Sunday, 7 June 2026 |
শিরোনাম
SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

ঈদের দিন পাবলিক স্কুলে ছুটি, মুসলমান ছাত্রদের জন্য হালাল খাবার সরবরাহসহ প্রবাসীদের নানা প্রত্যাশা নিউইয়র্ক সিটির নয়া মেয়র বিল ব্লাজিও’র কাছে

অনলাইন ডেস্ক পঠিত: 8 বার

প্রকাশিত: November 8, 2013 | 5:00 PM

সাখাওয়াত হোসেন সেলিম : ভূমিধস বিজয়ে বিশ্বের রাজধানী খ্যাত নিউইয়র্ক সিটির ১০৯তম মেয়র নির্বাচিত হলেন বিল দ্য ব্ল্যাজিও। গত ৫ নভেম্বর অনুষ্ঠিত নির্বাচনে ডেমক্রেট দলীয় মেয়র প্রার্থী ব্ল্যাজিও রিপাবলিকান প্রার্থী জন লোটার চেয়ে প্রায় ৫০ শতাংশ বেশী ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। ব্ল্যাজিও’র এই বিজয় ১৯৮৫ সালের পর সবচেয়ে বেশী ভোটের ব্যবধানে মেয়র নির্বাচন। ১৯৮৫ সালের মেয়র নির্বাচনে এডওয়ার্ড আই কোচ ৬৮ ভাগ বেশী ভোট পেয়ে মেয়র নির্বাচিত হন। নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী বিল ব্লাজিও’র বিপুল বিজয়ে বাংলাদেশিরা ভাসছেন আনন্দ-উচ্ছ্বাসের জোয়ারে। বিজয় ঘোষণার পর পর মিষ্টি মুখও হয়েছে বাংলাদেশি অধ্যুষিত এলাকাগুলোতে। নয়া মেয়রের কাছে তাদের প্রত্যাশাও আকাশ চুম্বী।
রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন, যুক্তরাষ্ট্রের অন্যতম সিটি নিউইয়র্কের মেয়র পদে বিল দ্য ব্ল্যাজিও’র বিজয়ের মধ্য দিয়ে নিউইয়র্ক সিটি কার্যত: একটি বিজনেস মাইন্ডেড শাসন ব্যবস্থা থেকে বাম রাজনীতির পথে যাত্রা শুরু করলো।
মেয়র পদে বিল দ্য ব্ল্যাজিওর মেয়র পদে নির্বাচন সিটির সার্বিক রাজনৈতিক ও অর্থনৈতিক কর্মসূচীতে ডেমক্রেট দলীয় কর্মসূচীর পক্ষে ব্যাপক পরিবর্তনের পথ সুগম করবে। ব্ল্যাজিও হচ্ছেন মেয়র পদে ডেমক্রেট প্রার্থীদের মধ্যে সবচেয়ে বেশী লিবারেল। তিনি উচ্চ আয়ের নাগরিকদের জন্য বেশী কর ধার্য এবং সিটি পুলিশের কার্যক্রম অধিক নজরদারীর আওতায় আনবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন। এরই অংশ হিসেবে আগামী জানুয়ারীতে মেয়র পদে শপথ গ্রহণের পূর্ব পর্যন্ত প্রথামাফিক অন্তর্বর্তী প্রশাসন গঠনের উদ্যোগ নিয়েছেন বিল দ্য ব্ল্যাজিও। ইতিমধ্যেই গত বুধবার ব্ল্যাজিও তাঁর অন্তর্বর্তী প্রশাসন টিমে জেনিফার জোনস অস্টিন এবং কার্লস ওয়েসবোর্ড নামে দুই জনকে মনোনয়ন দিয়েছেন। এদের দুজনেরই সিটির প্রশাসন বিষয়ে দুই দশকের অভিজ্ঞতা রয়েছে। আর এই দুই জনের মনোনয়নের মাধ্যমেই মূলত বিল দ্য ব্ল্যাজিও জানান দিলেন যে তিনি নিউইয়র্ক সিটিতে সত্যিকারের প্রগতিশীল মূল্যবোধ বাস্তবায়নের মাধ্যমে সাধারণ মানুষের প্রকৃত ক্ষমতায়ন চান।
বাংলাদেশি প্রবাসীদের প্রত্যাশা
এবারের নির্বাচনে হাতে গোনা কয়েকজন বাদে বাংলাদেশীদের প্রায় শতভাগই ব্লাজিওকে ভোট দিয়েছেন। বাংলাদেশীদের পছন্দের প্রার্থী বিল ব্লাজিও’র এ বিশাল বিজয়ে প্রবাসী বাংলাদেশীদের প্রত্যাশাও বেড়েছে অনেক। তারা আশা করছেন, সিটির নয়া মেয়র নিউইয়র্ক সিটিতে ঈদের দিন পাবলিক স্কুলে ছুটি, মুসলমান ছাত্রদের জন্য হালাল খাবার সরবরাহসহ প্রবাসীদের সব দাবি সহজে পূরণ করবেন।
তারা বলেন, আমেরিকায় খ্রিস্টানদের বড়দিন এবং ইহুদি সম্প্রদায়ের হানুকার সময় শিক্ষা প্রতিষ্ঠানে ছুটির ন্যায় ঈদের সময়েও ছুটি ঘোষণা এবং পাবলিক স্কুলে হালাল খাদ্য পরিবেশনের বিল পাশের বিষয়টি এখন সময়ের দাবি।
