ইসলাম নয়, অপব্যাখ্যাকারীদের বিরুদ্ধে যুদ্ধ: মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা
মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা ইসলামের বিরুদ্ধে যুদ্ধ করছে না। ইসলাম ধর্মকে যারা বিকৃত ও ভুলভাবে উপস্থাপন করছে, আমরা তাদের বিরুদ্ধে যুদ্ধ করছি। ইসলামের অপব্যাখ্যাকারীদের বিরুদ্ধে এ যুদ্ধ। ওবামা বলেন, কোন ধর্মই সন্ত্রাসবাদের জন্য দায়ী নয়। হোয়াইট হাউসে ‘সহিংস ধর্মীয় উগ্রপন্থা প্রতিরোধ’ বিষয়ক ৩ দিনব্যাপী সম্মেলনের দ্বিতীয় দিন এ মন্তব্য করেন ওবামা। এ খবর দিয়েছে বার্তা সংস্থা এপি। ওবামা বলেন, ইসলামিক স্টেট বা আইএসআইএল ও আল-কায়েদা এবং এর মতো অন্য জঙ্গি সংগঠনগুলো বৈধতা পাওয়ার জন্য মরিয়া। তারা ইসলামকে রক্ষায় নিজেদের ধর্মীয় নেতা ও পবিত্র যোদ্ধা বলে নিজেদের উপস্থাপন করতে চায়। সে কারণে আইএসআইএল নিজেদের ইসলামিক স্টেট ঘোষণা করার সাহস পায়। ওবামা আরও বলেন, তারা এই ধারণাকে ছড়িয়ে দিচ্ছে যে, আমেরিকা ও পশ্চিমা রাষ্ট্রসমূহ ইসলামের বিরুদ্ধে যুদ্ধ করছে। এভাবেই তারা সদস্যদের নিয়োগ দিয়ে থাকে। এভাবেই তারা তরুণদের মৌলবাদী মতাদর্শে গড়ে তোলার চেষ্টা করে। ওবামা বলেন, তারা ধর্মীয় নেতা নয়, তারা সন্ত্রাসী। ওবামা বলেন, আমি এটাও মনে করি যে মুসলিম সম্প্রদায়েরও দায়িত্ব আছে। যুক্তরাষ্ট্র ও পশ্চিমা রাষ্ট্রগুলোর প্রকৃত অবস্থান সম্পর্কে স্বচ্ছ ধারণা দেয়ার ক্ষেত্রে মুসলিম বিশ্বের শীর্ষ নেতাদের ভূমিকা থাকা উচিত বলে মনে করেন মার্কিন প্রেসিডেন্ট। মানবজমিন
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!