উচ্চ রক্তচাপ কমায় ডিমের সাদা অংশ
ডিম রক্তচাপ বাড়ায়। এ ধারনা কম বেশি সবার মধ্যেই আছে। তাই উচ্চ রক্তচাপের বেশির ভাগ রোগীই ডিম খেতে চান না। তাদের আশঙ্কা,ডিম খেলে তাদের রক্তচাপ বেড়ে যাবে। কিন্তু এবার গবেষকরা দেখেছেন ডিমের সাদা অংশ রক্তচাপ বাড়ায় না, বরং তা কমাতে সাহায্য করে।
চীনের জিলিন বিশ্ববিদ্যালয়ের জাই পেং ইউর নেতৃত্বে একটি দল গবেষণা করে এ সিদ্ধান্তে পৌঁছেছেন। উচ্চ রক্তচাপ কমানোর জন্য ক্যাপ্টোপ্রিল নামে একটি ওষুধ ব্যবহার করা হয়। জাই পেং বলেন, ডিমের সাদা অংশটি হলো পেপটাইড, যেসব উপাদানে আমিষ তৈরি হয় তার অন্যতম এই পেপটাইড।
গবেষণায় দেখা গেছে, নিম্নমাত্রায় ক্যাপ্টোপ্রিল ব্যবহারে রক্তচাপ যতটা কম প্রায় সে পরিমাণে রক্তচাপ কমাতে সহায়তা করে ডিমের সাদা অংশ। রক্তে এসিই নামের একটি উপাদান আছে এবং রক্তচাপ বাড়ানোর জন্য এই উপাদানই দায়ী। এর আগে ইউ এবং আমেরিকার সাউথ ক্যারোলিনার ক্লিমসন বিশ্ববিদ্যালয়ের সহ-গবেষকরা আরএসপিএসএল নামের একটি পেপটাইড নিয়ে গবেষণা করেছেন। নিম্নমাত্রায় ক্যাপ্টোপ্রিল, ভাসোটেক এবং মনোপ্রিল ব্যবহারে রক্তে এইসিই’র উত্পাদন বন্ধ হয়ে যায়।
তারা দেখতে পেয়েছেন, একই সুফল পাওয়া যায় আরএসপিএসএল দিয়েও। জাই পেং ইউ বলেন, এ সব গবেষণা থেকে মনে হচ্ছে, মানব স্বাস্থ্যের ওপর ডিমের পেপটাইডের প্রভাব নিয়ে আরও গবেষণা দরকার। তবে তিনি এও বলেছেন, ৯৩ ডিগ্রি সেলসিয়াসে রান্নার পরও ডিমের পেপটাইডের রক্তচাপ হ্রাসের ক্ষমতা বজায় থাকছে বলে গবেষণা করে দেখা গেছে। তিনি মনে করেন, ডিমের সাদা অংশ নিয়মিত খেলে উচ্চ রক্তচাপের ওপর তা সুপ্রভাব ফেলবে।
অবশ্য একই সঙ্গে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, এরই মধ্যে যাদের ডিম খেতে নিষেধ করা হয়েছে তারা যেন চিকিত্সকের পরামর্শ ছাড়া এ বিষয় নিজে নিজে কোনো পদক্ষেপ না নেন। না হলে হিতে বিপরীত হতে পারে।ডাক্তারের পরামর্শ ছাড়া এ বিষয়ে কোনো রোগীর একতরফা সিদ্ধান্ত নেওয়া উচিত নয়।বাংলাদেশ প্রতিদিন
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!