এ বিষয়ে এলায়েন্স অব সাউথ এশিয়ান আমেরিকান লেবার (এসাল) এর প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট মাফ মিসবাহ উদ্দিন বলেন, বিল ডি ব্লাজিও’র এ বিশাল বিজয়ে প্রবাসী বাংলাদেশীদের পাশাপাশি দক্ষিণ এশীয়দেরও প্রত্যাশা অনেক। এর মধ্যে এন্টি শপ এন্ড ফ্রিস্ক, দুই ঈদে পাবলিক স্কুল হলিডে, পাবলিক স্কুেল হালাল ফুড এবং মুসলমানদের ওপর নজরধারী বন্ধ করাসহ নিম্নতম মজুরি ১২ ডলারে উন্নীত করা উল্লেখযোগ্য।
বাংলাদেশী-আমেরিকান কমিউনিটি কোয়ালিশনের সভাপতি মো: এন মজুমদার নবনির্বাচিত মেয়র ব্লাজিওকে একজন প্রগ্রেসিভ ডেমোক্র্যাট লীডার উল্লেখ্য করে বলেন, নির্বাচনে দেওয়া তার প্রতিশ্রুতিগুলোর মধ্যেই আমাদের প্রত্যাশা নিহিত রয়েছে। তিনি তার প্রতিশ্রুতিগুলো পূরণ করলেই আমাদের প্রত্যাশা পূরণ হবে। তিনি বলেন, সবার সম-অধিকার নিশ্চিত করতে হলে নিউইয়র্ক সিটিকে ঢেলে সাজাতে হবে।
মামুন টিউটোরিয়ালের প্রিন্সিপাল বিশিষ্ট শিক্ষাবিদ শেখ আল মামুন বলেন, শিক্ষাখাতে বাজেট বরাদ্দ বাড়ানো সময়ের দাবি। এর মধ্যে নতুন ইমিগ্র্যান্টদের পাবলিক স্কুলে ইংলিশ শেখার জন্য ফান্ড বাড়াতে হবে, ইএসএল টিচার বাড়াতে হবে, পাবলিক ইউনিভার্সিটি এবং কমিউনিটি কলেজে ফান্ড বাড়াতে হবে।
সাউথ এশিয়ান কমিউনিটি এক্টিভিস্ট মাজেদা উদ্দিন ঈদ হলিডে, পাবলিক স্কুলে হালাল ফুডের পাশাপাশি ইলেকশন ডেতে অল্টারনেটিভ পার্কিং সাসপেন্ড এবং গ্রীণ কার্ডধারীদের ভোটার করার বিষয়ে তার প্রত্যাশার কথা বলেন।
বিশিষ্ট নারী নেত্রী প্রবীণ সাংবাদিক নিনি ওয়াহেদ বলেন, আমাদের প্রত্যাশা, যুক্তরাষ্ট্রের সংবিধানের আলোকে সকল নাগরিকের সমান সুযোগ সুবিধা যেন নিশ্চিত হয় সে ব্যবস্থাটি নবনির্বাচিত মেয়র নেবেন।
বাংলাদেশ সোসাইটির জেনারেল সেক্রেটারী আবদুর রহিম হাওলাদারের প্রত্যাশা, নব নির্বাচিত মেয়র হবেন ধনী, গরীব, জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের মেয়র।
মুক্তধারা ফাউন্ডেশনের স্বত্ত্বাধিকারী বিশ্বজিত সাহা ব্লাজিও’র বিজয়কে ইমিগ্র্যান্টদের বিজয় হিসেবে উল্লেখ করে বলেন, আশা করি ইমিগ্র্যান্ট নগরী নিউইয়র্ক হবে বিশ্বের মডেল নগরী। যেখানে মানবতা থাকবে সবার উর্ধে।
বিশিষ্ট কমিউনিটি নেতা নুরুল ইসলাম নজরুল সহ কমিউনিটির আরো অনেকে তাদের প্রত্যাশার কথা জানান। তারা বলেন, আমেরিকা হচ্ছে ইমিগ্র্যান্টদের দেশ। এখানে সকলের সমান অধিকার নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্রের সংবিধান। বাংলাদেশী কমিউনিটির বিভিন্ন সমস্যা বিশেষ করে ইমিগ্রেশ্যান ইস্যুসহ বিভিন্ন সমস্যা বাস্তবায়নে নবনির্বাচিত মেয়র সর্বাত্মক ভূমিকা রাখবেন। বাংলাদেশিরা সবসময় তার পাশে থাকবে।
তারা বলেন, বাংলাদেশী কমিউনিটির বিভিন্ন সমস্যা, বিশেষ করে ইমিগ্রেশন ইস্যু, ড্রিম অ্যাক্ট, ইয়্যুথ এবং রিক্রিয়েশন সেন্টার, সিনিয়র সিটিজেন সেন্টার, হাউজিং সমস্যা, চাকুরীর সহায়তা, অফিস-আদালত-হাসপাতালে বাংলা সাইন ও দোভাষী নিয়োগ, ফ্রি ইংরেজী শিক্ষা, ফ্রি প্রাইমারী কম্পিউটার শিক্ষা, শিক্ষা প্রতিষ্ঠানে হালাল ফুড সরবরাহ, ফুড স্ট্যাম্প হ্রাসের বিষয়টি পুনর্বিবেচনাসহ প্রভৃতি বিষয় বাস্তবায়নে যথাযথ পদক্ষেপ নেবেন, এটাই নব-নির্বাচিত মেয়রের কাছে আমাদের প্রত্যাশা।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV