ইয়েলো সোসাইটি নিউইয়র্ক’র সাধারণ সভায় সদস্যদের কল্যাণে কাজ করার প্রত্যয়
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : সকল ভেদাভেদ ভুলে ঐক্যের সম্বনয়ে সোসাইটির সদস্য ও তাদের পরিবারের সদস্যদের কল্যাণে কাজ করার প্রত্যয়ে সমাপ্ত হয়েছে
প্রবাসের অন্যতম পেশাজীকি সংগঠন ইয়েলো সোসাইটি নিউইয়র্ক, ইনকের বার্ষিক সাধারণ সভা। গত ১২ ফেব্রুয়ারী উডসাইডের শুলশান টেরেসে সভা অনুষ্ঠিত হয় সভাপতি মো: জহিরুল ইসলামের সভাপতিত্বে। সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক মাহবুবুল বারী ফেরদৌস। এতে মঞ্চে উপস্থিত ছিলেন সংগঠনের সহ সভাপতি আবওয়াবুল চৌধুরী আরবাব, যুগ্ম সাধারণ সম্পাদক টি হোসেন তোফা, কোষাধ্যক্ষ শাহেদুল হক রওশন, যুগ্ম কোষাধ্যক্ষ ফিরোজ আহমেদ, সাংগঠনিক সম্পাদক সুদেব চন্দ্র হালদার, ক্রীড়া সম্পাদক এ.কে.এম. মামুনুর রশিদ, সাংস্কৃতিক সম্পাদক আনিস রহমান ফরিদ, দপ্তর সম্পাদক আবু হানিফ, প্রচার সম্পাদক হাফিজ আহমেদ এনজেল, কার্যকরী সদস্য মোরশেদ খান শিবলী, কবির হোসেন আলতাফ, শেখ ইলিয়াস হাবিব।
সাধারণ সভায় সাধারণ সম্পাদক ও অর্থ সম্পাদকের বার্ষিক প্রতিবেদন, অডিট রির্পোট পেশ, গঠণতন্ত্র সংশোধনী, নির্বাচনী তফসিল ঘোষণা, নতুন-পুরাতন সদস্যদের পরিচিত, সদস্য নবায়ন, অর্থের যথাযথ রক্ষণাবেক্ষন, গঠণতন্ত্র সংশোধনসহ বিভিন্ন প্রস্তাবনা পাশ এবং ইয়েলো সোসাইটির সদস্যদের স্বার্থে সংকীর্ণমণতার উর্ধে পারস্পারিক ভ্রাতৃত্ববন্ধন সৃষ্টির প্রত্যয় ঘোষণা করেন সাধারণ সদস্যরা।
স্বাগত বক্তব্যে সভাপতি মো: জহিরুল ইসলাম সকল সদস্য, কার্যকরী কমিটি, সাবেক কর্মকর্তাবৃন্দের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, গঠণতন্ত্র অনুযায়ী আমরা কাজ করে থাকি। আমাদের প্রিয় সংগঠনকে অভিষ্ট লক্ষ্যে পৌঁছাতে প্রয়োজন ঐকান্তিকতা। তিনি প্রতিষ্ঠালগ্ন থেকে অদ্যবদি যারা যেসব সদস্যবৃন্দ মৃত্যুবরণ করেছেন তাদের মাগফেরাত কামনা করেন এবং শোকার্ত পরিবারের প্রতি সমবেদনা জানান । অসুস্থদের সদস্যদের আশু রোগমুক্তি এবং নতুনদেরকে শুভেচ্ছা জানান।

বার্ষিক প্রতিবেদন পেশ করেন সাধারণ সম্পাদক মাহবুবুল বারী ফেরদৌস। সম্পাদকের প্রতিবেদনে তিনি নতুন কমিটির অভিষেক, ক্ষমতা হস্তাান্তর, বনভোজন, ইফতার পার্টি, ট্যাক্স ফাইল, কবরস্থান ক্রয়, স্মরনিকা প্রকাশ, মৃত্যু ব্যক্তি সহায়তা, পুনমির্লনী, অডিট ও নির্বাচন কমিশন গঠণ, নিয়মিত বৈঠকসহ বিগত এক বছরের কার্যক্রমের বিবরণ দেন। তিনি কাজের সহযোগিতার জন্য কার্যকরী কমিটি নেতৃবৃন্দসহ সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন, সকলের সার্বিক সহযোগিতা নিয়ে বিগত দিনে সংগঠন পরিচালনা করার চেষ্টা করেছি। আমাদের দায়িত্ব পালনে যতটুকু কাজ হয়েছে এর কৃর্তিত্ব সংগঠনের সকল সদস্যদের। বর্তমান কার্যকরী পরিষদের সকলে ছিল অত্যন্ত আন্তরিক। যার ফলে আমাদের একটি বলিষ্ঠ টিম ওয়ার্ক ছিল।
আমরা একে অন্যের বিপদ-আপদে সংগঠনের প্রয়োজনে যার যা দায়িত্ব ছিল তা যথাযথভাবে পালন করার চেষ্টা করেছি। কিন্তু সংগঠনের চাহিদা অনুযায়ী কাজের সুনিদিষ্ট পরিকল্পনা থাকলেও সময়ের অপ্রতুলতা সব কাজ করা সম্ভব হয়নি। এ জন্য তিনি সদস্যদের নিকট ক্ষমাসুন্দর দৃষ্টি কামনা করেন এবং সংগঠনের কল্যাণে সব সময় কাজ করে যাওয়ার প্রতিশ্রুতি প্রদান করেন।
অর্থ সম্পাদকের প্রতিবেদন পেশ করেন অর্থ সম্পাদক শাহেদুল হক রওশন। সাধারণ সম্পাদক ও অর্থ সম্পাদকের প্রতিবেদনের উপর প্রশ্ন ও পরার্মশ, সংশোধনের উদ্দেশ্যে সমালোচনা এবং বর্তমান কার্যকরী পরিষদকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য রাখেন সদস্যদের অনেকে। অনুষ্ঠান সূচনা হয় পবিত্র কুরআন তেলাওয়াতের মধ্যে দিয়ে। শেষ হয় সভাপতির সমাপনি বক্তব্যের মাধ্যমে।
- যুক্তরাষ্ট্রে ঈদুল ফিতর ২০ মার্চ শুক্রবার
- নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ : ড. খলিলুর রহমান
- নিইউয়র্কে টাইমস স্কয়ারের মঙ্গল শোভাযাত্রায় যোগ দিচ্ছেন ম্যানহাটান বরো প্রেসিডেন্ট ব্র্যাড হোয়েলম্যান
- নিউইয়র্কে স্ট্রিট ভেন্ডরদের জন্য নতুন আইন কার্যকর; জেল শাস্তি বাতিল, আরোপ করা হবে জরিমানা
- New York Attorney General James Leads Bipartisan Coalition Suing Predatory Lender OneMain for Scheme to Trap Consumers in Debt
- নিউইয়র্ক স্টেট সিনেট হাউসে ‘বাংলাদেশ ডে’ উদযাপন ২৩ মার্চ : আহ্বায়ক কমিটি গঠন
- বাংলাদেশে আওয়ামীলীগসহ সকল রাজনৈতিক দলের স্বাভাবিক রাজনীতির পরিবেশ সৃষ্টি করার দাবি নিউজার্সি স্টেট আওয়ামী লীগের
- নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি








