ইয়েলো সোসাইটি নিউইয়র্ক’র সাধারণ সভা
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : সংবিধান সংশোধন, অডিট কমিটি গঠন, নির্বাচনী তফসিল ঘোষণার মধ্য দিয়ে সমাপ্ত হয়েছে ইয়েলো সোসাইটি নিউইয়র্ক, ইনক এর বার্ষিক সাধারণ সভা। গত ৩০ জানুয়ারী উডসাইডের শুলশান টেরেসে সংগঠনের সভাপতি মোহাম্মদ আব্দুল আউয়াল ভূইঁয়া সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোরশেদ খাঁন শিবলীর পরিচালনায় অনুষ্ঠিত হয়। এতে মঞ্চে উপস্থিত ছিলেন সংগঠনের সহ সভাপতি কবির হোসেন (আলতাফ) যুগ্ম সাধারণ সম্পাদক সামছুদ্দৌলা, কোষাধ্যক্ষ সিদ্দিকুর রহমান, সহ কোষাধ্যক্ষ ফিরোজ আহমেদ, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ টি হোসেন তোফা, প্রচার সম্পাদক, হাফিজ আহমেদ এঞ্জেল, সাংস্কৃতিক সম্পাদক অমিত দে, অফিস সম্পাদক শাহেদুল হক রৌশন, ত্রুীড়া সম্পাদক সুব্রত চন্দ্র হাওলাদার (সুবাস), কার্যকরী সদস্য মোরশেদ খান শিবলী, আবওয়াবুল চৌধুরী আরবাব, রফিকুল ইসলাম জিয়া, আবিদ চৌধুরী আকাশ। সাধারণ সভায় সাধারণ সম্পাদক ও অর্থ সম্পাদকের বার্ষিক প্রতিবেদন, অডিট রির্পোট পেশ, গঠণতন্ত্র সংশোধনী, নির্বাচনী তফসিল ঘোষণা, নতুন-পুরাতন সদস্যদের পরিচিত, অর্থের যথাযথ রক্ষণাবেক্ষন, গঠণতন্ত্র সংশোধনসহ বিভিন্ন প্রস্তাবনা গৃহিত হয়।
স্বাগত ও সমাপনি বক্তব্যে সভাপতি আব্দুল আউয়াল ভূইঁয়া সকল সদস্য, কার্যকরী কমিটি, সাবেক কর্মকর্তাবৃন্দের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, গঠনতন্ত্রকে যথাযথ অনুসরনের মাধ্যমে কাজ করার চেষ্টা করেছি। আমরা এ সংগঠনের কল্যাণ চাই। তিনি ইয়েলো সোসাইটি প্রতিষ্ঠালগ্ন থেকে অদ্যবদি যারা যেসব সদস্যবৃন্দ মৃত্যুবরণ করেছেন তাদের মাগফেরাত কামনা করেন এবং শোকার্ত পরিবারের প্রতি সমবেদনা জানান এবং নতুনদেরকে শুভেচ্ছা জানান।
বার্ষিক প্রতিবেদন পেশ করেন সাধারণ সম্পাদক মাহবুব হোসেন। সম্পাদকের প্রতিবেদনে তিনি নতুন কমিটির অভিষেক, বনভোজন, ইফতার পার্টি, ট্যাক্স ফাইল, স্মরনিকা প্রকাশ, কৃতি ছাত্র-ছাত্রীদের সম্মননা, মৃত ব্যক্তি অনুদান, পুনমির্লনী, অডিট, সংবিধান সংশোধনী ও নির্বাচন কমিশন গঠণ, নিয়মিত বৈঠকসহ বিগত এক বছরের কার্যক্রমের বিবরণ দেন। তিনি একবছর কাজের সহযোগিতার জন্য কার্যকরী কমিটিসহ সকল সদস্যদেরকে ধন্যবাদ জানান। অর্থ সম্পাদকের প্রতিবেদন পেশ করেন অর্থ সম্পাদক মোহাম্মদ সিদ্দিকুর রহমান। সাধারণ সম্পাদক ও অর্থ সম্পাদকের প্রতিবেদনের উপর প্রশ্ন ও পরার্মশ, সংশোধনের উদ্দেশ্যে সমালোচনা এবং বর্তমান কার্যকরী পরিষদকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য রাখেন সদস্যদের অনেকে। দুই শতাধিক লোকের উপস্থিতিতে অনুষ্ঠান সূচনা হয় পবিত্র কুরআন তেলাওয়াতের মধ্যে দিয়ে। শেষ হয় সভাপতি আব্দুল আউয়াল ভূইঁয়ার সমাপনি ভাষণে।
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!