Friday, 5 June 2026 |
শিরোনাম
Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের ঐতিহাসিক বিজয় নিউইয়র্কে ‘বাংলাদেশ জাতীয়তাবাদী পরিবার নিউইয়র্ক সিটি’র উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী পালন নিউইয়র্ক স্টেট এসেমব্লি ডিস্ট্রিক্ট ৮৭’র নির্বাচনে কারিনা-জাকির মুখোমুখি NYIC Action Endorses Immigrant Champions and New Voices for NYS Legislature নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা ২০২৬ সম্পন্ন, ২০২৭ সালের বইমেলা ২১-২৪ মে নিউ জার্সিতে এস্টোরিয়া ওয়েলফেয়ার সোসাইটি ইউএসএ’র সাধারণ সম্পাদক জাবেদ উদ্দিনকে বিশেষ সম্মাননা প্রদান
সব ক্যাটাগরি

উত্তর আমেরিকা, সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে ঈদুল আযহা ১ সেপ্টেম্বর শুক্রবার, বাংলাদেশে ২ সেপ্টেম্বর শনিবার : পবিত্র হজ ৩১ আগস্ট

অনলাইন ডেস্ক পঠিত: 15 বার

প্রকাশিত: August 23, 2017 | 1:11 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : আগামী ১ সেপ্টেম্বর শুক্রবার সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে উদযাপিত হবে ঈদুল আযহা। সোমবার সৌদি আরবের আকাশে কোথাও জিলহজ মাসের চাঁদ দেখা না যাওয়ায় জিলকদ মাস ৩০ দিন পূর্ণ হচ্ছে। বুধবার হিজরী জেলহজ মাসের প্রথম দিন। সে হিসাবে আগামী ১ সেপ্টেম্বর শুক্রবার সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে উদযাপিত হবে ঈদুল আযহা। সৌদি আরবের সুপ্রিম কোর্ট চাঁদ দেখার ওপর ভিত্তি করে এ খবর নিশ্চিত করেছে। মঙ্গলবার (২২ আগস্ট) সৌদি আরবের একটি উচ্চ পর্যায়ের চাঁদ দেখা কমিটির তথ্যানুযায়ী সুপ্রিম কোর্ট ১ সেপ্টেম্বর ঈদ উদযাপনের ঘোষণা দেন বলে জানায় সৌদির রাষ্ট্রীয় সংবাদ সংস্হা এসপিএ। সে হিসেবে আগামি ৩১ আগস্ট অনুষ্ঠিত হবে বিশ্ব মুসলিম উম্মাহর পবিত্র হজ।

সৌদি আরবের এ কমিটির সিদ্ধান্ত পালন করে মধ্যপ্রাচ্যের দেশ কুয়েত, কাতার, বাহারাইন, সংযুক্ত আরব আমিরাত ও ওমান। এছাড়া উত্তর আফ্রিকান দেশসমূহ – লিবিয়া, লেবানন, মরোক্কো, আলজেরিয়া, তিউনিসিয়া এবং এশিয়া মহাদেশের ইন্দোনেশিয়া, মালয়েশিয়ার, সিঙ্গাপুরও শুক্রবার পবিত্র ঈদুল আযহা উদযাপন করবে।

বাংলাদেশে ২ সেপ্টেম্বর শনিবার ঈদুল আদহা উদযাপিত হবে। বাংলাদেশে বুধবার সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মুকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সভাপতিত্ব করেন ধর্ম মন্ত্রী ও জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি অধ্যক্ষ মতিউর রহমান।ইসলামিক ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশের আকাশে আজ বুধবার ১৪৩৮ হিজরি সনের পবিত্র জিলহজ্জ মাসের চাঁদ দেখা গিয়েছে। ফলে আগামীকাল ২৪ আগস্ট বৃহস্পতিবার থেকে পবিত্র জিলহজ্জ মাস গণনা করা হবে। এদিকে সৌদিআরবের সাথে মিল রেখে ১ সেপ্টেম্বর চাঁদপুরের অন্তত ৪০ গ্রামের মুসলমান বাসিন্দারা ঈদুল আযহার নামাজ আদায় এবং পশু কোরবানি করবে।

