ইয়াহুতে ‘মিলিয়ন ডলার’ কিশোর
নিক ডি’আলোইসিও | ইয়াহুতে নিয়োগ পেলেন যুক্তরাজ্যের কিশোর বয়সী অ্যাপ্লিকেশন নির্মাতা নিক ডি’আলোইসিও। ইয়াহুর মোবাইল পণ্য বিভাগে ১৭ বছর বয়সী এই অ্যাপ নির্মাতা তাঁর দলের কয়েকজন কর্মীসহ নিয়োগ পেয়েছেন। এই অ্যাপ নির্মাতা দলের পেছনে এর মধ্যেই লাখো ডলার খরচ করছে ইয়াহু ইনকরপোরেশন। বিবিসির এক খবরে বলা হয়েছে, স্মার্টফোনের জন্য ‘সামলি’ নামের একটি অ্যাপ্লিকেশন তৈরি করে সবার নজর কেড়েছেন যুক্তরাজ্যের ১৭ বছর বয়সী নিক ডি’আলোইসিও। নিকের তৈরি এ অ্যাপ্লিকেশনটি পাঠকের কাছে খবরের সারসংক্ষেপ পৌঁছে দিতে পারে। এতে পাঠক পুরো খবর না পড়েও খবরের মূল বিষয়গুলো পড়ে নিতে পারেন। ‘সামলি’ তৈরির সময় নিক ডি’আলোইসিওর বয়স ছিল মাত্র ১৫ বছর। ‘সামলি’ চালু হওয়ার পর অ্যাপল অ্যাপস্টোরের শীর্ষ ১০ অ্যাপের তালিকায় স্থান করে নিয়েছিল। পাশাপাশি বিনিয়োগকারীদের কাছ থেকে ১০ লাখ ডলারেরও বেশি বিনিয়োগ পেয়েছিল ডিআলোইসিওর সামলি। আপাতত ইয়াহুর সঙ্গে চুক্তিতে যাওয়ায় সামলির ফিচারগুলো ইয়াহুর মোবাইল বিভাগে ব্যবহূত হবে। সামলির অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন তৈরিতে শিগগিরই ইয়াহুর হয়ে কাজ শুরু করবেন নিক ডি’আলোইসিও এবং তাঁর দলটি। তবে ইয়াহুর সঙ্গে নিকের চুক্তির বিষয়টি সম্পর্কে কোনো পক্ষই বিস্তারিত কিছু জানায়নি।প্রথম আলো
- Dr. Titumir calls for UN-led debt relief mechanism to safeguard investment in children and women
- Commerce Minister meets ECOSOC President and Vice-President to advance Bangladesh’s smooth LDC graduation
- নিউইয়র্কে ইকোসকের সভাপতি ও সহ-সভাপতির সঙ্গে বাণিজ্যমন্ত্রী মুক্তাদিরের বৈঠক: এলডিসি উত্তরণে আন্তর্জাতিক সমর্থন জোরদারের আহ্বান
- শিশু ও নারীর কল্যাণে বিনিয়োগ সুরক্ষায় ঋণসংকট মোকাবিলায় জাতিসংঘের নেতৃত্বে আন্তর্জাতিক ব্যবস্থা গড়ে তোলার আহ্বান ড. তিতুমীরের
- বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নিউইয়র্ক স্টেট কমান্ড ইউএসএ’র সাবেক কোষাধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা মজিবের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও স্মরণ সভা
- Trump Admin Rescinds Public Charge Rule
- BOROUGH PRESIDENT GIBSON ANNOUNCES SIGNIFICANT INVESTMENTS IN THE BRONX
- EU and G77 express support for Bangladesh’s smooth and sustainable LDC graduation