ইয়োলো সোসাইটি নিউইয়র্ক’র অভিষেক
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক: প্রবাসের অন্যতম পেশাজীবি সংগঠন ইয়েলো সোসাইটি নিউইয়র্ক, ইনকের নতুন কমিটির অভিষেক গত ২৭ মার্চ অনুষ্ঠিত হয় উডসাইডের গুলশান টেরেসে। তিন পর্বে সাজানো অনুষ্ঠানের শুরুতে ছিল নতুন কমিটির শপথ অনুষ্ঠান। এতে সভাপতিত্ব করেন সভাপতি আব্দুল আউয়াল ভূইঁয়া। পরিচালনা করেন সাধারণ সম্পাদক মাহবুব হোসেন। এ পর্বে নতুন কর্মকর্তাদের শপথ বাক্য পাঠ করার প্রধান নির্বাচন কমিশনার মো: আব্দুস সালাম। তাকে সহযোগিতা করেন কমিশনের অপর সদস্য এস.এম জুয়াহেরুর রহমান জুয়েল ও মিজবাহ উদ্দিন মিন্টু। শপথের পর নতুন কমিটির সদস্যদেরকে ফুলের তোড়া ও করতালির মাধ্যমে শুভেচ্ছা জানানো হয়।
দ্বিতীয় পর্ব আলোচনা সভা পরিচালনায় করেন নবনির্বাচিত সাধারণ সম্পাদক মাহাবুবুল বারী ফেরদৌস। এ পর্বে নতুন কমিটিকে শুভেচ্ছা ও সংগঠনকে গতিশীল করার পরামর্শ দিয়ে বক্তব্য রাখেন, সাবেক ও বর্তমান কমিটির কর্মকর্তাবৃন্দ। বক্তারা বলেন, বহু আশা, আকাংখা আর ভালবাসায় আমাদের প্রিয় সংগঠন ইয়েলো সোসাইটি নিউইয়র্ক ইনক। সংগঠনের দীর্ঘ পথচলা আমরা সকলে এক ও অভিন্ন। আজকের সুন্দর অনুষ্ঠান আমাদেরকে উৎসাহিত করছে। তাই আমরা গর্বিত। সংগঠনের মাঝে আমরা যুগ যুগ বেচেঁ থাকি। এ প্রত্যাশায় সকলকে অভিনন্দন।প্রধান নির্বাচন কমিশনার সুষ্ঠ ও সুন্দর নির্বাচন পরিচালনার ক্ষেত্রে সহযোগিতার জন্য সকলকে ধন্যবাদ জানান। বিদায়ী সভাপতি আব্দুল আউয়াল ভূইঁয়া সোসাইটির সম্মানে প্রতিহিংসার উর্ধে কাজ করার আহবান। নবনির্বাচিত সভাপতি মো: জহিরুল ইসলাম বলেন, ইয়েলো সোসাইটিকে সামাজিক ও কল্যাণমূলক কাজে আরো অধিকতর ভূমিকা পালনে ঐক্যবদ্ধ হওয়ার বিকল্প নেই। দল ও মতের উর্ধে ঐক্যবদ্ধ সংগঠন গড়ার কাজে সকলকে এগিয়ে আসার আহবান জানান তিনি।তৃতীয় পর্ব সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পাদক নবনির্বাচিত সাংস্কৃতিক সম্পাদক আনিস রহমান ফরিদ এর তত্ত্বাবধানে এবং অমিত দে এর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। এতে সঙ্গীত পিরবেশন করেন তানভীর শাহীন, রোকসানা মির্জা।
অভিষিক্তরা হলেন: সভাপতি মো: জহিরুল ইসলাম, সহ সভাপতি আবওয়াবুল চৌধুরী আরবাব, সাধারন সম্পাদক মাহাবুবুল বারী ফেরদৌস, যুগ্ম সাধারণ সম্পাদক টি হোসেন তোফা, কোষাধ্যক্ষ শাহেদুল হক রওশন, যুগ্ম কোষাধ্যক্ষ ফিরোজ আহমেদ, সাংগঠনিক সম্পাদক বাবু সুদেব চন্দ্র হালদার, ক্রীড়া সম্পাদক এ.কে.এম. মামুনুর রশিদ, সাংস্কৃতিক সম্পাদক আনিস রহমান ফরিদ, দপ্তর সম্পাদক আবু হানিফ, প্রচার সম্পাদক হাফিজ আহমেদ এনজেল, সদস্য মোরশেদ খান শিবলী, কবির হোসেন আলতাফ, শেখ ইলিয়াস হাবিব, মাহবুব হোসেন।
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!