উত্তর আমেরিকায় ঈদুল আদহা ১লা সেপ্টেম্বর শুক্রবার। চাঁদ দেখার ইসলামী শরীয়াহ ভিত্তিক বৈজ্ঞানিক পর্যবেক্ষণ অনুযায়ী নিউইয়র্ক ঈদগাহ এই মর্মে ঘোষণা করছে যে, ১৪৩৮ হিজরী সনের জিলকা’দাহ মাস ৩০ দিন পরিপূর্ণ হয়ে পবিত্র জিলহজ্জ মাসের ১লা তারিখ হবে আগামী ২৩ শে আগষ্ট বুধবার। সে অনুযায়ী এই বৎসরের (২০১৭/১৮৩৮) পবিত্র হজ্জ বা ওয়াকূফে আরাফার দিন হবে ৯ই জিলহজ্জ বৃহস্পতিবার, মোতাঃ ৩১ শে আগষ্ট, তাই উত্তর আমেরিকায় পবিত্র ঈদুল আদহা হবে আগামী ১লা সেপ্টেম্বর শুক্রবার, জুমুআর দিন।

৩১ আগস্ট পবিত্র হজ

আগামী ৩১ আগস্ট অনুষ্ঠিত হবে পবিত্র হজ। লোকজন ৮ই জিলহজ (৩০ আগস্ট) মক্কা থেকে তাবুর নগরী মিনার উদ্দেশে রওনা হবেন এবং সেখানে ৫ ওয়াক্ত নামাজ আদায় করবেন।
৯ জিলহজ (৩১ আগস্ট) ফজরের নামাজের পর থেকে আরাফাতের ময়দানে সমবেত হতে থাকবেন বিশ্বের নানা প্রান্ত থেকে আসা লাখ লাখা ধর্মপ্রাণ মুসলমান।

বেলা ১১টা থেকে ১২টার মধ্যে আরাফাতের ময়দানে অবস্থিত মসজিদে নামিরা থেকে হজের খুৎবা দেয়া হবে। খুৎবা শেষে এক ইকামতে যোহর এবং আসরের নামাজ একসঙ্গে আদায় করবেন হাজিরা। সূর্য পশ্চিম দিকে হেলে যাওয়ার পর হাজিরা আরাফাত থেকে মুযদালিফার উদ্দেশে রওনা হবেন। সেখানে খোলা আকাশের নিচে যাত্রী যাপন করবেন। মুযদালিফায় গিয়ে মাগরিব এবং ইশার নামাজ একসঙ্গে আদায় করবেন হাজিরা। মুযদালিফায় থাকা অবস্থায় প্রতীকী শয়তানকে নিক্ষেপের জন্য ছোট ছোট ৭২টি পাথর সংগ্রহ করবেন।
১০ জিলহজ্ব (১সেপ্টেম্বর) মুযদালিফায় ফজরের নামাজ আদায় করে সূর্যোদয়ের পর মিনায় পৌঁছে বড় জামারা (বড় শয়তান)কে ৭টি পাথর নিক্ষেপ করবেন। সেখানে থেকে ফিরে পশু কোরবানি দিয়ে মাথা মুন্ডন করে ইহরাম খোলে স্বাভাবিক পোশাক পরে মক্কায় গিয়ে কাবা শরীফ তাওয়াফ করবেন।

কাবার সামনের সাফা ও মারওয়া পাহাড়ে ‘সাঈ’ (সাতবার দৌড়াবেন) করবেন। সেখান থেকে তারা আবার মিনায় যাবেন। সেখানে আরও এক বা দুইদিন অবস্থান করে হজের অন্য আনুষঙ্গিক কাজ শেষ করবেন। মিনার কাজ শেষে আবার মক্কায় বিদায়ী তাওয়াফ করার পর যারা মদিনায় যাননি, তারা মদিনায় যাবেন।

হযরত ইব্রাহীম (আ.) এর সময় থেকে শুরু এই হজের মাধ্যমে বান্দার জন্য আল্লাহর রহমত ও নেয়ামত বর্ষিত হতে থাকবে যুগ যুগ ধরে পৃথিবীর শেষ দিন অবধি।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV