উইন্ডোজের দাম ৭০% কমাবে মাইক্রোসফট

পিসি নির্মাতাদের জন্য উইন্ডোজ ৮.১ অপারেটিং সিস্টেমের লাইসেন্সের দাম ৭০ শতাংশ কমাবে সফটওয়্যার জায়ান্ট মাইক্রোসফট। প্রযুক্তিবিষয়ক সাইট ব্লুমবার্গের প্রতিবেদন অনুযায়ী, পিসির বাজারে অ্যাপল আর গুগলের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় টিকে থাকতেই এই সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটি।
স্মার্টফোন আর ট্যাবলেটের বাজারের ঊর্ধ্বগতির সঙ্গে তাল মিলিয়ে জনপ্রিয়তা কমেছে ডেস্কটপ কম্পিউটারের। মন্দা চলছে ল্যাপটপের বাজারেও। অনেক নির্মাতাই পিসির বদলে স্মার্টফোন আর ট্যাবলেট নির্মাণে গুরুত্ব দিচ্ছে। ফলে সব মিলিয়ে ব্যবসায়িকভাবে বিপাকে পড়েছে মাই ক্রোসফটও।
এ অবস্থায় উইন্ডোজ অপারেটিং সিস্টেমের লাইসেন্সের দাম কমিয়ে পিসি নির্মাতাদের ধরে রাখতে চাইছে মাইক্রোসফট
। ব্লুমবার্গের প্রতিবেদন অনুযায়ী, আগে উইন্ডোজ ৮ প্রিইনস্টলের জন্য মাইক্রোসফটের ফি ছিল ৫০ ডলার। আর এখন প্রতিটি পিসিতে উইন্ডোজ ৮ প্রিইনস্টল করার জন্য নির্মাতা প্রতিষ্ঠানগুলোকে খরচ করতে হবে ১৫ ডলার।
উইন্ডোজ ৮ ইতিবাচক সাড়া পেলেও প্রত্যাশা অনুযায়ী অপারেটিং সিস্টেমটির বিক্রি বাড়ছে না বলে জানুয়ারি মাসে স্বীকার করেছিল মাইক্রোসফট। পিসি আর ল্যাপটপের বাজারে বিক্রি কমছে বেশ কয়েক বছর ধরেই। অন্যদিকে স্মার্টফোন আর ট্যাবলেটের বাজারে অ্যাপল আর গুগলের দখল এতোটাই বেশি যে ওই দুই প্রযুক্তি প্রতিষ্ঠানের বিপরীতে ঠিকতে পারছে না মাইক্রোসফট।
বাজার গবেষক প্রতিষ্ঠান ক্যানালিসের ভবিষ্যদ্বাণী- ২০১৪ সালে বিক্রি হওয়া মোট পিসির অর্ধেক ট্যাবলেট ডিভাইস বিক্রি হবে বিশ্বব্যাপী। আর সারা বছরে বিক্রি হওয়া ট্যাবলেটের মধ্যে ৩০ শতাংশ হবে অ্যাপলের আইপ্যাড, ৬৫ শতাংশ গুগলের অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম চালিত ট্যাবলেট, কেবল বাকি ৫ শতাংশ থাকবে মাইক্রোসফটের দখলে। সূত্র : বিডিনিউজ

সর্বশেষ সংবাদ
- যুক্তরাষ্ট্রে ঈদুল ফিতর ২০ মার্চ শুক্রবার
- নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ : ড. খলিলুর রহমান
- নিইউয়র্কে টাইমস স্কয়ারের মঙ্গল শোভাযাত্রায় যোগ দিচ্ছেন ম্যানহাটান বরো প্রেসিডেন্ট ব্র্যাড হোয়েলম্যান
- নিউইয়র্কে স্ট্রিট ভেন্ডরদের জন্য নতুন আইন কার্যকর; জেল শাস্তি বাতিল, আরোপ করা হবে জরিমানা
- New York Attorney General James Leads Bipartisan Coalition Suing Predatory Lender OneMain for Scheme to Trap Consumers in Debt
- নিউইয়র্ক স্টেট সিনেট হাউসে ‘বাংলাদেশ ডে’ উদযাপন ২৩ মার্চ : আহ্বায়ক কমিটি গঠন
- বাংলাদেশে আওয়ামীলীগসহ সকল রাজনৈতিক দলের স্বাভাবিক রাজনীতির পরিবেশ সৃষ্টি করার দাবি নিউজার্সি স্টেট আওয়ামী লীগের
- নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি