টা মোহাম্মদ এমরান প্রমুখ। ১৮ মার্চ শনিবার বিকাল সাড়ে বারোটায় শনিবার ওয়েষ্ট পাম বীচের সাউথ ফ্লোরিডা ফেয়ারগ্রাউন্ড (এক্সপো) সেন্টারে দুদিনব্যাপী ২৪তম এশিয়ান ট্রেড ফুড ফেয়ার এন্ড কালচারাল শো’র জমকালো অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ফোবানা সেন্ট্রাল কমিটির চেয়ারম্যান আজাদুল হক, সদস্য সচিব দিলু মাওলা, জয়েন্ট সেক্রেটারি জাকারিয়া চৌধুরী, সদস্য আরিফ আহমেদ, লেখক সাংবাদিক শিব্বীর আহমেদ, এনটিভি উত্তর আমেরিকা প্রধান মোহাম্মদ সাইদ হোসাইন, আবির আলমগীর, উপদেষ্টা মাহফুজুর রহমান, আতিকুর রহমান, অনুষ্ঠানের স্পন্সর ও অন্যান্য অতিথিবৃন্দ। এছাড়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে আরো উপস্থিত ছিলেন ফ্লোরিডা ডেমোক্রেটিক পার্টিও টেরি হেনরিক রিজু। সাংস্কৃতিক কমিটির চেয়ারম্যান এবিএম গোলাম মোস্তফারা শুভেচ্ছা বক্তব্যের মধ্যে দিয়ে অনুষ্ঠানের শুরু হয়। এরপর ফ্লোরিডা প্রবাসী শিল্পী শায়নার কন্ঠে আমেরিকা ও বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। অনুষ্ঠানের প্রথম দিনে ভিয়েতনাম, কোরিয়া, চায়না, ভারত, বাংলাদেশ, পাকিস্তান, পলিনেশিয়া, জাপান, গায়ানা মেক্সিকো, আফ্রিকা, যুক্তরাষ্ট্র, কানাডা সহ প্রায় চৌদ্দটি দেশের শিল্পীরা অংশগ্রহন করে। অনুষ্ঠানে বিভিন্ন দেশের শিল্পীরা কোরিয়ান টাইনানডু, ভিয়েতনামী সাংস্কৃতি, চাইনিজ নেটিভ নৃত্য, হুম্মা সঙ্গীত, বলিউড ড্যান্স, লায়ন ড্যান্স, পলিনেশিয়ান টিকি শো, শোকেইস ব্যালেট, মডার্ন, ট্যাপ, জাজ, মিউজিক্যাল থিয়েটার, চাইনিজ লং রিবন ড্যান্স, ভারতীয় নৃত্য, একক ও দ্বৈত সঙ্গীত, হিপ হপ, ভাংড়া, কত্থক ফিউশন, চাইনিজ আম্ব্রেলা ড্যান্স, টাম্মা টাম্মা মিক্স, বাংলা ফোক ড্যান্স, ক্লাসিকেল ইন্ডিয়ান ড্যান্স ইত্যাদি পরিবেশন করেন। অনুষ্ঠানের প্রথম দিনে অতিথি শিল্পী হিসাবে উপস্থিত ছিলেন পাকিস্তান থেকে আগত শিল্পী রায়ান, ভারত থেকে আগত শিল্পী সারেগামাপা চ্যাম্পিয়ন কুশাল পাল এবং বাংলাদেশ থেকে আগত শিল্পী কনক। এছাড়াও অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করে নিউইয়র্কের জনপ্রিয় শিল্পী দম্পতি রায়ান তাজ ও প্রমি তাজ। অনুষ্ঠানের উপস্থাপনায় ছিলেন মাইশা আহমেদ, মি লেডি ডেলগাডো, শাভরি মিয়া, শাহরিন ইসলাম, নাথিফা নাহার, ষ্টেজ কোর্ডিনেটর হিসাবে ছিলেন আইভানা এবং অনুষ্ঠানের সার্বিক পরিচালনায় ছিলেন এবিএম মোস্তফা ও তামান্না আহমেদ।
- SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK
- Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal
- নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
- যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয়
- A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History
- নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং
- Bangladesh Secures Historic Victory in UNGA Presidency
- New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes