Sunday, 7 June 2026 |
শিরোনাম
SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

ইসরাইলের প্রধানমন্ত্রীর আসন্ন যুক্তরাষ্ট্র সফর নিয়ে ওয়াশিংটনের রাজনীতি আবার উত্তপ্ত

অনলাইন ডেস্ক পঠিত: 191 বার

প্রকাশিত: January 23, 2015 | 4:11 AM

ইব্রাহীম চৌধুরী, নিউইয়র্ক : ইসরাইলের প্রধানমন্ত্রী নিতানইয়াহুর আসন্ন যুক্তরাষ্ট্র সফর নিয়ে ওয়াশিংটনের রাজনীতি আবার উত্তপ্ত হয়ে উঠেছে। কংগ্রেসের আমন্ত্রনে আগামী মার্চ মাসে তাঁর যুক্তরাষ্ট্রে আসার কথা রয়েছে। হোয়াইট হাউস থেকে জানাননো হয়েছে,প্রেসিডেন্ট বারাক ওবামা এসময় ইসরাইলী প্রধানমন্ত্রীকে কোন সাক্ষাৎ প্রদান করবেন না ।
রিপাবলিকান নিয়ন্ত্রিত মার্কিন কংগ্রেসের যৌথ সভায় বক্তব্য রাখার জন্য ইসরাইলের প্রধান মন্ত্রীকে আমন্ত্রন জানানো হয়েছে।ইরানের্র উপর বর্ধিত মার্কিন নিষেধাজ্ঞা আরোপের প্রয়োজনীয়তা নিয়ে প্রধানমন্ত্রী নিতানইয়াহু কংগ্রেসে বক্তব্য রাখবেন।কংগ্রেসে রিপাবলিকান স্পীকার জন বয়েনার এবং সিনেটে সংখ্যাগরিষ্ট দলের নেতা মিচ ম্যাককনেলের আমন্ত্রনে ইসরাইলের প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রে আসছেন।হোয়াইট হাউসকে পাশ কাটিয়ে প্রধানমন্ত্রী নিতানইয়হুকে কংগ্রেসে আমন্ত্রন জানানো হয়েছে। ফলে শুরু থেকেই এ ব্যাপারে ডেমোক্রেট পার্টি এবং হোয়াইট হাউস থেকে শীতল প্রতিক্রিয়া জানানো হচ্ছিল।
প্রেসিডেন্ট বারাক ওবামা গত মঙ্গলবার রাতে স্টেট অব ইউনিয়ন বক্তৃতায় বিভেদের পৃষ্টা পাল্টে নতুন অধ্যায়ের সুচনা করার আহ্বান জানান।তিনি ইরান প্রশ্নে নমনীয় হওয়ার জন্য আইন প্রণেতাদের প্রতি আহ্বান জানান।ইরানের উপর নতুন করে কোন অবরোধ প্রস্থাবে তিনি ভেটো প্রদান করবেন বলে বক্তৃতায় উল্লেখ করেন।প্রেসিডেন্ট বারাক ওবামা ইরানের পারমানবিক শক্তি অর্জন নিয়ে চলমান আলোচনাকে জোরদার করার উপর গুরুত্ব আরোপ করেছেন।এর এক সপ্তাহ আগে বৃটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামরোনও ওয়াশিংটনে দেয়া এক বক্তব্যে মার্কিন আইনপ্রণেতাদের প্রতি অনুরুপ আহ্বান জানান।
ওয়াশিংটনে শক্ত ইসরাইলী লবির কারনেই প্রধানমন্ত্রী নিতানইয়াহুর সফরসুচী আয়োজন করা হয়েছে। নিজ দেশে আসন্ন নির্বাচনে তাঁর রাজনৈতিক অবস্থান অনেকটাই নড়বড়ে বলে ধারনা করা হচ্ছে। জনমত জরীপে বিরোধী লেবার পার্টি ক্ষমতাশীন লিকুদ পার্টি থেকে এগিয়ে রয়েছে । নির্বাচনের ঠিক আগে যুক্তরাষ্ট্র কংগ্রেসে বক্তব্য রাখার মধ্য দিয়ে স্বদেশে প্রধানমন্ত্রী নিতানইয়াহুর রাজনৈতিক অবস্থান সংহত করার উদ্যোগ নেয়া হয়েছে।এমনিতেই প্রেসিডেন্ট বারাক ওবামার সাথে ইসরাইলের বর্তমান প্রধানমন্ত্রীর সম্পর্কের টানাপোড়ন নিয়ে অতীতে বহু কথা উঠেছে। গত বৃহস্পতিবার হোয়াইট হাউস থেকে জানানো হয়েছে, প্রধানমন্ত্রী নিতানইয়াহু ওয়াশিংটন সফর করলেও এ সময়ে প্রেসিডেন্ট বারাক ওবামার সাথে কোন বৈঠক হবে না।কারন হিসাবে মুখপাত্র বারনেডেট মিহান বলেন,দীর্ঘ দিনের প্রথা অনুযায়ী স্বদেশে নির্বাচনের ঠিক আগে আগে রাষ্ট্র বা সরকার প্রধানের সাথে যুত্করাষ্ট্রের প্রেসিডেন্ট সাধারনত কোন বৈঠকে মিলিত হন না।সাবেক স্পীকার এবং কংগ্রেসে ডেমোক্রেট দলের নেতা ন্যান্সী পোলেসী বলেছেন, স্পীকার জন বয়েনার কতৃক এ সময়ে ইসরাইলের প্রধানমন্ত্রীকে কংগ্রেসে বক্তব্য রাখার আমন্ত্রন জানানো ঠিক হয়নি।তিনি বলেন,নির্বাচনের আগে নিজ দেশে ইসরাইলের প্রধানমন্ত্রীর রাজনৈতিক অবস্থানকে চাঙ্গা করতেই এমন উদ্যোগ নেয়া হয়েছে। ইসরাইলের প্রধানমন্ত্রীর এ সময়ে যুক্তরাষ্ট্র কংগ্রেসে বক্তব্য প্রদান ইরানের সাথে সংকট সমাধানের চলমান আলোচনার জন্য সহায়ক নয় বলে ন্যান্সি পোলেসী মনে করেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV